YAK BAKSA Comitee

YAK BAKSA Comitee জাগো ৯ মাইল,
জাগো ছাত্রসমাজ।

19/09/2017

সংবিধান মুখাস্ত করুন মাত্র ১ ঘন্টায়
সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক। আজ আপনাদের জন্য থাকছে সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক । সংবিধান মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। সংবিধান থেকে সব ধরনের পরীক্ষায় প্রায় সবসময়য়ই প্রশ্ন আসতে দেখা যায়।কিছু শর্টকাট টেকনিক ফলো করলে সহজেই আপনি সংবিধান মনে রাখতে পারবেন।চলুন জেনে নেই সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক।
☼ অগ্রাধিকার ভিত্তিতে আপনার করনীয়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১। প্রথমেই সংবিধান প্রনয়ন সংক্রান্ত বেশ কিছু তথ্য মনে রাখুন যেমন-কবে সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়, কতজন সদস্য ছিলেন, একমাত্র মহিলা সদস্যের নাম, তখনকার আইনমন্ত্রী এবং সংবিধান প্রনয়ন কমিটির সভাপতি, কতটি মীটিং করেছিলেন তারা, কতদিন লেগেছিল সংবিধান প্রনয়ন করতে, কবে এটি কার্যকর হয়, কে এতে সাক্ষর করেন নি ইত্যাদি। এই তথ্য গুলো আপনি রচনামূলক বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারবেন।
২। এরপর জেনে নিন সংবিধানের ভাগ গুলো এবং এই ভাগের মধ্যকার অনুচ্ছেদ গুলো। যেমন-
প্রথম ভাগ- প্রজাতন্ত্র (অনুচ্ছেদ- ১ থেকে ৭)
দ্বিতীয় ভাগ- রাষ্ট্র পরিচালনার মূলনীতি (অনুচ্ছেদ- ৮ থেকে ২৫)
এইভাবে আপনি ১১টি ভাগের অনুচ্ছেদগুলো মনে রাখুন। এই তথ্য গুলো আপনাকে অনেক সাহায্য করবে। কোন কারনে যদি ভুলে যান, সংবিধানের কোন অনুচ্ছেদ এ কি আছে তখন কমপক্ষে ধারনা করতে পারবেন কোন ভাগে এটি পড়েছে।
৩। এরপর প্রত্যেক অনুচ্ছেদ এর শিরোনাম গুলো মুখস্ত করুন।
৪। এরপর অনুচ্ছেদ গুলো ভালভাবে পড়ুন। বার বার পড়ুন। কোন বন্ধুর সাথে আলাপ করুন “বলতো আইনের দৃষ্টিতে সমতা এটি কোন অনুচ্ছেদ এ আছে?” প্রথম বার না পারলেও সমস্যা নেই। আস্তে আস্তে দেখবেন আপনি ঠিকই বলতে পারছেন।
৫। নিজে নিজে একাকী মনে করার চেষ্টা করুন কোন অনুচ্ছেদ এ কি আছে। ভুলে গেলে ভাববেন না সব শেষ। বরং চিন্তা করবেন আরো ভালো ভাবে পড়তে হবে!! সব সময় হাতের কাছে পকেট এডিশনের সংবিধান সাথে রাখুন। গল্পের বই (!!!!!!) মনে করে পড়ুন।।
কী পড়তে হবে- এই বিষয়ে অনেক কিছু বললাম। এই বার আসি মূল আলোচনায়।
আমি হুবহু মুখস্ত করার জন্য প্রথমেই বলব প্রস্তাবনাটাকে। কারন এই প্রস্তাবনা অনেক বার সংশোধিত হয়েছে। আবার, সংবিধান নিয়ে প্রশ্ন আসলে চেষ্টা করবেন ভূমিকা হিসেবে কোটেশন আকারে এটি ব্যবহার করতে। যেহেতু মুখস্ত করেছেন সেহেতু কোটেশন হিসেবে দেয়ার সময় অবশ্যই নীল রঙের কালি ব্যবহার করবেন। পরীক্ষক কে বুঝান যে সংবিধান টা আপনি পড়েছেন বেশ ভালো (!!!) করে।
☼ তো চলুন মুখস্ত করে ফেলি-
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
“আমরা, বাংলাদেশের জনগন, ১৯৭১ খ্রীস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষনা করিয়া জাতীয় মুক্তির (স্বাধীনতা) জন্য ঐতিহাসিক সংগ্রামের (যুদ্ধের) মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি”
[আগ্রহী পাঠকগন হয়ত খেয়াল করবেন আমি বন্ধনীর মধ্যে ২টি শব্দ ব্যবহার করেছি। কারন সংবিধান সংশোধন করে এই শব্দ গুলো একবার যোগ হয়েছে ও একবার প্রতিস্থাপিত হয়েছে] ☼ আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগনকে জাতীয় মুক্তিসংগ্রামের (স্বাধীনতার) জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রানোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। [আমার কাছে এই মুহূর্তে ১৫তম সংশোধনীর পরের সংবিধান টা নাই বলে আগ্রহী পাঠকরা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে এটা ঠিক করে নিবেন। এই রকম হবার কথা- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা-সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।] ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সংবিধানের ১১টি ভাগ মনে রাখার উপায়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
☼ প্র রা মৌ নি আ বি নি ম বাং জ সং বি
আসুন, মিলিয়ে নেই-
১। প্র- প্রজাতন্ত্র
২। রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩। মৌ- মৌলিক অধিকার
৪। নি- নির্বাহী বিভাগ
৫। আ- আইন সভা
৬। বি- বিচার বিভাগ
৭। নি- নির্বাচন
৮। ম- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯। বাং- বাংলাদেশের কর্মবিভাগ
৯ক। জ- জরুরী বিধানাবলী
১০। সং-সংবিধান সংশোধন
১১। বি- বিবিধ
চলুন, এইবার আলাদা ভাবে অনুচ্ছেদ গুলোর দিকে দৃষ্টি দেই।
☼ অনুচ্ছেদ ১-১২
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ১-১২ মোটামুটি এমনি মনে থাকে। এই অনুচ্ছেদ গুলোর মধ্যে গুরুত্তপূর্ন অনুচ্ছেদ গুলো হল-
২- প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক- রাষ্ট্রধর্ম ( মনে রাখবেন কোন সংশোধনীর মাধ্যমে এটি হয়েছে)
৪ক- প্রতিকৃতি (১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে)
৬- নাগরিকত্ব
৭- সংবিধানের প্রাধান্য
৮- মূলনীতিসমূহ ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
৯- স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
১০- জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহন
১১- গনতন্ত্র
১২- ধর্মনিরপেক্ষতা ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
☼ অনুচ্ছেদ ১৩-২৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ১৩ থেকে অনুচ্ছেদ ২৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ মালি কৃষককে মৌ গ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
১৩-মালি- মালিকানার নীতি
১৪-কৃষক- কৃষক ও শ্রমিকের মুক্তি
১৫- মৌ- মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
১৬- গ্রাম- গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লব
১৭- অবৈতনিক- অবৈতনিক ও বাধ্যতা মূলক শিক্ষা
১৮। জনস্বাস্থ্য- জনস্বাস্থ্য ও নৈতিকতা
১৯। সুযোগের সমতা- সুযোগের সমতা
২০- অধিকার ও কর্তব্য রূপে- অধিকার ও কর্তব্য রূপে কর্ম
২১- নাগরিক- নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
২২- নির্বাহী বিভাগ থেকে- নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরন
২৩- জাতীয় সংস্কৃতি- জাতীয় সংস্কৃতি
২৪- জাতীয় স্মৃতি নিদর্শন -জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি
২৫-আন্তর্জাতিক শান্তি- আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
এইখানে একটি কথা বলতেই হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি গুলো সংবিধানের আলোকে আলোচনা করুন অনেকেই শুধু অনুচ্ছেদ-৮ এর “মূলনীতি সমূহ” দিয়ে আসে। মনে রাখতে হবে দ্বিতীয় ভাগে বর্নিত অনুচ্ছেদ- ৮ থেকে অনুচ্ছেদ-২৫ সব –ই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অনুচ্ছেদ ৮ এ বর্নিত “মূলনীতি সমূহ” আসলে সংবিধানের মূলনীতি যা প্রস্তাবনায় বলা আছে। আরেকটি কথা এখানে বলব ঝেহেতু এই প্রশ্নটির উত্তর অনেক বড় হবে সেহেতু, আপনি অনুচ্ছেদ ৮ এ বর্নিত মূলনীতি সমূহ একটু বেশী আলোচনা করে অন্য অনুচ্ছেদ গুলো শুধু নাম লিখে ১ /২ লাইনের মধ্যে লেখা শেষ করবেন। সময়ের দিকে খেয়াল রাখতে হবে। একটি ভালো পারেন দেখে শুধু সেই প্রশ্নের উত্তর অনেক বড় করে দিবেন, সেটা করলে দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর দেয়ার মতো পর্যাপ্ত সময় পাচ্ছেন না। আর যাদের হাতের লেখা একটু স্লো, তাদের তো এটা আরো ভাল করে মনে রাখতে হবে।
☼ অনুচ্ছেদ- ২৬ থেকে ৩১
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম , সরকারী নিয়োগ ও বিদেশী খেতাব গ্রহনে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
২৬-মৌলিক অধিকার- মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল
২৭-আইনের দৃষ্টিতে – আইনের দৃষ্টিতে সমতা
২৮- ধর্ম- ধর্ম প্রভৃতি কারনে বৈষম্য
২৯- সরকারী নিয়োগ- সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার
☼ অনুচ্ছেদ- ৩২ থেকে ৩৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৩২ থেকে অনুচ্ছেদ ৩৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার হয়
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩২-জীবনে- জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩-গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪- জবরদস্তি- জবরদস্তি শ্রম নিষিদ্ধকরন
৩৫- বিচার- বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার
☼ অনুচ্ছেদ- ৩৬ থেকে ৩৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৩৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ চসমা সংবা(দ)ক
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩৬-চ-চলাফেরার স্বাধীনতা
৩৭-সমা – সমাবেশের স্বাধীনতা
৩৮- সং- সংগঠনের স্বাদহীনটা
৩৯- বাদ(ক)- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
☼ অনুচ্ছেদ- ৪০ থেকে ৪৩
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৪০ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ পেধসগৃ
চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪০-পে-পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১-ধ – ধর্মীয় স্বাধীনতা
৪২- স- সম্পত্তির অধিকার
৪৩- গৃ- গৃহ ও যোগাযোগের রক্ষণ
☼ অনুচ্ছেদ- ৪৮ থেকে ৫৪
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৪৮ থেকে অনুচ্ছেদ ৫৪ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিসংশন ও অপসারনের ক্ষমতা স্পীকার কে দিলেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪৮-রাষ্ট্রপতি -রাষ্ট্রপতি
৪৯-ক্ষমার –ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০- মেয়াদে- রাষ্ট্রপতি পদের মেয়াদ
৫১- দায়মুক্তি- রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২-অভিসংশন –রাষ্ট্রপতির অভিসংশন
৫৩-অপসারনের – অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪- স্পীকার- অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার
☼ অনুচ্ছেদ- ৫৫ থেকে ৫৮
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৫৫ থেকে অনুচ্ছেদ ৫৮ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ মন্ত্রিসভায় মন্ত্রিগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন।
চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৫৫-মন্ত্রিসভায়- মন্ত্রিসভা
৫৬-মন্ত্রিগণ- মন্ত্রিগণ
৫৭- প্রধানমন্ত্রী- প্রধানমন্ত্রী পদের মেয়াদ
৫৮-অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ- অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
☼ অনুচ্ছেদ- ৬৫ থেকে ৭৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৬৫ থেকে অনুচ্ছেদ ৭৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ সংসদ সদস্যগন শুন্য পারিশ্রমিকে অর্থদন্ড ও পদত্যাগের কারনে দ্বৈত অধিবেশেনে ভাষনের অধিকার স্পীকার কে দিলেন। কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৬৫-সংসদ –সংসদ প্রতিষ্ঠা
৬৬-সদস্যগন –সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৭- শুন্য- সদস্যদের আসন শুন্য হওয়া
৬৮- পারিশ্রমিকে- সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯-অর্থদন্ড– শপথ গ্রহনের পূর্বে আসন গ্রহন বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড
৭০-পদত্যাগের কারনে – পদত্যাগ ইত্যাদি কারনে আসন শূন্য হওয়া
৭১- দ্বৈত- দ্বৈত সদস্যতায় বাঁধা
৭২-অধিবেশেনে –সংসদের অধিবেশেন
৭৩-ভাষনের –সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক-অধিকার- সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
৭৪- স্পীকার- স্পীকার ও ডেপুটি স্পীকার
৭৫-কোরাম– কার্যপ্রনালী বিধি, কোরাম প্রভৃতি
৭৬-স্থায়ী কমিটি – সংসদের স্থায়ী কমিটি সমূহ
৭৭- ন্যায়পাল- ন্যায়পাল
৭৮-সচিবালয়- সচিবালয়
এতক্ষন ধরে পড়ার পর যারা চিন্তা করছেন এই কবিতাই তো মনে থাকবে না, তাদের জন্য বলছি আর কোন কবিতা বা ছন্দ আমি তৈরি করি নি!!! কিন্তু তারপরেও আমি বলব, আরো বেশ কিছু অনুচ্ছেদ আপনাদের নিজেদের প্রয়োজনে পড়তেই হবে। সেগুলো হলঃ
§ অনুচ্ছেদ-৪৬- দায়মুক্তি বিধানের ক্ষমতা
§ অনুচ্ছেদ-৬৩- যুদ্ধ
§ অনুচ্ছেদ- ৬৪- অ্যাটনী জেনারেল
§ অনুচ্ছেদ- ৮১- টীকা হিসেবে অনেকবার এসেছে, টীকা হিসেবে তাই খুব ই গুরুত্বপূর্ণ
§ অনুচ্ছেদ-৮৩-অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
§ অনুচ্ছেদ- ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
§ অনুচ্ছেদ- ১২২-ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা
§ অনুচ্ছেদ-১৪১ ক, খ, গ- জরুরী অবস্থা
§ অনুচ্ছেদ- ১৪২-সংবিধান সংশোধন
§ ১৪৫ক- আন্তর্জাতিক চুক্তি
§ ১৪৮- পদের শপথ

E jobs BD.com🔰→What a hard life we live! – আমরা কত কঠিন জীবন যাপন করি!🔰→We live a very hard life – আমরা অত্যন্ত কঠিন জীব...
11/09/2017

E jobs BD.com
🔰→What a hard life we live! – আমরা কত কঠিন জীবন যাপন করি!
🔰→We live a very hard life – আমরা অত্যন্ত কঠিন জীবন যাপন করি,
🔰→Will you please open the door? – অনুগ্রহ করে কি দরজা খুলবেন?
🔰→They enjoyed at the party – তারা পার্টিতে আনন্দ উপভোগ করেছিল,
🔰→Can anybody bear such insult? – কেউ কি এত অপমান সহ্য করতে পারে?
🔰→Nobody can bear such insult? – কেউ এত অপমান সহ্য করতে পারে না,
🔰→She never neglects her routine – সে কখনই দৈনিক কজের অবহেলা করে না,
🔰→She always pays attention to her routine – সে দৈনিক কাজ নিয়মিত করে,
🔰→Health is more precious than wealth – স্বাস্থ্য অর্থের চেয়ে বেশি মূল্যবান,
🔰→Did they not enjoy at the party? – তারা কি পার্টিতে আনন্দ উপভোগ করেনি?
🔰→We shall never forget these days – আমরা এই ভাল দিনগুলি কখনই ভুলব না,
🔰→Will you please have a cup of milk? – আপনি কি দয়া করে এক কাপ দুধ খাবেন?
🔰→Is not health more precious than wealth? – অর্থের চেয়ে স্বাস্থ্য কি অধিক গুরুত্বপূর্ণ নয়?
🔰→Shall we ever forget these good days? – আমরা কি এই ভাল দিনগুলো কখনই ভুলতে পারবো?
🔰→There is no end of learning.—– শিক্ষার কোন শেষ নেই –
🔰→There is no age of learning.—– শিক্ষার কোন বয়স নেই –
🔰→There is no shyness in learning.—- শিক্ষায় কোন লজ্জা নেই –
🔰→Its started after birth.—- জম্ম পর থেকে শিক্ষা শুরু –
🔰→Life looks like a book.— জীবন একটা বই এর মত –
🔰→We have to read this book with interest.— আমাদের আনন্দের সাথে এই বই পড়তে হবে –
🔰→We have to make life comfortable or enjoyable— আমাদেরকে জীবন আনন্দময় করে তুলতে হবে
🔰→For that we have to do hard work.— তাঁর জন্য কঠোর পরিশ্রম করতে হবে –
🔰→Then life will be beautiful.— তখন জীবন হবে সুন্দর
এই Page এর প্রতিটি পোস্ট আপনার ওয়ালে পেতে পেইজটিকে See first &favourite list লিস্টে রাখুন এবং rate & review করুন। সর্বোপরি, লাইক, কমেন্ট ,শেয়ার করে এ্যাকটিভ থাকুন। আর নিজেদের বন্ধুদের ট্যাগ করুন ।আমাদের সাথে থাকুন

BD is a global medical technology company that is advancing the world of health by improving medical discovery, diagnostics and the delivery of care.

09/09/2017

A couple of days ago - কয়েদিন আগে,
Well wisher - শুভাকাঙ্খী,
Out of control - নিয়ন্ত্রণের বাইরে,
Above criticism - সমালোচনার বাইরে,
Above law - আইনের উপরে,
Above reach - ধরাছোয়ার বাইরে,
Abuse of power - ক্ষমতার অপব্যবহার,
Academic atmosphere - শিক্ষার পরিবেশ,
Ache - ব্যাথা,
Acting on a secret information - গোপন সূত্রের ভিত্তিতে,
Against the motion - বিপক্ষে,
Agitating mob/Angry mob - বিক্ষুদ্ধ জনতা,
Agricultural production - কৃষি উৎপাদন,
Agro-based industries - কৃষি ভিত্তিক,
Aid effort - ত্রাণ তৎপরতা,
Alarming rumor - ভীতিকর গুজব,
All out co-operation - সার্বিক সহযোগীতা।
[দয়াকরে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, তাহলে আমার পরবর্তী পোষ্টগুলো আপনার কাছে পৌঁছাবে, ধন্যবাদ]

09/09/2017

Where there = যেখানে.......সেখানে
Structure: Where there + be verb (am, is, are, was, were) + N/P + there + be verb (am, is, are, was, were) + N/P + extension.
Example:
✪ যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে
Where there is democracy there is good governance
✪ যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে
Where there are people there is civilization.
✪ যেখানে লাইব্রেরী আছে সেখানে we`¨v আছে
Where there is library there is knowledge.
✪ যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে
Where there are friends there is cooperation.
✪ যেখানে দারিদ্র্যতা আছে সেখানে অভিশাপ আছে
Where there is poverty there is curse.
✪ যেখানে জল আছে সেখানে জীবন আছে
Where there is water there is life.
✪ যেখানে মা আছে সেখানে ভালোবাসা আছে।
Where there is mother there is love.
✪ যেখানে অনুশাসন আছে সেখানে একতা আছে।
Where there is command there is unity.
✪ যেখানে সৃষ্টিকর্তা আছে সেখানে বিশ্বাস আছে।
Where there is Allah there is trust.
✪ যেখানে ফুল আছে সেখানে স্নিগ্ধতা আছে।
Where there is flower there is greasiness

06/09/2017

৫০টি কমন ইংরেজি ডায়ালগ, ডাউনলোড করুন Pdf ফরম্যাটে
✪ You scoundrel - তুমি বদমাশ,
✪ You Hippocrates - তুমি ভন্ড
✪ What a big devil! - কত বড় শয়তানরে বাবা!
✪ I will slap off your teeth - থাপ্পর দিয়ে দাত ফেলে দেব
✪ I will make you flat by beating - তোমাকে পিটিয়ে সোজা করে দেব
✪ Keep your voice down - গলা নামিয়ে কথা বলো
✪ Keep your eyes down - চোখ নামিয়ে কথা বলো
✪ Don't show your temper to me- আমার দিকে চোখ পাকিয়ো না
✪ I will dip you into dirty water - তোমাকে পচা পানিতে চুবিয়ে দেব
✪ I will teach you a good lesson - তোমাকে উচিত শিক্ষা দিবো।
✪ I will see you my foot - তোমাকে দেখে নেব
✪ Keep your finger down - আঙ্গুল নামিয়ে কথা বলো
✪ Mind your language - ভাষা সংযত করো
✪ Hold your tongue - মুখ সামলে কথা বলো
✪ Don't grow so far - বেশি বার বেড়ো না।
✪ Do you think that I am a fool?- তুমি কি মনে কর আমি একটা বোকা?
✪ Don't cross your limit - সীমা ছাড়িয়ে যেওনা
✪ Have you gone mad?- তুমি কি পাগল হয়ে গেছ?
✪ You won’t get away more- তুমি আর পার পাবে না।
✪ I will kick you out from here - তোমাকে লাথি দিয়ে বের করে দেব এখান থেকে

05/09/2017

🔰ধর্ষনের সাজা🔰🔰
====================
👉 আমেরিকা:
ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ।
👉 রাশিয়া:
২০ বছর সশ্রম কারাদন্ড।
👉 চীন:
কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড ।
👉 পোল্যান্ড:
হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড ।
👉 মধ্যপ্রাচ্য আরব দুনিয়া:
শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া ।
👉 দক্ষিন আফ্রিকা:
২০ বছরের কারাদন্ড।
👉 মঙ্গোলিয়া:
ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদন্ড দিয়ে প্রতিশোধ পুরণ ।
👉 নেদারল্যান্ড:
ভিন্ন ভিন্ন সাজা ।
👉 আফগানিস্তান:
৪ দিনের ভিতর গুলি করে হত্যা ।
👉 মালশিয়া:
মৃত্যুদন্ড ।
👉 ভারতবর্ষ ও বাংলাদেশে:
-প্রতিবাদ
-ধর্না
-তদন্ত
-সমঝোতার চেষ্টা
-ঘুষ দেওয়া
-ধমক-চমক
-মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা
-সংবাদ মাধ্যমে আলোচনার আসর
-রাজনীতিকরন
-জাতি নির্ধারণ
-জামিন
-বছরের পর বছর চার্জসিট
-বছরের পর বছর আদালতের চক্কর কাটা
ততদিন ধরে অপমান সহ্য করা,
শেষমেষ অতি অল্প দোষী সাব্যস্ত ।
লজ্জার ও লজ্জায় ফরমালিন দেয়া !
🔴 পোষ্টটি শেয়ার করে না রাখলে আর খুঁজে পাবেন না। আর আউটসাইড নলেজ টিমকে ধন্যবাদ জানাতে T=(Thanks) লিখে কমেন্ট করুন। কেননা আপনাদের একটি ধন্যবাদ আমাদের নিত্যনতুন পোষ্ট লিখতে অনুপ্রাণিত করে।

05/09/2017

#যে_বুঝতে_পেরেছেন_comment_yes
Village - গ্রাম
Gram- ছোলা
,
Queen - রানী
Runny - ঢলঢলে
,
Smile - হাঁসি
H***y - বেহায়া মেয়ে
Tent - তাবু
Tabbo - নিষিদ্ধ
Quilt - লেপ
Leap - লাফ দেওয়া
Wife - বউ
Bow - ছিন্ন করা
Fay - পরী
Pore - লোমকূপ
Call - ডাক
Duck - হাঁস
Mind - মন
Moon - চাঁদ
Left - বাম পার্শ্ব
Bum - নিতম্ব
Chest - বুক
Book - বই

05/09/2017

Don't fall in love.
- প্রেমে পড়িও না।
◉ Today's love is time
passing.
- আজ-কালকার প্রেম
মানে সময় কাটানো।
◉ I don't believe in any
girls/boys.
- আমি কোন মেয়ে/
ছেলেকে বিশ্বাস করি
না।
◉ Because, most of the
girls/ boys are fake.
- কারন,বেশির ভাগ
মেয়ে/ছেলেই ভন্ড।
◉ I haven't enough
money.
- আমার যথেষ্ট টাকা
নেই।
◉ So I haven't any girl/
boyfriend.
- তাই আমার কোন
মেয়ে/ছেলেবন্ধু নেই।
◉ I think girl/boyfriend
means pain.
- আমি মনে করি,মেয়ে/
ছেলেবন্ধু মানেই
জ্বালা।
◉ Most of the boys/girls
are single.
- বেশিরভাগ ছেলে/
মেয়েরাই নিঃসঙ্গ।
◉ But girls/boys have
many boy/girlfriend.
- কিন্তু মেয়ে/
ছেলেদের অনেক
ছেলে/ মেয়েবন্ধু
থাকে।
◉ Girls/boys want
money from their boy/
girlfriend.
- মেয়ে/ছেলেরা
তারছেলে/
মেয়েবন্ধুর থেকে
টাকাও চায়।
◉ All girls/boys aren't
same.
- তবে সব মেয়ে/ছেলেই
এক রকম নয়।
◉ So be careful.
- তাই হুশিয়ার হও।
◉ Am I right?
- আমি কি ঠিক
বলেছি

30/08/2017

১। ’হাট্টিমাটিম’ ছড়াটি লিখেছেন কে?
= রোকনুজ্জামান দাদাভাই
২। ’পাকসার জমিন সাদ বাদ’ উপন্যাসটি কার লেখা ?
= হুমায়ুন আজাদ
৩। বাংলা সাহিত্যে প্রথম কে গণসাহিত্যের উপর কাজ
করেন ?
= সোমেন চন্দ
৪। বাংলা সাহিত্যে কে অ্যাবসার্ড নাটক রচনা করেন ?
= সাঈদ আহমদ
৫। বাংলা আধুনিক সাহিত্যে সব্যসাচী লেখক--
= রবীন্দ্রনাথ , বুদ্ধদেব বসু , সৈয়দ শামসুল হক
৬। কোন সাহিত্যিক গাজী উপাধী পায় ?
= সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
৭। বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক কে ?
= সেলিনা হোসেন
৮ । বাংলাদেশে প্রথম কোন নারীকে পূর্ণ
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় ?
= বেগম সুফিয়া কামাল
৯ । রবীন্দ্রনাথ কাকে ‘ভাষাচার্য’ উপাধি দেন ?
= সুনীতিকুমার চট্টোপাধ্যায় কে
১০ ।’ ফ্যাশনটা হলো মুখোশ , আর স্ট্যাইলটা হলো
মুখশ্রী’ উক্তিটি কোন রচনার ?
= শেষের কবিতা
১১। ’শেষের কবিতা’ ইংরেজি অনুবাদের নাম
= Farewell , My Friend
১২। ’সোনারতরী’ কবিতাটি রবীন্দ্রনাথ কোথায়
লিখেছিলেন ?
= শিলাইদহ কুঠি বাড়িতে
১৩। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে
সম্মানসূচক ডি.লিট উপাধি দেয় ?
= ১৯৩৬
১৪। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস
কোনটি ?
= চোখের বালি
১৫। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটি ?
=ভিখারিণী
১৬ ।‘ আমরা হিন্দু-মুসলমান যেমন সত্য , তার চেয়ে
বেশি সত্য আমরা বাঙালি ‘ উক্তিটি কার ?
= ড. মুহাম্মদ শহীদুল্লাহ
১৭ । ‘‘মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।’’ - পঙক্তিটির রচয়িতা
কে ?
= কাজী নজরুল ইসলাম
১৮ । বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক কে ?
= হুমায়ূন আহমেদ
১৯ । বঙ্গবন্ধুকে কে সর্বপ্রথম ‘সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বাঙালি’ অভিধা দিয়েছিলেন ?
= এনামুল হক
২০ । ‘‘অলীক কুনাট্য রঙ্গে , মজে লোক রাঢ়ে
ও বঙ্গে , নিরখিয়া প্রাণে নাহি সয়’’ - উক্তিটি কার ?
= মাইকেল মধুসূদন দত্তের

29/08/2017

এক নজরে খাগড়াছড়ি
১। আয়তনঃ ২,৬৯৯.৫৬ বর্গ কি.মি.।
২। নির্বাচনী এলাকাঃ ২৯৮ পার্বত্য
খাগড়াছড়ি।
৩। সংসদীয় আসনঃ ০১টি।
৪। উপজেলাঃ ০৯ টি (খাগড়াছড়ি সদর,
দীঘিনালা,
পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমাড়া ,মানিকছড়ি,
মহালছড়ি,
লক্ষ্মীছড়ি
ও রামগড়)।
৫। থানাঃ ০৯টি।
৬। পৌরসভাঃ ৩টি (খাগড়াছড়ি, রামগড় ও
মাটিরাঙ্গা)।
৭। ইউনিয়নঃ ৩৮টি।
৮। মৌজাঃ ১২১টি।
৯। গ্রামঃ ১,৩৮৮টি।
১০। জনসংখ্যাঃ ৫,১৮,৪৬৩ জন
(পুরুষ-২,৭১,১৩১জন
এবং মহিলা-২,৪৭,৩৩২জন)
[২০০১ সালের আদম শুমারি অনুসারে]।
(ক) উপজাতি-২,৬৯,৯০৪জন (৫২%)।
[চাকমা-১,৪৬,০৪৫, মারমা-৫৫,৮৪৪,
ত্রিপুরা-৬৭,৩৪২,
অন্যান্য-৬৭৩]
(খ) অ-উপজাতি-২,৪৮,৫৫৯ জন (৪৮%)।
১১। জনসংখ্যা ঘনত্বঃ প্রতি বর্গ
কিলোমিটারে
১৯২
জন।
১২। শিক্ষার হারঃ ৪৪.০৭% (পুরুষ-৫৪.১৯%,
মহিলা-৩৩.৬২%)।
১৩। প্রাথমিক বিদ্যালয়ে গমনের হারঃ ৮৩%।
১৪। শিক্ষা প্রতিষ্ঠানঃ ৫৪৭টি।
(ক) কলেজ-৭টি।
(খ) উচ্চ বিদ্যালয়-৭১টি (সরকারি-৫টি ও
বেসরকারি-৬৬টি)।
(গ) সরকারি প্রাথমিক বিদ্যালয়-৪২০টি
(সরকারি-৩২০টি ও
বেসরকারি-১০০টি)।
(ঘ) কিন্ডার গার্টেন-০৯টি।
(ঙ) মাদ্রাসা-১৩টি (মাদ্রাসা শিক্ষা বোর্ড
এর
অধীন)।
(চ) এবতেদায়ী মাদ্রাসা-২২টি।
(ছ) অন্যান্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান-০৩টি।
(জ) কারিগরি বিদ্যালয় বিদ্যালয় ও
মহাবিদ্যালয়-০১টি।
(ঝ) টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং
ইনস্টিটিউট-০১টি।
১৫। ধর্মীয় উপাসনালয়ঃ ৭৫১টি।
(ক) মসজিদ-২৫৫টি।
(খ) বৌদ্ধ মন্দির (ক্যাং)-২৬৩টি।
(গ) মন্দির-২০৭টি।
(ঘ) গীর্জা-২৬টি।
১৬। গুচ্ছগ্রাম ও ভারত প্রত্যাগত শরণার্থীঃ
(ক) ১। গুচ্ছগ্রামের সংখ্যা-৮১টি।
২। গুচ্ছগ্রামে বসবাসরত
পরিবার-৫৩,৮৫৫টি।
৩। গুচ্ছগ্রামে রেশন কার্ডধারী
পরিবার-২৬,২২০টি।
৪। রেশন কার্ডবিহীন পরিবার-২৭,৬৩৫টি।
৫। গুচ্ছগ্রামে বসবাসকারী
জনসংখ্যা-২,১২,১৬৫জন।
(খ) ১। ভারত প্রত্যাগত উপজাতীয়
শরণার্থী পরিবার-১২,১৭০টি।
২। রেশন কার্ডধারী পরিবার-১২,১৭০টি।
৩। ভারত প্রত্যাগত উপজাতীয়
শরণার্থীর সংখ্যা-৬৪,৩৩৪জন

১৭। খাস জমি সংক্রান্তঃ
(ক) মোট খাস জমির পরিমাণ-৩,০৫,৯৬৫.৭৩
একর।
(খ) বন্দোবস্তকৃত জমির
পরিমাণ-১,৮০,২৭৯.৬২
একর।
(গ) বর্তমানে খাস জমির
পরিমাণ-১,২৫,৬৮৬.১১ একর।
১৮। সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃ
(ক) সিনেমা হল-০১টি।
(খ) উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট-০১টি।
(গ) শিশু একাডেমি-০১টি।
(ঘ) শিল্পকলা একাডেমি-০১টি।
১৯। স্টেডিয়ামঃ ০১টি (জিমনেসিয়ামসহ)।
২০। প্রেস ক্লাবঃ ০২টি।
২১। জেলা কারাগারঃ ০১টি।
২২। দর্শনীয় স্থানঃ
v আলুটিলা পাহাড়ের রহস্যময় সুড়ঙ্গ ;
v রিছাং ঝর্ণা;
v ঐতিহাসিক রামগড় (ইস্টার্ন ফ্রন্টিয়ার
রাইফেলস্
বর্তমান বিডিআর এর প্রথম
হেডকোয়ার্টার);
v রামগড় লেক;
v পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের খামার;
v দীঘিনালা সংরক্ষিত বনাঞ্চল;
v ভগবান টিলা।
২৩। পর্যটন কেন্দ্রঃ
(ক) আলুটিলা পর্যটন কেন্দ্র।
পুকুর।
(গ) দীঘিনালা
সংরক্ষিত বনাঞ্চল।
(ঘ) খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র।
(ঙ) দুই টিলা ও তিন টিলা, দীঘিনালা।
(চ) ভগবান টিলা
২৪। নদীঃ ০৩টি (চেঙ্গী, মাইনী, ফেণী)।
২৫। চা-বাগানঃ ০১টি (রামগড়)।
২৬। রাবার বাগানঃ ৩,৪০০.০০ একর।
২৭। সেনাবাহিনী ব্রিগেডঃ ০২টি (খাগড়াছড়ি ও
গুইমারা)।
২৮। বিডিআর সেক্টরঃ ০১টি।
২৯। ব্যাংকঃ ০৬টি ( মোট শাখা-২১টি)।
৩০। এনজিওঃ ৩৪টি।
(ক) জাতীয় ও আন্তর্জাতিক-০৭টি।
(খ) স্থানীয়-২৭টি।
৩১। প্রধান সমস্যাঃবিদ্যুৎ।
৩২। যোগাযোগ ব্যবস্থাঃ
পাকা রাস্তা-২৯৬.৩৬ কি. মি.।
আর্ধ পাকা রাস্তা-২৬১ কি. মি.।
৩৩। প্রাকৃতিক সম্পদঃ
(ক) কৃষিজ-(১) প্রধান ফসলঃ ধান ,গম, ভুট্টা,
সরিষা, তুলা, আখ ও শাকসবজি ইত্যাদি।
(২) ফলমূলঃ আম, কাঁঠাল, আনারস, কলা,
পেঁপে, পেয়ারা, লেবু ও তরমুজ ইত্যাদি।
(খ) খনিজ- গ্যাস (সিমুতাং গ্যাসফিল্ড,
মানিকছড়ি)।
(গ) বনজ- সেগুন, গামারী, কড়ই, গর্জন,
চাপালিশ,
জারুল ইত্যাদি।
৩৪। সম্ভাবনাময় ক্ষেত্রঃ
(ক) পর্যটন (খ) বনজ সম্পদ
(গ) খনিজ সম্পদ (ঘ) হস্তশিল্প
(ঙ) রাবার শিল্প (চ) ফলভিত্তিক

23/08/2017

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।
জেনে নিন কাজে লাগবে।
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান, উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর, সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র, অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য,গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
চ্ব = চ + ব; যেমন- চ্বী
চ্য = চ + য; যেমন- প্রাচ্য
জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
জ্ব = জ + ব; যেমন- জ্বর
জ্য = জ + য; যেমন- রাজ্য
জ্র = জ + র; যেমন- বজ্র
ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
ট্ব = ট + ব; যেমন- খট্বা
ট্ম = ট + ম; যেমন- কুট্মল
ট্য = ট + য; যেমন- নাট্য
ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/ বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড্ড = ড + ড; যেমন- আড্ডা
ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
ড্য = ড + য; যেমন- জাড্য
ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
ণ্য = ণ + য; যেমন- পূণ্য
ৎক = ত + ক; যেমন- উৎকট
ত্ত = ত + ত; যেমন- উত্তর
ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
ত্ন = ত + ন; যেমন- যত্ন
ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
ত্ম = ত + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
ত্য = ত + য; যেমন- সত্য
ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
ৎল = ত + ল; যেমন- কাৎলা
ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
থ্য = থ + য; যেমন- পথ্য
থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
দ্গ = দ + গ; যেমন- উদ্গম
দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব = দ + ব; যেমন- উদ্বেগ
স্ত্রী = n g k z Shift+d
বউ = n g+s
হৃদয় = i a l Shift+w
সর্ব = n h Shift+a
পর্ব = r h Shift+A
ঋতু = g+a k s
বর্ষা = h Shift+N Shift+A f
র‍্যাব = v Shift+z f h
কৃষক = j a Shift+n j
চাক = y f j g
সুগন্ধা = n s o b+g Shift+L f
পর্যন্ত = r w Shift+A b g k
বন্ধু = h b g Shift+L s
কম্পিউটার = j d m g r g s t f v
পৃথিবী = r a d Shift+K h Shift+D
চন্দ্রবিন্দু = y b g l z d h b g l s
সমৃদ্ধশালী = n m a l Shift+L Shift+m f Shift+v Shift+D
জ্ঞান = u g Shift+i f b
কৃষ্ণ = j a Shift+N g Shift+B
স্বপ্ন = n g h r g b

18/08/2017

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য
করন বিকাশ ত্রিপুরা just now জাতীয় বিশ্ববিদ্যালয়, ভর্তি তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ২০১৪/২০১৫ সালের মাধ্যমিক/সমমান এবং ২০১৬/২০১৭ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২৪/০৮/২০১৭ তারিখ থেকে ২০/০৯/২০১৭ তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। এই আবেদন ফরমটি প্রিন্ট করে ২১/০৯/২০১৭ তারিখের মধ্যে আবেদন ফি বাবদ ২৫০/- টাকা ও প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে৷ চলুন জেনে নেওয়া যাক ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্যঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত জরুরী তথ্যসমূহঃ
আবেদন শুরুর তারিখঃ ২৪ আগস্ট ২০১৭
আবেদনের শেষ তারিখঃ ২০ সেপ্টেম্বর ২০১৭
আবেদন ফিঃ ২৫০ টাকা।
আবেদন ফরম প্রিন্ট করে আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার সময়সীমাঃ ২১ সেপ্টেম্বর ২০১৭
ভর্তি পদ্ধতিঃ এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর ভিত্তিতে
ক্লাস শুরুর তারিখঃ ১৫ অক্টোবর ২০১৭
আসন সংখ্যাঃ — লক্ষ।
ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড
ভর্তি নির্দেশিকা ডাউনলোড
জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের অধীনে বিভিন্ন কলেজের বিষয় ভিত্তিক আসন সংখ্যা।
অনলাইনে আবেদন করার সচিত্র গাইডলাইন ডাউনলোড।
মাইগ্রেশন (বিষয় পরিবর্তন) এর পদ্ধতি (ভিডিও সহ)।
আবেদনের যোগ্যতাঃ
► শিক্ষার্থী যে কোন শিক্ষা বোর্ড এর যে কোন শাখা থেকে এসএসসি/সমমান ২০১৪/২০১৫ এবং এইচএসসি/সমমান ২০১৬/২০১৭ সালের পরীক্ষায় ৪র্থ বিষয় সহ নূন্যতম ২ জিপিএ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
► অন্যান্য শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে SSC ও HSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রাথীরা ১ উপরোক্ত শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের HSC সমমান কোর্সসমূহ থেকে i) এইচ.এস.সি. (ভোকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট) iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।
► প্রার্থীদের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যোগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠি

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when YAK BAKSA Comitee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category