28/03/2026
পাখিদের দাঁত নেই। তবুও তারা শক্ত খাবার সহজেই হজম করতে পারে। এর পেছনে আছে এক অদ্ভুত কিন্তু কার্যকর উপায়।
অনেক পাখি ছোট ছোট পাথর গিলে ফেলে। এগুলোকে বলা হয় ‘গ্রিট স্টোন’।
এই পাথরগুলো পাখির পাকস্থলীর একটি বিশেষ অংশে জমা থাকে, যার নাম গিজার্ড। সেখানে গিয়ে পাথরগুলো শক্ত বীজ বা শস্যকে পিষে ফেলে। ঠিক যেন ভেতরে একটি প্রাকৃতিক গ্রাইন্ডার কাজ করছে।
বিশেষ করে যারা শস্য খায়, তারা নিয়মিত এই পাথর কুড়িয়ে গিলে নেয়।
এই পাথরগুলো হজম হয় না। বরং দীর্ঘ সময় গিজার্ডে থেকে খাবার ভাঙতে সাহায্য করে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ক্ষয় হয়ে যায়। তখন পাখিরা আবার নতুন পাথর গিলে নেয়।
এভাবেই দাঁত ছাড়াই পাখিরা নিজেদের খাবার ভেঙে হজম করে।Copy //