07/06/2025
আবার কোনদিন যদি তোমার সাথে আমার দেখা হয়, খুব সুন্দর এবং সাবলীল ভাষায় তোমাকে আমি জিজ্ঞেস করবো, এই যে তুমি আমায় ছেড়ে চলে গেছো পুরোপুরি কি যেতে পেরেছো আমার ভেতর থেকে
এই যে দূর থেকেও এখন আমাকে এতটা পোড়াও এত টা যন্ত্রনা দাও এই ছেড়ে যাওয়ার কি কোন মানে হয় বল.? আমি তো এক হিসেবে খুব অনিয়মে তোমায় আমার কাছে যত্ন করে রেখেছিলাস...
গাছের নিচে বালিশের মাথায় হাতের আঙ্গুলে চোখের পাতায়। ফের আবার দেখা হলে আমি আবার তোমায় জিজ্ঞেস করবো আচ্ছা তোমার কি একটুও কষ্ট হচ্ছিল না যখন তুমি আমায় ছেড়ে যাচ্ছিলে.? নাকি খানিক সময়ের জন্য চুপ থেকে পরবর্তীতে ছেড়ে চলে গিয়ে তুমি মুক্তি পেয়ে গেছো? সবশেষে কিছুক্ষণ পর শান্ত গলায় আবার জিজ্ঞেস করব আচ্ছা তুমি কেমন আছো
সে কি তার শান্ত গলায় উত্তরে আমাকে বলবে সে ভালো আছে.? কিন্তু আমি জানি ফের কোনদিন আমাদের আর মুখোমুখি সুন্দর সাবলীল ভাবে দেখা হবে না, তাকে আর বলা হবে না তুমি কেমন আছো কিংবা তুমি চলে গেছো পুরোটা কি যেতে পেরেছে আমার ভিতর থেকে
দীর্ঘ বছরের সম্পর্ক হঠাৎ কোন কারণ ছাড়াই শেষ করেছিল যারা কোনদিন হঠাৎ রাস্তার মোড়ে বৃষ্টির দিনে দেখা হলে A বলবো ভালো থাকুক তারা।আমার মানুষটারে আসি পাইয়া গেলে কি এমন ক্ষতি হতো, এত বড় দুনিয়াতে একটা মানুষের অভাবে জীবন্ত লাশের মতো বেঁচে আছি, সবাই সবার প্রিয় মানুষটাকে নিয়া ঘুরতে যায়, আনন্দ করে, ছবি পোস্ট করে, এগুলো দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে, হায়রে কপাল কত অভাগা হইয়া জন্ম নিয়েছি, পেয়েও হারিয়ে ফেললাম.. কি হওয়ার কথা ছিলো আর কি হয়ে গেলো
যারা তার প্রিয় মানুষটাকে পেয়ে যায়, তারা আসলেই অনেক ভাগ্যবান,, কেউ প্রিয় মানুষটারে পেয়ে গেলে কোনো চাহিদা রেখো না, কুঁড়ে ঘরে থেকেও শুকরিয়া আদায় করো, কারণ যারা প্রিয় মানুষটারে পায় নাই,, তাদের দিকে তাকাইয়া দেখো, দেহ আছে, হাসি আছে, তবে 'আত্মা' নাই কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবন অগোছালো করে দিতে যাবেন না কারণ, স্বপ্ন ভেঙে যাওয়ার জ্বালা ভীষণ ভয়ংকর
একটা মানুষ জীবনের অর্ধেক সময় ব্যয় করে দেয়, নিজের জীবনটাকে গোছাতে। আর আপনি কিছু দিনের মধ্যে তিল তিল করে গড়ে তোলা, আমার আমিটাকে ভেতরে থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন বুনছেন, সে স্বপ্ন একদিন না একদিন ভেঙে চুরে একাকার হয়ে ধুলিসাৎ হয়ে যাবেই
মানুষটি আপনাকে অভিশাপ দিক বা না দিক, তার রুহের হাই থেকে আপনার মুক্তি কোনদিনই মিলবে না, মিলা সম্ভবও না। মনে রাখবেন, শুধু মাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ক্ষতি করে কেউ বেশি দিন ভালো থাকতে পারে না
আজ না হয় কাল আপনার সম্পর্ক ও কেউ না কেউ ভাঙবে। আপনার ক্ষতিও কেউ না কেউ করবে। উপরে একজন আছেন, আমরা সবাই বিশ্বাস করি, আর এটা ও জানি, তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো।তুমি কষ্ট দিছো না বোঝবা একদিন
অভিমান করতে করতে মানুষের একদিন বুঝে যায়.! তার আবেগ অনুভূতির কোন মূল্য নেই, সেই মানুষটার কাছে, ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেই তখনই, তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেই
নরম মনটাকে একদিন কঠিন মোড়কে মুড়িয়ে নেয় তারপর তাকে, কে ভালোবাসলো আর কে ভালো নাই বাসলো পাত্তা দিলেই কি না দিলেই কি, তাতে তার কিছু
যায় আসে না
মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায়, মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়, চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা এক সময় অভ্যস্ত হয়ে যাই। স্ট্রং হয়ে যাই। খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না! কেউ ইগনোর করা শুরু করলে 'পাতা দিলাম না' মুড নিয়ে নিজে নিজের মতো থাকা শুরু করি। আমাদের খারাপ সময় গুলা আমাদের প্রচুর কষ্ট দিলেও এই সময় গুলার প্রতি ই কৃতজ্ঞ আমরা
এই খারাপ সময় গুলাই আমাদের 'মানুষ' চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। আজকাল যাই হোক, আমরা 'পাত্তা দিলাম না মুভ নিয়ে চলতে থাকি। তাই মাঝেমধ্যে ই 'খারাপ' সময় আসা দরকার। অনেক কিছু শিখবেন🥀MD Hasan B D follow