05/06/2026
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে প্রতি বছর ৯৪,০০০ থেকে ১,২৫,০০০ মানুষের সাপের কামড়ে মৃত্যু হয়। কামড়ের চিহ্ন চেনা দরকারি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছানো। বিষধর কিনা নিশ্চিত না হলেও সর্বদা চিকিৎসকের কাছে যাওয়াই একমাত্র নিরাপদ সিদ্ধান্ত।