14/09/2026
মুন্সীগঞ্জ সদর উপজেলার দেওয়ানকান্দি এলাকায় অস্থায়ী বালুর বাঁধের ভেতরে পদ্মার পাড়ে দাঁড়িয়ে ছিলো ইমাম আবু হানিফা জামে মসজিদ। এশার নামাজ পরে মুসল্লিরা বাড়ি ফিরেছিলেন, কিন্তু ফজর নামাজ পড়তে এসে দেখেন পদ্মায় বিলীন হয়ে গেছে মসজিদ। উজান হতে পানি নেমে আসায় মুন্সীগঞ্জের পদ্মায় এখন তীব্র স্রোত। সেই স্রোতে বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে ভাঙন।
সরেজমিনে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গিয়ে দেখা যায়, সদর উপজেলার দেওয়ানকান্দি, রাকিরকান্দি ও পূর্বরাখী এলাকায় চলছে তীব্র নদী ভাঙন। ওই এলাকায় অস্থায়ী বালুর বস্তা ফেলে ভাঙনরোধের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিনের তীব্র স্রোতে ধ্বসে পড়েছে এই প্রতিরোধ ব্যবস্থা । ভাঙন রোধে এখনো বালুর বস্তা ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নায়ন বোর্ড। গত দু-দিনের ভাঙ্গনে রাকিরকান্দি এলাকার মাদানী কমপ্লেক্স মাদ্রাসার ইমাম আবু হানিফা জামে মসজিদটি পদ্মায় বিলীন হয়ে গেছে।
ওই মাদ্রাসার ছাত্র সোহেল বলেন, আমরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে মসজিদে এশার নামাজ পরে মাদ্রাসার ভিতরে ঘুমিয়ে ছিলাম। পরে ফজর নামাজ পড়তে এসে দেখি মসজিদটি নেই, নদীতে ভেঙে গেছে। এখন আমরা মাঠে নামাজ আদায় করছি