10/08/2026
আমরা যারা Upwork-এ নতুন আসি, সামনে কিছু জব পোস্ট আসে তখন দেখা যায় যে জব টাইটেল এ VA Expert Needed লেখা। সেটা হতে পারে Shopify, Wordpress, Webflow এবং Google ads. তখন আমরা নতুনরা এটা বুঝতে পারি না ক্লাইন্ট এটা দ্বারা কি বুঝাইছে এইটা জানি কি ভয় পেয়ে যায় অনেকেই
ধরে নিচের তিনটা Upwork job পোস্ট করছে কোন একটা client
Shopify VA Needed
WordPress VA Needed
Google Ads VA Needed
অনেকে নতুনরা মনে করেন VA মানে হয়তো কোনো একটা অনেক বড় স্কিল হবে আমি এটা পারব না এটা আমি skip করে নিচে যাই । আসলে বিষয়টা সব সময় এমন না।
VA মানে Virtual Assistant।
অর্থাৎ এমন একজন ব্যক্তি, যিনি কোনো ব্যবসা বা ক্লায়েন্টের বিভিন্ন অনলাইন কাজ ম্যানেজ করে দেন।
যেমন Shopify VA হলে Product Upload, Order Management, Customer Support, Store Management এসব কাজ থাকতে পারে। WordPress VA হলে Content Upload, Website Update, Basic Management ইত্যাদি কাজ থাকতে পারে।
তাই Job Title-এ শুধু "VA Needed" দেখেই ভয় পাওয়ার কিছু নেই। আগে পুরো Job Description পড়ে বুঝে নিন তারা আসলে কি খুঁজছে,
নতুন অবস্থায় আমিও প্রথম দিকে এই বিষয়টা নিয়ে কনফিউজড ছিলাম। তাই ভাবলাম যারা নতুন Upwork-এ আসছেন, তাদের সাথে বিষয়টা শেয়ার করি।