23/05/2026
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্পেশাল ফোর্সেস ডিভিশনের সাদ বিন আবি ওয়াক্কাস (রা.) মিলিটারি একাডেমির সপ্তম প্রশিক্ষণ কোর্স থেকে শতাধিক তরুণ সদস্য সফলভাবে স্নাতক সম্পন্ন করেছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্নাতক সম্পন্ন করা সসদস্যরা ছয় মাসব্যাপী কমান্ডো, পেশাগত এবং আদর্শিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় তাদের সামরিক কৌশল, বিশেষ অভিযান পরিচালনা, শৃঙ্খলা, আধুনিক প্রতিরক্ষা দক্ষতা এবং আদর্শিক শিক্ষা প্রদান করা হয়।