20/09/2025
📍বয়কট আড়ং
আড়ং—দেশের সবচেয়ে বড় ব্রান্ডগুলোর একটা। অথচ গতকাল আমি যখন আমার বাচ্চার জন্য তিনটা শার্ট কিনলাম, তখন তারা আমাকে বললো—“ব্যাগ ফ্রি না, নিজের ব্যাগ আনেন, নাহলে কিনতে হবে।”
মানে হোটেলে খেতে গেছেন আর আপনাকে বলা হলো স্যার ভাতের প্লেটের ভাড়া দিতে হবে,কারির বাটির ভাড়া দিতে হবে 🙏
আমি বললাম—“আমার ব্যাগ নাই।”
তারা ঠাণ্ডা মাথায় জবাব দিলো—“তাহলে এখান থেকে কিনুন। আপনার টাকা দিয়ে আমরা ট্রি প্লান্টেশন করবো।”
আমি মজা করে বললাম—“ধরেন আমার ব্যাগ কেনার টাকা নাই।”
সরাসরি মুখের উপর বলে দিলো—“এটা তাহলে আপনার পার্সোনাল ব্যাপার!”
আরে ভাই! এত বড় ব্রান্ড হয়ে এই লেভেলের বেয়াদবি! গ্রাহকের মুখের উপর অপমান!
বললাম—“ঠিক আছে, তাহলে শার্টও নিবো না।”
তারা আবার জানালো—“স্যার, বিল হয়ে গেছে, পেমেন্টও করেছেন, আর ফেরতযোগ্য না।”
মানে কী? আমার নিজের টাকা, আমার নিজের সিদ্ধান্ত—এখন সেটা আমি বুঝবো না, ওরা আমাকে জোর করে বুঝিয়ে দেবে?
এরা কি ব্যবসা করছে নাকি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে? আগে যে ব্যাগ ফ্রি ছিলো, সেটা এখন টাকা দিয়ে কিনতে হবে। আর সেই টাকা দিয়ে নাকি গাছ লাগাবে। ভাই, দেশের ভালো আমার ভাগের টা আমি ঠিক করবো। তুমি আমাকে জোর করে কেনো প্রেশার ক্রিয়েট করবে?
তারপর শুনেন আসল ভন্ডামি—যে ব্যাগটা বিক্রি করছে সেটা কাগজের, আর কাগজ আসে গাছ থেকে। মানে একদিকে বলছো “আমরা গাছ লাগাবো,” আরেকদিকে গাছ কেটে ব্যাগ বানিয়ে সেটা আবার আমাকে বিক্রি করছো! এটা কীসের লজিক? আমার টাকা দিয়ে গাছ লাগাবে, আবার সেই গাছ কেটে ব্যাগ বানিয়ে আমাকে আবার বিক্রি করবে!
আবার তার ব্যাগে রয়েছে আড়ং এর লোগো।তাহলে আমি টাকা দিয়ে কিনে কেন বাধ্য তার ব্রান্ড প্রচার করতে।ঐ ব্যাগ যখন আমি অফিসে নিয়ে যাবো, রাস্তা দিয়ে নিয়ে হেটে যাবো তার প্রচারনা হবে।কেন আমি আমার কষ্টের টাকা খরচ করে তার প্রচারনা করবো? ভোক্তা অধিকারের বিরুদ্ধে যাচ্ছে এটা।
এর জবাব আমি আড়ং এর কাছে চাই।শেয়ার করুন যেনো তাদের কাছে পৌছায়। সাহস থাকলে জবাব দিবে।
এটা কোনো পরিবেশ সচেতনতা না, এটা সরাসরি ব্যবসা। আর গ্রাহকের সাথে প্রতারণা।
এমন সেল্ফিশ, হিপোক্রেসি আর সেচ্ছাচারিতা দেখে আমি সত্যিই হতাশ। এত বড় ব্রান্ড, অথচ কাজগুলো একদম সস্তা মানসিকতার।
#আড়ং
#আড়ংব্যাগ
Collected