Zinia Islam

Zinia Islam "Hey Dreamer! ✨
Wanna hear a story, feel a struggle, and vibe with a journey?

একটি স্মার্ট CV-ই হতে পারে আপনার প্রথম সিলেকশন টিকিট!কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।অনেক ফ্রেশার প্রার্থী আছেন, যাদের CV প্...
05/07/2026

একটি স্মার্ট CV-ই হতে পারে আপনার প্রথম সিলেকশন টিকিট!

কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

অনেক ফ্রেশার প্রার্থী আছেন, যাদের CV প্রথম দেখাতেই রিক্রুটারের কাছে আগ্রহ তৈরি করতে ব্যর্থ হয়। অনেক সময় CV দেখে মনে হয় না যে প্রার্থী চাকরির জন্য যথেষ্ট প্রস্তুত বা সিরিয়াস। অথচ একটি সংক্ষিপ্ত, গুছানো এবং তথ্যসমৃদ্ধ CV আপনাকে শত শত আবেদনকারীর ভিড় থেকে আলাদা করে তুলতে পারে।

CV তৈরির ক্ষেত্রে আমার কিছু পরামর্শ—

✔️ সংক্ষিপ্ত রাখুন
ফ্রেশারদের জন্য এক পৃষ্ঠার CV সবচেয়ে কার্যকর। তবে প্রয়োজন অনুযায়ী দুই পৃষ্ঠাও হতে পারে। মূল বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্য দিয়ে CV ভারী না করা।

✔️ অপ্রাসঙ্গিক তথ্য এড়িয়ে চলুন
মা-বাবার নাম, তারা কী করেন, পারিবারিক বিস্তারিত তথ্য—এসব সাধারণত চাকরিদাতার সিদ্ধান্তে কোনো ভূমিকা রাখে না। তাই প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্যকেই গুরুত্ব দিন।

✔️ স্কিল ও অর্জনকে গুরুত্ব দিন
আপনার কারিগরি দক্ষতা, প্রজেক্ট, ইন্টার্নশিপ, ট্রেইনিং, সার্টিফিকেশন বা উল্লেখযোগ্য অর্জন থাকলে সেগুলো স্পষ্টভাবে তুলে ধরুন।

✔️ পরিষ্কার ও প্রফেশনাল ডিজাইন বেছে নিন
অতিরিক্ত রঙ, অপ্রয়োজনীয় গ্রাফিক্স বা জটিল ডিজাইনের পরিবর্তে সহজ, পরিচ্ছন্ন ও পেশাদার লেআউট ব্যবহার করুন।

✔️ প্রফেশনাল ছবি ব্যবহার করুন
CV-তে ছবি যুক্ত করলে সেটি যেন পরিষ্কার, মার্জিত এবং পেশাদার হয়। কৃত্রিমভাবে এডিট করা বা অস্বাভাবিক ছবি ব্যবহার না করাই ভালো। স্যুট পরা বাধ্যতামূলক নয়; পরিচ্ছন্ন ও উপযুক্ত উপস্থাপনাই গুরুত্বপূর্ণ।

✔️ পুরোনো ও অপ্রচলিত ফরম্যাট এড়িয়ে চলুন
এখনও অনেক জায়গায় পুরোনো ধাঁচের CV ফরম্যাট দেখা যায়, যা আধুনিক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে মানানসই নয়। সময়োপযোগী ও পেশাদার ফরম্যাট ব্যবহার করুন।

✔️ সত্য ও আত্মবিশ্বাসের সঙ্গে তথ্য দিন
CV-তে এমন কোনো দক্ষতা বা অভিজ্ঞতা উল্লেখ করবেন না, যার ব্যাখ্যা বা প্রমাণ আপনি ইন্টারভিউ বোর্ডের সামনে দিতে পারবেন না।

সবশেষে, মনে রাখবেন—

স্মার্ট CV মানে শুধু সুন্দর ডিজাইন নয়; বরং সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক, বিশ্বাসযোগ্য এবং পেশাদার উপস্থাপনাই একটি সফল CV-এর মূল চাবিকাঠি।

আপনার CV-ই হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম শক্তিশালী পরিচয়। তাই সময় নিয়ে, চিন্তাভাবনা করে এবং পেশাদারভাবে এটি তৈরি করুন।

ধন্যবাদ।

আমার মেন্টর,আমার ছোট মামা, হুম আমার ছোট মামা রাসেল পারভেজ MdRasel Pervez । আমি তার খুব কাছের, আমি তার বড় সন্তান, আমি তার...
02/10/2025

আমার মেন্টর,আমার ছোট মামা, হুম আমার ছোট মামা রাসেল পারভেজ MdRasel Pervez । আমি তার খুব কাছের, আমি তার বড় সন্তান, আমি তার স্বপ্ন। তার জীবনের ইনভেস্টমেন্ট আমি,অর্থ সময় দুটোই। আমি স্কুল জীবন থেকে খুব করে চাইতাম ঢাবিয়ান হবো, ঢাবিয়ান আমার নামের সাথে যোগ হোক,খুব ইচ্ছে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার।আমার মামার স্বপ্ন ছিলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেনো চান্স পায়।কেনো জানি আমার এটা মনে হয় আমার মামা চায় জীবনে সে যেটা করতে পারে নি সেটা জেনো আমি করতে পারি বা সে আমাকে দিয়ে নিজের সেই স্বপ্ন টা পূরণ করতে পারে।

এসএসসি দিলাম ২০১৬ তে আর এইচএসসি দিলাম ২০১৮ তে। তারপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি, আমার মনে আছে এডমিশনের জন্য মামা অনেক গুলো সাধারণ জ্ঞান এর বই,বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বই কিনে নিয়ে আমাকে দিয়ে গেছিলো আর কথা ছিলো মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে,বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করার স্বপ্ন।কত রাত ঘুমাই নাই সেই সময় আমি,দিন রাত পড়াশোনা করতাম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য।

কোনো একটা কারন বসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন আমি ফর্ম ফিলাপ ও করতে পারে নাই।আমার মনে আছে সেদিন সারা বেলা আমি আমার মামাকে খুঁজে পায় নি,না ফোনে না সরাসরি,শেষ দিন ছিলো ফর্ম ফিলাপের।পরের দিন যখন মামার সাথে দেখা আমি কান্না করতেছি আর বলছিলাম মামা স্বপ্ন কি শেষ হয়ে গেলো.? গতকাল কেনো আমি তোমাকে খুঁজে পায় নি?
মামা বলেছিল তোর সামনে এসে বলার মতো অবস্থা ছিলো না আমার যে তোকে এডমিশন দিতে দেওয়া হবে না, তবে তুই দেখিস একদিন তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেও ভালো বড় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবি।মেনে নিয়ে ছিলাম সেদিন সেই কথা।

সেই ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আজও আমার ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা হয়নি, ছিলাম তো ঢাকাতে বহুদিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় ওঠা হয় নি,আমার খুব কাছের কিছু মানুষ সেখানের ছাত্র ছাত্রী হয়ে থাকলেও আমার সেখানে যাওয়া হয় নি। ইচ্ছে করেই যায় নি, ঢাকা বিশ্ববিদ্যালয় নাম টা বড্ড ব্যাথা দেয় আমায়,এ ব্যাথা রয়ে যাবে আমার সারাজীবন, এ অভাববোধ আমার হবে সারাজীবন.!
আমার নিজের স্টুডেন্ট অন্তউরী মেঘদূত Antauri Meghdut আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বহুবার বলেছে মিস ক্যাম্পাসে আসো,কেনো জানি ইচ্ছে হয় নি,টানে নি আমার মন।
সেই আমি আজ ২০২৫ সালে দেশের বাহিরে ইউরোপ কান্ট্রি তে সনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্রাজ, অস্ট্রিয়া তে আসছি মাস্টার্স ডিগ্রী করতে। আজ ২ অক্টোবর আমার এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস ছিলো।সারাটা ক্লাস মনে হয়েছিল মামা বলেছিল তুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবি একদিন।মামা দেখো আজ তোমার মেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে যেটা তুমি চেয়েছিলে,আল্লাহ যেনো আমাকে তৌফিক দেয় আমাকে নিয়ে তোমার দেখা সব স্বপ্ন কে পূরণ করার, আমিন।

11/05/2025

Always believe in Almighty ❤️💙

Adresse

Graz

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Zinia Islam erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen

Kategorie