Learn With MH

Learn With MH Decoding Tech Careers, AI Research, and Study Abroad

19/08/2026

কেউ আপনার কেয়ার করে না আপনি কি করতেছেন! (Hard Life Truth)
বাবা-মা ছাড়া আপনার কষ্টে সত্যি বলতে কারো কিছু যায় আসে না। ফ্রিতে সবাই জ্ঞান দেবে, কিন্তু বিপদে সাপোর্ট কেউ দেবে না!


16/08/2026

গত ভিডিওর রেসপন্স দেখে আমি সত্যিই অবাক! 90K+ Views! (পরের পার্ট কোনটা দেখতে চান?)
গত ভিডিওতে আপনাদের অনবদ্য ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ!
90K+ Views, 1.5K+ Reactions এবং 100+ Shares-আপনাদের এই সাড়াই প্রমাণ করে অডিয়েন্স কতটা জেনুইন তথ্য চায়।
কথা অনুযায়ী, অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা ও উচ্চশিক্ষার প্রতিটা স্টেপ নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত (Depth & Detailed) পর্বগুলো আসতে যাচ্ছে।

📌 আপনার প্রশ্নটি কমেন্টে জানান:
কোন স্টেপটি (ব্যাংক ফান্ডিং, GS স্টেটমেন্ট, IELTS/PTE নাকি ভিসা অ্যাপ্লিকেশন) নিয়ে আপনার সবচেয়ে বেশি দ্বিধা রয়েছে?
যার কমেন্ট বেশি আসবে, সেই টপিকের ওপরই আগামীর লং ভিডিও আসবে ইনশাআল্লাহ!
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে নিচের লিঙ্ক থেকে সাবস্ক্রাইব করে রাখুন!

14/08/2026

Bangladesh🇧🇩 to Australia🇦🇺 A-Z Process!
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসায় আসার প্রসেস শুরু করতে চান, কিন্তু পুরো রোডম্যাপটা বুঝতে পারছেন না?
আজকের ভিডিওতে আমার নিজের অভিজ্ঞতা থেকে অস্ট্রেলিয়া আসার A to Z প্রসেস অত্যন্ত সহজ ভাষায় সারফেস লেভেলে তুলে ধরেছি।
কোর্স সিলেক্ট করা, IELTS/PTE, অফার লেটার, ব্যাংক স্টেটমেন্ট, CoE থেকে শুরু করে ভিসা ফাইল সাবমিশন-পুরো জার্নির একটি সম্পূর্ণ ওভারভিউ পাবেন এখানে।

📌 বিশেষ ঘোষণা: প্রতিটি স্টেপ (যেমন: ব্যাংক ফান্ডিং, GS রাইটিং, অফার লেটার ট্রিকস) নিয়ে বিস্তারিত Part-wise Episodes আসতে যাচ্ছে খুব শীঘ্রই!
ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন!

11/08/2026

SSC পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা! (Congratulations & Real Advice)
এসএসসি পরীক্ষা সম্পন্ন করা এবং রেজাল্ট পাওয়া যেকোনো শিক্ষার্থীর জীবনের একটি বড় মাইলফলক।
আজকের ভিডিওতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করলাম। যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছ, তোমাদের জন্য অনেক শুভকামনা।
আর যাদের রেজাল্ট মনের মতো হয়নি হরাশ হওয়ার একেবারেই কিছু নেই, কারণ এটি জীবনের সূচনা মাত্র, শেষ নয়।
তবে মনে রেখো, সামনের এইচএসসি (HSC) এবং ইউনিভার্সিটির চ্যাপ্টার কিন্তু আরও বেশি কঠিন ও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তাই এখন থেকেই মানসিক ও প্র্যাক্টিক্যালি প্রিপারেশন নেওয়া শুরু করো।

One last look back, a deep breath, and a walk through this door🙂
10/08/2026

One last look back, a deep breath, and a walk through this door🙂

08/08/2026

আমার কাছে Skill Development-এর আসল মানে কী? (Real Life Skill)
আমার কাছে স্কিল ডেভেলপমেন্ট মানে কোডিং বা ডিজাইন না- আসল স্কিল হলো Adaptability!"
আমরা অনেকেই মনে করি কোনো টেকনিক্যাল কোর্স করাই হয়তো স্কিল ডেভেলপমেন্ট।
কিন্তু বিদেশে এসে জীবনের বাস্তবে ধাক্কা খেয়ে বুঝেছি, সম্পূর্ণ নতুন একটা কালচারে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, যেকোনো পরিস্থিতিতে সারভাইভ করা এবং পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেওয়াই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় স্কিল!
যিনি মানিয়ে নিতে পারেন, পরিস্থিতি যেমনই হোক না কেন তিনি জিতে যান।
ভিডিওটি দেখুন এবং আপনার মতামত জানান! বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ❤️

06/08/2026

১ম বিশ্বের দেশগুলোতে ট্রাফিক সিস্টেম কীভাবে চলে? (Australia vs Bangladesh Traffic)
অস্ট্রেলিয়ার মতো ১ম বিশ্বের উন্নত দেশে আসার পর যে জিনিসটি সবচেয়ে বেশি নজর কাড়ে, তা হলো এদের ট্রাফিক সিস্টেম এবং ডিসিপ্লিন।
আমাদের বাংলাদেশে যেখানে লাল বাতি জ্বললেও সিগন্যাল মানার কেউ থাকে না বা হর্ন বাজানোর প্রতিযোগিতা চলে, সেখানে এখানে কোনো ট্রাফিক পুলিশ না থাকা সত্ত্বেও সবাই স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলে। পথচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, স্পিড লিমিট মানা এবং লেন মেইনটেইন করার এই সংস্কৃতি সত্যিই শিক্ষণীয়।
উন্নত দেশ বলতে শুধু উঁচু দালানকে বোঝায় না, নাগরিকদের এই ডিসিপ্লিনই একটি দেশকে উন্নত করে তোলে। বিদেশে উচ্চশিক্ষা ও লাইফস্টাইল সংক্রান্ত আরও কন্টেন্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন!

05/08/2026

"উচ্চশিক্ষায় কোনো রেজাল্ট পাচ্ছেন না? হাল ছাড়বেন না, আল্লাহর প্ল্যানই সেরা!"
বিদেশে উচ্চশিক্ষার এই দীর্ঘ প্রক্রিয়ায় যখন অ্যাপ্লিকেশন করে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায় না, তখন হতাশ হওয়াটা খুব স্বাভাবিক।
কিন্তু বিশ্বাস রাখুন, Allah is the best planner- তিনি আপনার জন্য সেটাই নির্ধারণ করে রেখেছেন, যা আপনার জীবনের জন্য সবচেয়ে ভালো।

আমি নিজেও একসময় দীর্ঘ চেষ্টার পর কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। কিন্তু সেই বাধা অতিক্রম করেই আজ আমি অস্ট্রেলিয়ায়। আজ পেছনে ফিরে তাকালে বুঝি, আল্লাহর সিদ্ধান্ত কতটা নিখুঁত ছিল!

উচ্চশিক্ষার এই কঠিন জার্নিতে যেকোনো পরামর্শে, তথ্যে বা শুধুই মন হালকা করতে আড্ডা দিতে চাইলে আমাকে সরাসরি মেসেজ পাঠাতে পারেন। আমি সবসময় আপনার পাশে আছি! ❤️

ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো হতাশ হয়ে পড়া কারো মনে এটি নতুন আশা জোগাবে।

04/08/2026

Study Abroad timeline: কখন শুরু করবেন আপনার উচ্চশিক্ষার প্রস্তুতি?
বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার প্ল্যান থাকলে ঠিক কখন থেকে প্রসেস শুরু করা উচিত?
অনেকেরই ধারণা ৩-৪ মাসই যথেষ্ট, কিন্তু বাস্তবে IELTS প্রিপারেশন, SOP, LOR গোছানো, স্কলারশিপ ও ভিসা প্রসেসিং মিলিয়ে অন্তত ১ থেকে ২ বছর আগে থেকে প্রসেস শুরু করতে হয়।
শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করে কীভাবে সঠিক টাইমলাইনে প্রস্তুতি নেবেন, তা জেনে নিন এই শর্টসে!

কেন এত আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি এবং কীভাবে সঠিক টাইমলাইনে কাজ করবেন, তা জানতে পুরো ভিডিওটি দেখুন!
ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং উচ্চশিক্ষার পরবর্তী গাইডলাইনের জন্য পেজটি ফলো করে রাখুন। ❤️

02/08/2026

Sellicks Beach, Adelaide, South Australia: পাহাড় আর সমুদ্র যেখানে এক সাথে মিলেছে!

অ্যাডিলেডের সবচেয়ে ইউনিক এবং সুন্দর সমুদ্র সৈকতগুলোর একটি হলো 'সেলিক্স বিচ' (Sellicks Beach)। সাউথ অস্ট্রেলিয়ার এই বিচের সবচেয়ে অদ্ভুত ও দারুণ ব্যাপার হলো- এখানে আপনি আপনার গাড়ি একদম সমুদ্রের পানির খুব কাছাকাছি বালুর ওপর ড্রাইভ করে নিয়ে যেতে পারবেন!

একপাশে নীল সমুদ্রের ঢেউ আর অন্যপাশে বিশাল পাহাড়ি উপত্যকা- সব মিলিয়ে এক অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ব্যস্ত সপ্তাহান্তে অ্যাডিলেডে রিল্যাক্স করার জন্য এটি অন্যতম সেরা একটি স্পট।

Address

Hilton
Adelaide, SA

Alerts

Be the first to know and let us send you an email when Learn With MH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn With MH:

Shortcuts

Share