Bangladeshi in Australia

Bangladeshi in Australia Page about Bangladeshis living and willing to live in Australia.
(1)

কাস্টমার সার্ভিস বা গ্রাহক সেবার স্কিলে অস্ট্রেলিয়ায় ওয়ার্ক ভিসায় স্কিল মাইগ্রেশানের সুযোগ আছে। বাংলাদেশে অনেকে ব্যংক, ট...
14/09/2026

কাস্টমার সার্ভিস বা গ্রাহক সেবার স্কিলে অস্ট্রেলিয়ায় ওয়ার্ক ভিসায় স্কিল মাইগ্রেশানের সুযোগ আছে।
বাংলাদেশে অনেকে ব্যংক, টেলিযোগাযোগ, বিমা, পরিবহন, কল সেন্টার এরকম অনেক সেক্টরে গ্রাহক সেবা প্রফেশনে আছেন।
নির্ধারিত যোগ্যতাগুলো থাকলে ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়ায় আসতে পারেন।
কোন কোন কাজের স্কিলে অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা দেয় তার লিস্ট লিংক সহ আমার অনেক ভিডিওতে দেখিয়েছি। সেটাকে স্কিল অকুপেশন লিস্ট বলে। সেখানে দেখুন কাস্টমার সার্ভিস সম্পর্কিত যে স্কিল লাগবে তার কোনটা আপনার আছে কিনা। যদি থাকে তাহলে সম্ভব হতে পারে।
ভিসার জন্য আরও কিছু যোগ্যতা লাগবে যেটাও আমার ভিডিওগুলোতে দেখিয়েছি।
ভিডিওগুলো সম্পুর্ন দেখুন, যে লিংক দিয়েছি সেগুলো চেক করেন।
সব দরকারি তথ্য পাবেন। প্রযোজ্য হলে সেভাবে নিজেও আবেদন করতে পারবেন।

আমার পেছনে এডিলেড, অস্ট্রেলিয়ার Oaks হোটেল। অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ায় এসে প্রথমে কর্মজীবন শুরু করেন এই হোটেলে এবং এরকম...
08/09/2026

আমার পেছনে এডিলেড, অস্ট্রেলিয়ার Oaks হোটেল। অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ায় এসে প্রথমে কর্মজীবন শুরু করেন এই হোটেলে এবং এরকম অনেক হোটেলে। কাজটাকে হাউস কিপিং বলে, এই হোটেলের রুম গোছগাছ করা।
যদিও অস্ট্রেলিয়ায় কোন আনস্কিল কাজের ভিসা নাই, যারা আসে সবাই হাইলি স্কিল্ড, কিন্তু অস্ট্রেলিয়ায় এসেই যার যেটা লাইন সেই অনুযায়ী কাজ সঙ্গে সঙ্গে পাওয়া যায় না।
যতদিন স্কিল কোয়ালিফিকেশন অনুযায়ী জব না হচ্ছে, সারভাইভ করার জন্য এরকম কাজ অনেকেই করেন।
অস্ট্রেলিয়ায় আসার পর পর যে ধরনের কাজগুলো কিছুদিন করতে হয় সেরকম কমন কিছু কাজ, সেগুলোর স্যালারি, কাজ পাওয়ার কিছু টিপস নিয়ে আমার ইউটিউব ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন।
ভিডিও লিংক কমেন্টে দেয়া আছে।

30/08/2026

এই স্বামী স্ত্রী দুইজনই বাংলাদেশে আমার সহকর্মী ছিলেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন দীর্ঘদিন। দুজনেই ভালো চাকুরী করছেন, সফল এবং সুখী। দেশে থাকতেই সংগীতের চর্চায় ছিলেন, অস্ট্রেলিয়ায় এসেও সংসার এবং কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে যতটুকু পারা যায়, বাংলাদেশের সংস্কৃতিকে বহমান রেখেছেন নিজেদের মধ্যে।
সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বামী স্ত্রী বাংলা সংগীতের অমর এক গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করলেন।
ভিডিওটা আমার ক্যামেরায় ধারণ করা এবং আমার হাতেই এডিট করা। প্রবাসে বাংলা সংস্কৃতির প্রচারে আমার এটা এক ক্ষুদ্র প্রয়াস।
ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে

অস্ট্রেলিয়ায় টেম্পোরারি স্কিল ভিসায় এসেছিলেন দুই বছরের কিছু আগে সপরিবারে। এরপর আজকেই অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি...
30/08/2026

অস্ট্রেলিয়ায় টেম্পোরারি স্কিল ভিসায় এসেছিলেন দুই বছরের কিছু আগে সপরিবারে। এরপর আজকেই অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি মিলল এই ভাইয়ের। এখন আর পিছনে তাকাবার প্রয়োজন হবে না।
এরপর আর দুই বছর পরে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিবেন সপরিবারে। কাজের ফাকে জুমার নামাজ পড়তে গিয়ে জানতে পারলাম আজকেই জেনেছেন সুখবর - শুভদিনে শুভসূচনা। অনেক দোয়া থাকলো উনার এবং উনার ফ্যামিলির জন্য

ফেসবুকে, ইউটিউবে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার যতো ভূয়া, ফালতু ভিডিও আছে, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে "কমলা, মাল্টা, লেবু বা...
27/08/2026

ফেসবুকে, ইউটিউবে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসার যতো ভূয়া, ফালতু ভিডিও আছে, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে "কমলা, মাল্টা, লেবু বা ফল পাড়ার ভিসার ভিডিও"।
আসলেই কি এধরণের ফল পাড়ার কোন ভিসা আছে অস্ট্রেলিয়ার?

এব্যাপারে সহীহ্, সঠিক তথ্য অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল রেফারেন্স সহ পাবেন আমার ইউটিউব চ্যানেলের কৃষি ভিসার ভিডিওতে।
ভিডিও লিংক কমেন্টে দেয়া আছে 👇

আমার বাসার ওয়াশিং মেশিন টা নষ্ট হয়ে গেছিল। অস্ট্রেলিয়ায় কাপড় ময়লা কম হয়। ওয়াশিং মেশিনেই ধুলেই তাই যথেষ্ট পরিষ্কার হয়। বা...
23/08/2026

আমার বাসার ওয়াশিং মেশিন টা নষ্ট হয়ে গেছিল। অস্ট্রেলিয়ায় কাপড় ময়লা কম হয়। ওয়াশিং মেশিনেই ধুলেই তাই যথেষ্ট পরিষ্কার হয়। বাংলাদেশে ওয়াশিং মেশিনে কাপড় ধুলেও কলারে, জামার ভাজে টাজে ময়লা দাগ থেকে যেত।
অস্ট্রেলিয়ায় সবাই ওয়াশিং মেশিন ব্যবহার করে, তাতে মূল্যবান সময় বাচে।
এই JB-HI FI একটা বিশাল ইলেকট্রনিকের দোকান। হেন কোন ইলেকট্রনিকস জিনিস নাই এখানে পাওয়া যায় না। মাঝে মধ্যে ডিসপ্লে আইটেম গুলো বেশ সস্তায় বিক্রি করে। আমার মতো গরিব মানুষ সেই সুযোগ কাজে লাগায়😁। দেখি সেরকম একটা ওয়াশিং মেশিন পাওয়া যায় কিনা।

যারা অস্ট্রেলিয়ায় আসতে চাচ্ছেন, তারা নতুন করে ভাবুন। ছোট একটা ঘোষণা, যেটাকে অস্ট্রেলিয়া বলছে 'মিনিস্টারিয়াল ডিরেকশন', তা...
16/08/2026

যারা অস্ট্রেলিয়ায় আসতে চাচ্ছেন, তারা নতুন করে ভাবুন। ছোট একটা ঘোষণা, যেটাকে অস্ট্রেলিয়া বলছে 'মিনিস্টারিয়াল ডিরেকশন', তার বিরাট প্রভাব পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়ার ভিসার আবেদনের ওপর।
বিস্তারিত জানতে ভিডিওটা সম্পুর্ন দেখুন 👇

🚨 অস্ট্রেলিয়া ভিসার নতুন চমক - কারা সুবিধা পাবে? Australia visa's n...

অস্ট্রেলিয়ায় বছরের এই সময়ে ক্যানোলা ফুল দেখা যায়। বাংলাদেশের শরিষা ক্ষেতের মতো হলুদ ফুলের এই শোভা দেখতে অনেকেই ছোটে ক্যা...
13/08/2026

অস্ট্রেলিয়ায় বছরের এই সময়ে ক্যানোলা ফুল দেখা যায়। বাংলাদেশের শরিষা ক্ষেতের মতো হলুদ ফুলের এই শোভা দেখতে অনেকেই ছোটে ক্যানোলা ক্ষেতের এলাকায়। ক্যানোলা থেকে সরিষার মতোই তেল হয়, তবে শরিষার মতো এত ঝাঝালো না।
আমরাও গেছিলাম অস্ট্রেলিয়ার সরিষা ক্ষেত দেখতে। সেই বেড়ানোর ভিডিও লিংক পাবেন কমেন্টে।

https://youtu.be/Pu2RhfjRtVc
09/08/2026

https://youtu.be/Pu2RhfjRtVc

অস্ট্রেলিয়ায় আমার দর্শকদের নিয়ে বার বি কিউ, আর একটু দুষ্টামি. Bar-b...

Address

Shop 1026B Ingle Farm SC, 219-247 Montague Rd
Ingle Farm, SA
5074

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi in Australia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share