QuickCuts by Safa

  • Home
  • QuickCuts by Safa

QuickCuts by Safa � Daily life, real vibes �
� Sharing moments, smiles & stories
� Honest, raw, and a little bit fun
� Come live my days with me!

05/03/2026

সেল্ফ মেনেজমেন্ট আর হিলিং দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।ধরুন আপনার আঙুল কেটে গেছে,সেই কাটা আঙুল নিয়ে আপনি দশ পদের রান্না করে দশজনকে খাইয়ে দিতে পারলেন যাতে তারা টেরও পেলোনা আপনার আঙুল কাটা।এটা সেল্ফ ম্যানেজমেন্ট।

কেউ টের না পেলেও রান্নার প্রতিটা ধাপে আপনি আপনার কাটা আঙুলটাকে টের পেয়েছেন,ব্যথা পেয়েছেন।
হিলিং না করে ম্যানেজমেন্ট শিখলে সারাজীবন এভাবেই ভুগতে হয়।

আর হিলিং হচ্ছে,সেই কাটা জায়গাটা সারাতে যা যা করা প্রয়োজনীয় তার সব করা।এই হিলিং প্রসেসটা নিজেকেই খুঁজে নিতে জানতে হয়।

আমরা সারাজীবন আমাদের মানসিক ক্ষতগুলোকে ম্যানেজ করেই চলি।কখনোই হিলিংয়ের চেষ্টা করিনা।

Collected post

04/02/2026

স্বপ্ন কাহিনী
কয়দিন ধরে নতুন বাসার জিনিস গুছানো,কাজের প্রেশার,সবকিছু মিলিয়ে যা-তা অবস্থা। এতো পরিমাণ শারীরিক পরিশ্রম কখনও করি নাই। বিদেশ জীবনটা যে খুব বেশী সুখকর তা কিন্তু না। যারা নতুন তাদের জন্য তো একদমই না। যাই হোক,ক্লান্তির কারনে প্রতিদিন স্বপ্ন দেখা শুরু করছি।সকাল বেলা স্বপ্নে দেখতেছি আমার বাসার পড়ার অনেক জামা তো গোছালাম না,জামাগুলো কোথায় খুঁজে পাই না। হ্ঠাৎ,নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হলো,আরে আমি তো অনেকদিন বাসায়ই যাই না। এরপর ঘুমের মধ্যেই কান্না। আহা জীবন! মা-বাবার বড় সন্তান,মাঝে মাঝে টায়ার্ড হলে বিছানায় বসে ভাত খেতাম, চাচীরা ছিলো, কোনো প্রোগামে মা-চাচীরা সব কাজ করে ফেলতো। আমরা ঘুরতাম ফিরতাম।এখন সেই আমি ঘরের বাইরের সব কাজ করি। কত পরিশ্রম করি,হাত পা ব্যাথা হয় কত। কি করার,একদিন রেস্ট নেয়ার সময়ও হয় না।
গতকাল শবে-বরাত গেলো,কেমন একটা আমেজ থাকতো।সবাই মিলে নামাজ পড়া,ইবাদত করা। সামনে রোজা,ঈদ। জানি না কেমন যাবে।
আহারে বিদেশ।

আমার ভোট আমি দিবো।যাকে খুশি তাকে দিবো।✊✊✊ #জাতীয়সংসদনির্বাচনঅস্ট্রেলিয়া বসে ভোটের সুযোগ পেলাম। ধন্যবাদ এই সুযোগের জন্য।
28/01/2026

আমার ভোট আমি দিবো।
যাকে খুশি তাকে দিবো।✊✊✊
#জাতীয়সংসদনির্বাচন
অস্ট্রেলিয়া বসে ভোটের সুযোগ পেলাম। ধন্যবাদ এই সুযোগের জন্য।

আপনি কোন দল?রোজা তাহসান নাকি রাফসান জেফার?
14/01/2026

আপনি কোন দল?
রোজা তাহসান নাকি রাফসান জেফার?

09/12/2025

১ শুক্রবারে দেখা ,পরের শুক্রবারে বিয়ে। কোনো প্লানিং ছাড়া শপিং তাও আবার রোজায়। কোনো প্লানিং ছিলো না বলেই হয়তো আমার কাছে আমার বেস্ট লুকিং ছবি ,প্রোগ্রাম আকদের।শাড়ি টা শ্বশুর বাড়ি থেকে দেয়া, মাথার উড়নাটা আমার এক জামার,গলার পিস বান্ধুবীর ,কানের দুল টা যার কাছে সেজেছি তার। আর ছবি তোলার কোনো কথাই ছিলো না।এক সিনিয়র চাদপুর থেকে এসে ছবি তুলে দিয়েছে।আর এতো সুন্দর বৃষ্টি ,ওয়েদার। কত সিন্ধ ,সরল।আসলেই আনপ্লেন্ড জিনিসই সুন্দর।

Good morning. কি অবস্থা সবার? আমি তো পেইজ থেকে পুরো গায়েব হয়ে গেছি। বিদেশে এসে নতুন নতুন কাজ কাম শুরু করলে যা হয় আরকি? য...
14/11/2025

Good morning. কি অবস্থা সবার? আমি তো পেইজ থেকে পুরো গায়েব হয়ে গেছি। বিদেশে এসে নতুন নতুন কাজ কাম শুরু করলে যা হয় আরকি? যারা কাজ ,সংসার সব কিছু মেইটেইন করে ভিডিও করে, পেইজে টাইম দেয় কিভাবে আমি বুঝি না।আমাকেও কিছু উপদেশ দিয়ে যান।

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
27/10/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when QuickCuts by Safa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share