Swadesh Barta

Swadesh Barta পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে

বিশ্ব ক্রীড়াঙ্গনে শনিবার (৬ জুন) রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। আজ হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়ন...
06/06/2026

বিশ্ব ক্রীড়াঙ্গনে শনিবার (৬ জুন) রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। আজ হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এছাড়াও বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে চিলি। আর টেনিস প্রেমীদের নজর থাকবে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের শিরোপা নির্ধারণী লড়াইয়ে।

ক্রিকেট
লর্ডস টেস্ট-৩য় দিন
ইংল্যান্ড-নিউজিল্যান্ড
সরাসরি, বিকেল ৪টা, সনি টেন ১

চণ্ডীগড় টেস্ট-১ম দিন
ভারত-আফগানিস্তান
সরাসরি, সকাল ১০টা, সনি টেন ৫

ফুটবল
নারী সাফ ফাইনাল
বাংলাদেশ-ভারত
সরাসরি, সন্ধ্যা ৭টা, টি-স্পোর্টস

আন্তর্জাতিক প্রীতি ফুটবল
পর্তুগাল-চিলি
সরাসরি, রাত পৌনে ১২টা, সনি টেন ১ ও ২

রোমানিয়া-ওয়েলস
সরাসরি, রাত পৌনে ১২টা, সনি টেন ১ ও ২

টেনিস
ফ্রেঞ্চ ওপেন টেনিস
নারী একক ফাইনাল
সরাসরি, সন্ধ্যা ৭টা, সনি টেন ২ ও ৩

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইউরোপের মাটিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১...
06/06/2026

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইউরোপের মাটিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (৬ জুন) সান মারিনোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। রক্ষণভাগের খেলোয়াড় তপু বর্মণ দলের হয়ে দুটি গুরুত্বপূর্ণ গোল করে জয়ের নায়ক বনে যান। তার জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ, যা শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় দলটি।

ম্যাচটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। ইতালির বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা সমর্থকেরা গ্যালারিতে লাল-সবুজের পতাকা ও স্লোগানে মুখর পরিবেশ তৈরি করেন। দর্শকসারিতে বাংলাদেশের সমর্থকদের আধিপত্য থাকায় বিদেশের মাঠেও দলটি পেয়েছে ঘরের মাঠের মতো সমর্থন।

এই জয় শুধু একটি প্রীতি ম্যাচের ফল নয়, বরং বাংলাদেশের ফুটবলের জন্য একটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবেও বিবেচিত হচ্ছে। ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় পাওয়ায় খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।

এবার ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘরে আলো করে এলো নতুন অতিথি। পুত্র বীরের পর এবার কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়...
05/06/2026

এবার ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘরে আলো করে এলো নতুন অতিথি। পুত্র বীরের পর এবার কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে এই সুখবরটি শেয়ার করেছেন বুবলী। তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন শারলিন খান।

পোস্টে একটি কার্ড প্রকাশ করেন বুবলী, তা থেকে বোঝা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্ট করা হয়েছে।

পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে দখলদার ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়ে...
05/06/2026

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে দখলদার ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দক্ষিণ লেবাননে এ হামলা চালায় হিজবুল্লাহ। এর আগে, এদিন লেবানন সরকার ও ইসরায়েল নতুন করে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছিল। কিন্তু হিজবুল্লাহ এটি প্রত্যাখ্যান করে। এরপর তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়।

নিহত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন ইতান স্যামুয়েল লেম্বার্গ বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ২১ বছর বয়সী ইতান ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৭৫ নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

গতকাল স্থানীয় সময় বিকেল ৪টার দিকে লিটানি নদীর উত্তর দিকে ইসরায়েলি সেনাদের ট্যাংক লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এতে ক্যাপ্টেন ইতান স্যামুয়েল লেম্বার্গের মৃত্যু হয়। এই হামলার পর ইসরায়েলি সেনারা ওই অঞ্চলে বিমান হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে লেবানন ও ইসরায়েল সম্মত হয়— যদি হিজবুল্লাহ হামলা বন্ধ করে তাহলে যুদ্ধবিরতি কার্যকর হবে। এর অংশ হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চলের কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে লেবাননের সেনাদের মোতায়েন করা হবে। আর সেসব জায়গা থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে। এর পাশাপাশি হিজবুল্লাহকেও তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হবে।

কিন্তু নতুন এ চুক্তি প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ বলেছে এটি আত্মসমর্পণের সামিল।

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, যতক্ষণ ইসরায়েল লেবাননে বোমা হামলা অব্যাহত রাখবে ততক্ষণ তারাও পাল্টা হামলা চালিয়ে যাবেন। এছাড়া ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা থেকেও সরে যেতে লেবানন সরকারকে আহ্বান জানিয়েছেন।

উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়...
05/06/2026

উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি পদ্মায় পড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাড়িতে কোনো যাত্রী ছিলো না। ড্রাইভার ও হেলপার গাড়ি থেকে নামতে গিয়ে সামান্য ব্যথা পেয়েছে। বাস উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কোস্ট গার্ড কাজ করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা ও উদ্ধারকাজে যোগ দিয়েছে ডুবুরি দল।

অবশেষে বেলা ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্মাণের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের রাজধানী ইটানগরে ১৫টি মসজিদ সিলগালা...
05/06/2026

কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্মাণের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের রাজধানী ইটানগরে ১৫টি মসজিদ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন) মসজিদগুলো সিলগালা করে দেয় প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুসারে, বিনা অনুমতিতে নির্মিত এই মসজিদগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযানে নেমেছিল অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন (এপিওয়াইও) নামের একটি সংস্থা। সংস্থাটির অভিযোগ, অবৈধ এসব মসজিদ স্থাপনের মাধ্যমে স্থানীয় জনবিন্যাস পরিবর্তন করার চেষ্টা করছে মুসলিমদের একাংশ।

সম্প্রতি এ ইস্যুতে রাজধানী ইটানগরে লাগাতার ধর্মঘটের ডাক দেয় এপিওয়াইও, সেই সঙ্গে হুমকি দেয়- যদি প্রশাসন শিগগিরই ব্যবস্থা না নেয়, তাহলে এ ইস্যুতে বৃহত্তর গণ আন্দোলনে নামবে সংস্থাটি।

এরপরই বৃহস্পতিবার মসজিদগুলো সিলগালা করে রাজ্য প্রশাসন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্য সরকারের মুখপাত্র এবং শিক্ষামন্ত্রী পি. ডি. সোনা বলেন, চলতি ২০২৬ সালের জানুয়ারিতে এপিওয়াইও প্রতিনিধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর মধ্যে একটি বৈঠকে বিষয়টি প্রথম সরকারের নজরে আনা হয়েছিল।

বৈঠকের পর সরকার জেলা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করার নির্দেশ দেয়। পরবর্তীতে একটি সরকারি সমীক্ষায় ইটানগরে ১৫টি অননুমোদিত মসজিদ চিহ্নিত করা হয়।

সাংবাদিকদের পি. ডি. সোনা জানান, রাজধানী কর্তৃপক্ষ চিহ্নিত স্থাপনাগুলোর মধ্যে ১২টি সিল বা খালি করা সংক্রান্ত আইনি প্রক্রিয়া আগেই শেষ করেছিল। বাকি তিনটি মসজিদের ব্যাপারে ১ জুন মুখ্যমন্ত্রী এবং এপিআইওয়াইও নেতাদের মধ্যে আরেকটি বৈঠকে পর্যালোচনা করা হয়, পরে সেই মসজিদগুলোও সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, যে উদ্বেগের কারণে এপিওয়াইও ধর্মঘটের ডাক দিয়েছিল, আইনসম্মত প্রশাসনিক পদক্ষেপের তার সমাধান করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ধর্মঘটের ডাক দেওয়ার আগে এআইওয়াইও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের...
05/06/2026

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ দিবস পালন করা হয়।

বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, বন উজাড়, জীব বৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে মানবসভ্যতা আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি পরিবেশ রক্ষার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

এ বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি, সেমিনার এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে।

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’।

বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।

আজ বাংলাদেশ-সান ম্যারিনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। শুক্রবার (৫ জুন) রাত ১১টা ম্যাচটি শুরু হবে। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে...
05/06/2026

আজ বাংলাদেশ-সান ম্যারিনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। শুক্রবার (৫ জুন) রাত ১১টা ম্যাচটি শুরু হবে। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ রয়েছে।

ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
বাংলাদেশ-সান মারিনো
রাত ১১টা, টি স্পোর্টস

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
গুলশান-সিটি ক্লাব
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব

আবাহনী-লিজেন্ডস
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব

মোহামেডান-গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব

অগ্রণী ব্যাংক-ব্রাদার্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব

লর্ডস টেস্ট-২য় দিন
ইংল্যান্ড-নিউজিল্যান্ড
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১

টেনিস
ফ্রেঞ্চ ওপেন
পুরুষ সেমিফাইনাল
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২

আলোকোজ্জ্বল সিডনি হারবার, চারপাশে ভিভিড সিডনির বর্ণিল আলোর ছটা আর উৎসবের আবহ—এই মনোমুগ্ধকর পরিবেশেই প্রবাসী বাংলাদেশিদের...
04/06/2026

আলোকোজ্জ্বল সিডনি হারবার, চারপাশে ভিভিড সিডনির বর্ণিল আলোর ছটা আর উৎসবের আবহ—এই মনোমুগ্ধকর পরিবেশেই প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক আনন্দঘন ও হৃদ্যতাপূর্ণ নৌবিহারের আয়োজন করে Australia Bangladesh Business Forum (এবিবিএফ) এবং BD Hub Sydney। ব্যতিক্রমধর্মী এই আয়োজন প্রবাসে কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কিং স্ট্রিট ওয়ার্ফ-৩ (সাউথ ফেস) থেকে ‘জেরি বেইলি’ নৌযানে যাত্রা শুরু করে চার ঘণ্টাব্যাপী এই আয়োজন। রাত ১০টা ১৫ মিনিটে সিডনি হারবারে নৌবিহারের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজক সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কমিউনিটির ঐক্য ও পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরেন।

সংগঠন দুটির সভাপতি আবদুল খান রতন বলেন, “আমাদের সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে পরিচিতি ও বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পরিবারকেন্দ্রিক এমন মিলনমেলা কমিউনিটির বন্ধনকে আরও শক্তিশালী করে।” তিনি আরও জানান, দুই প্রতিষ্ঠানের সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও সম্পর্ক সুদৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক মিঠু বলেন, “এ ধরনের আয়োজন আমাদের কমিউনিটিকে শুধু কাছাকাছি আনে না, বরং প্রবাসে থেকেও নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখে। ভবিষ্যতেও আমরা এমন আরও ব্যতিক্রমী আয়োজন করতে চাই।”

যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ বলেন, “নৌবিহারের মতো ভিন্নধর্মী আয়োজন সদস্যদের মাঝে নতুন অভিজ্ঞতা তৈরি করে। সবাই পরিবারসহ অংশ নিতে পেরে যে আনন্দ পেয়েছেন, সেটিই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

নৌবিহারের পুরো সময়জুড়ে অংশগ্রহণকারীরা সিডনি হারবারে Vivid Sydney-এর মনোমুগ্ধকর আলোকসজ্জা উপভোগ করেন। একই সঙ্গে সদস্য ও তাদের পরিবারের মধ্যে প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।

আয়োজনে অতিথিদের জন্য ছিল স্ন্যাকস, রাতের খাবার, বিভিন্ন ধরনের ড্রিংকস ও জুসের ব্যবস্থা। অংশগ্রহণকারীরা এমন পারিবারিক ও ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষা...
04/06/2026

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা রেজওয়ানুল হক ইমনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বুধবার (৩ জুন) দিবাগত মধ্যরাতে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাহারবাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে থানা থেকে তাকে মেহেরপুর আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম টুটুল বলেন, আমি জন্মগতভাবে অপরাধী নই। এ দেশে জন্মগ্রহণ করেছি, সেটাই আজ আমার সবচেয়ে বড় অন্যায় হয়ে দাঁড়িয়েছে। বিনা অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি মানুষের জন্য রাজনীতি করেছি, সাধারণ মানুষের সেবা করার জন্য রাজনীতি করেছি। আজ আমাকে গ্রেফতার করা হয়েছে শুধু আমি ‘জয় বাংলার’ লোক বলে।

তিনি আরও বলেন, যদি জয় বাংলা করা অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী। তবে মনে রাখবেন, আজ যারা আমাকে অপরাধী বানিয়েছেন, ভবিষ্যতে তারাও একই পরিস্থিতির মুখোমুখি হবেন। মানুষের মুক্তির জন্য শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন এবং দেশের মানুষের মুক্তি নিশ্চিত করবেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে বলেন, আপনি আজ আমাদের রাজনৈতিক অধিকার সীমিত করেছেন। একদিন আপনার দলের রাজনৈতিক অধিকারও সীমিত হতে পারে।

পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন এবং ভবিষ্যতে পরিবর্তন আসবে বলে দাবি করেন। তার এই বক্তব্য ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে থানা চত্বরে উপস্থিত লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেফতার করা হয়েছে। আদালতে সোপর্দ করার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Address

14 Morts Road
Mortdale, NSW
2223

Alerts

Be the first to know and let us send you an email when Swadesh Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share