AB News Bangla

AB News Bangla AB News Bangla, a sister concern of AB News International and AB News Australia, is based on news relevant to Bengalis in Bangladesh and the world.
(3)

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসায় কোন ধরনের ক...
05/09/2026

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসায় কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, তা স্পষ্ট করেছে দূতাবাস।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজও এ ভিসায় করা যাবে না। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজও এই ভিসায় অনুমোদিত নয়।
এর আগে ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। পড়াশোনার বাইরে কাজ করা, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে বলে জানানো হয়েছিল।

05/09/2026

বিচার চলাকালে এজলাসে হনুমান!

ঢাকায় অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের খবর নতুন করে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তার দাবি, আলোচিত ঘটনাটি সাম...
05/09/2026

ঢাকায় অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের খবর নতুন করে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তার দাবি, আলোচিত ঘটনাটি সাম্প্রতিক নয়; প্রায় দুই দশক আগের।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দিলারা জামান বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে। একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়।’ পুরোনো ঘটনাকে নতুন করে উপস্থাপন করায় হতবাক হয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, ২০০৩-২০০৪ সালের দিকে শ্যামলীতে থাকা তার পৈতৃক বাড়ি দখলের পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের তৎপরতায় দখলের চেষ্টা সফল হয়নি।
পরবর্তী সময়ে ওই বাড়িটি বিক্রি করে ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে যান দিলারা জামান। বর্তমানে উত্তরার নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন তিনি এবং অভিনয়ের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

05/09/2026

কারেন্ট কখন দিবেন, আজকে আমার বার্থডে!

05/09/2026

অসুস্থ বাবাকে হাসপাতালে এনে, মেয়ের জমির দলিলে সই নেওয়ার চেষ্টা !

05/09/2026

মির্জা আব্বাসকে সংসদে অভিবাদন জানান নারী এমপি সুরাইয়া জেরিন I

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের দাবিগুলো এখনো পূরণ হয়নি। এসব...
05/09/2026

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের দাবিগুলো এখনো পূরণ হয়নি। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন এবং দাবি পূরণ করেই ঘরে ফিরবেন বলে জানান তিনি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়, ২৪-এর চার্টার বাস্তবায়ন এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। এ কারণে জনগণ তাদের ক্ষমা করবে না উল্লেখ করে ১১ দলীয় জোটের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, লংমার্চের কর্মসূচি কেবল শুরু হয়েছে, এটি শেষ নয়। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের আমির।

05/09/2026

সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার I

05/09/2026

জুলাই জাদুঘরে ১৪১ কোটি টাকা ব্যয়: রিকশাচালক সুজনের প্রশ্ন I

জামায়াত ঘোষিত লংমার্চের কারণে সড়ক বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের অভিযোগ তুলে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে...
05/09/2026

জামায়াত ঘোষিত লংমার্চের কারণে সড়ক বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের অভিযোগ তুলে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (৫ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
রাশেদ খাঁন দাবি করেন, লংমার্চে সাধারণ মানুষের তেমন আগ্রহ ও অংশগ্রহণ নেই। তার ভাষ্য, জামায়াত নেতৃত্বাধীন জোট বড় ধরনের জনসমাগমের প্রত্যাশা করলেও তা পূরণ হয়নি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ অবগত। দীর্ঘদিনের সমস্যা ও অব্যবস্থাপনার দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, লংমার্চের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে এবং জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Address

Level 28, 140 Street George Terrace, WA, Australia
Perth, WA
6000

Alerts

Be the first to know and let us send you an email when AB News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AB News Bangla:

Shortcuts

Share