Bangla Barta

Directions

Bangla Barta " প্রবাসে বাংলার সুদৃঢ় কন্ঠ "

Official Facebook fanpage of Bangla Barta Newspaper, Sydney, Australia.. http://banglabarta.com.au/

The only most circulated Bangla fortnightly newspaper in Australia

নতুন সদস্যদের অভিনন্দন, অনুমোদন না পাওয়া আবেদনকারীদের প্রতি আন্তরিক দু:খপ্রকাশ  বাংলা বার্তা:অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্না...
09/10/2026

নতুন সদস্যদের অভিনন্দন, অনুমোদন না পাওয়া আবেদনকারীদের প্রতি আন্তরিক দু:খপ্রকাশ

বাংলা বার্তা:

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর ২০২৬ সালের চূড়ান্ত সদস্য তালিকায় অন্তর্ভুক্ত সকল নতুন ও পুরোনো সদস্যকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ স্বাগত জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

এক বিবৃতিতে তারা বলেন, এবিজেএ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিক, লেখক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীদের একটি পেশাদার ও ঐক্যবদ্ধ ফেডারেল প্ল্যাটফর্ম। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মূল্যবোধের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, এবারের সদস্যপদ যাচাই-বাছাই প্রক্রিয়ায় সংগঠনের নির্ধারিত নীতিমালা এবং আবেদনপত্রে উল্লেখিত পেশাগত পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব আবেদন অনুমোদিত হয়নি, তাদের প্রতি আন্তরিক দু:খ প্রকাশ করে তারা বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়। বরং আবেদনপত্রে প্রদত্ত তথ্য ও নির্ধারিত সদস্যপদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য না থাকায় কিছু আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি। তবে নির্বাচন-পরবর্তী নতুন কার্যনির্বাহী কমিটির সভায় সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি পুনরায় আলোচনার সুযোগ থাকবে।

নতুন ও বিদ্যমান সকল সদস্যকে এবিজেএর ঐক্য, পেশাদারিত্ব ও কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এবিজেএ আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, নির্বাচন ২৫ অক্টোবরপ্রবাসী লেখক, সাংবা...
06/10/2026

চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, নির্বাচন ২৫ অক্টোবর

প্রবাসী লেখক, সাংবাদিক ও একাডেমিকদের বৃহত্তম ফেডারেল সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সদস্যপদের আবেদন যাচাই-বাছাই শেষে ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সদস্যদের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।

এবিজেএর সদস্য বাছাই কমিটি আবেদনকারীদের পেশাগত পরিচয়, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রের তথ্য এবং সংগঠনের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আবেদনগুলো পর্যালোচনা করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিয়ম, স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাছাই প্রক্রিয়ায় কিছু আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি পাওয়া যায়। কয়েকজন আবেদনকারী তাঁদের কর্মরত গণমাধ্যম প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। কিছু আবেদনে প্রস্তাবক ও সমর্থকের নাম বা স্বাক্ষর অনুপস্থিত ছিল। আবার কয়েকটি আবেদনে প্রয়োজনীয় তথ্য অসম্পূর্ণ থাকায় নির্ধারিত শর্ত পূরণ হয়নি। এসব কারণে সংশ্লিষ্ট আবেদনগুলো সদস্যপদের জন্য গ্রহণযোগ্য হয়নি বলে বাছাই কমিটি জানিয়েছে।

ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সদস্যরা হলেন:
১) মোহাম্মাদ আবদুল মতিন, ২) ফয়সাল আহমেদ, ৩) ড. রতন কুণ্ডু, ৪) মোহাম্মদ রেজাউল হক, ৫) আকিদুল ইসলাম, ৬) আতিকুর রহমান, ৭) দিলারা জাহান, ৮) মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, ৯) হাজী মো. দেলোয়ার হোসেন।

এছাড়াও আছেন- ১০) প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ১১) প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান, ১২) ড. সুলতান মাহমুদ, ১৩) ড. এমডি মোল্লা হক, ১৪) আজাদ আলম, ১৫) মো. শাহরিয়ার রউফ, ১৬) বেলাল হোসেন ঢালী, ১৭) এ এইচ এম মাসুম বিল্লাহ, ১৮) হায়াত মাহমুদ।

আরও রয়েছেন- ১৯) আতাউর রহমান, ২০) মোস্তাফিজুর তালুকদার রহমান মঞ্জু, ২১) এস এম দিদার হোসেন, ২২) সুলাইমান আশরাফি দেওয়ান, ২৩) শ্রাবন্তী কাজী, ২৪) মুনা মোস্তফা, ২৫) সৈয়দা ইশরাত ফেরদৌসী, ২৬) হোসনে আরা তালুকদার, ২৭) জুহি সেন তুলি, ২৮) মোমেনা সরকার বিউটি, ২৯) সুহৃদ সোহান হক, ৩০) সঞ্জয় চক্রবর্তী তাবু, ৩১) এহতেশামুল মুজিব মৃদুল, ৩২) আত্তাবুর রহমান, ৩৩) ফয়সাল আজাদ, ৩৪) ড. এমডি আরিফ হোসেন, ৩৫) এমডি শরীফুল ইসলাম স্বপন, ৩৬) আবু সালেহ হাসিফ, ৩৭) মো. কামরুল ইসলাম, ৩৮) জাহাঙ্গীর আলম, ৩৯) বুলেট তালুকদার শাতাদাল, ৪০) নূর হাসান (আকাশ কামরুল), ৪১) মো. রেজাউল করিম, ৪২) শামসুল আরেফিন রিয়াদ।

এছাড়াও রয়েছেন- ৪৩) তাজবীর হাসান (অর্ক হাসান), ৪৪) আশরাফ চৌধুরী বাপ্পী, ৪৫) আসিফ ইকবাল, ৪৬) পল সি মধু, ৪৭) মোহাম্মদ হুমায়ুন কবির রোজ, ৪৮) এমডি আবুল বাশার রিপন, ৪৯) মোহাম্মাদ বিল্লাল হোসেন, ৫০) কে এম ধ্রুব, ৫১) মো. গালিব ইবনে রিয়াজ, ৫২) মোহাম্মদ জসিম উদ্দিন, ৫৩) আলমগীর হোসেন রুহেল, ৫৪) মোহাম্মাদ খলিলুর রহমান এবং ৫৫) প্রদীপ কুমার শীল।

এবিজেএর নির্বাচন আগামী ২৫ অক্টোবর ২০২৬, রোববার দুপুর ১২টায় সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হবে। শুধু ফাইন্যান্সিয়াল সদস্যরাই ভোটাধিকার প্রয়োগ করতে এবং প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬।

প্রবাসে বাংলা সাংবাদিকতা, লেখালেখি ও পেশাজীবীদের মধ্যে ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে দীর্ঘ ১২ বছর ধরে কাজ করছে এবিজেএ। এবারের নির্বাচনকে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের পাশাপাশি পেশাগত সংহতি আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হলে সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

01/09/2026

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ চৌধুরী

04/07/2026

Thank you, my brother. Sharing the same story as we all go through. 

22/06/2026
18/05/2026

Address

4 Gardeners Road Kingsford
Sydney, NSW
NSW2032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category