07/06/2026
আর একটি বার মিরপুরে হোক আপনার পদচারণা। আর একটি বার ব্যাট-বল হাতে নামুন সেই পরিচিত ২২ গজে, যেখানে বছরের পর বছর নিজের অসাধারণ নৈপুণ্যে আপনি লিখেছেন বাংলাদেশের ক্রিকেটের অসংখ্য গৌরবগাথা। নিজের ফ্যানদের জন্য হলেও আর একবার ফিরে আসুন সেই রাজত্বে, যেখানে আপনার প্রতিটি রান, প্রতিটি উইকেট, প্রতিটি উদযাপন মিশে আছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে। মিরপুরের গ্যালারিতে এখনও হাজারো কণ্ঠ অপেক্ষা করে আছে একসঙ্গে "সাকিব, সাকিব" ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করার জন্য।
বিদায় তো একদিন আসবেই, কিন্তু সেই বিদায় হোক আপনার অর্জনের মর্যাদার মতোই মহিমান্বিত। শেষবারের মতো মিরপুরের সবুজ ঘাসে হাঁটুন, দর্শকদের ভালোবাসায় সিক্ত হোন, আর বিদায় নিন মাথা উঁচু করে। শেষ বিদায়টা হোক মিরপুরের মাটি প্রকম্পিত করে, হাজারো সমর্থকের কণ্ঠে উচ্চারিত হোক একটাই নাম সাকিব! সাকিব! সাকিব..! ❤️