GSP Tv

GSP Tv সত্যের পথে এক ধাপ এগিয়ে

02/09/2026

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার|||
আলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ বাপ্পারাজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি টিবিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে হাটবোয়ালিয়া সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু-আইসি সরদার হাছিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহ জনক ভাবে চলাচলরত বাপ্পারাজকে তল্লাশি করে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত বাপ্পারাজ (২৮) মেহেরপুর জেলার গাংনী উপজেলার আড়পাড়া মাজেরপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোকলেছুর রহমান।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড|||আলমডাঙ্গা ব্যুরোঃ চুয়াডাঙ্গা জেলার পুলিশ...
02/09/2026

আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড|||
আলমডাঙ্গা ব্যুরোঃ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। পরে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) শীতল বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ১০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন কামালপুর বটতলা মোড়ে রবজেলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।
এ সময় সোহানুর রহমান (২০), পিতা একরামুল হক, গ্রাম—হাউসপুর, থানা—আলমডাঙ্গা কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ২০০ টাকা।
অপরদিকে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন গড়চাপরা পূর্বপাড়ায় জামাল উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।
এ সময় ইয়াছিন হোসেন ওরফে হৃদয় (২০), পিতা—শহিদুল ইসলাম, গ্রাম—মুন্সিগঞ্জ জেহালা এবং আঃ সালাম (২০), পিতা জাফর আলী, সাং গোপালনগর, উভয় থানা—আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন প্রায় ১ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৭৫০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পৃথক জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরে গ্রেফতারকৃত তিন আসামিকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত সোহানুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া ইয়াছিন হোসেন ওরফে হৃদয়কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর আসামি আঃ সালামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা|||আলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ...
28/08/2026

মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা|||
আলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ
মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মপরিষদ ও টিম সদস্যদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর মাসজুড়ে দাওয়াতী গণসংযোগ কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পূর্বপ্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সাংগঠনিক মজবুতের জন্য যে স্থানে যে কাজ প্রয়োজন, তা যথাযথভাবে সম্পূর্ণ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসান, মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামানসহ কর্মপরিষদ ও টিমের সদস্যবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম।

আলমডাঙ্গায় ২ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার|||সংক্ষিপ্ত বিচার আদালতে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা√√√আলমডাঙ্গা থানা প...
28/08/2026

আলমডাঙ্গায় ২ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার|||
সংক্ষিপ্ত বিচার আদালতে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা√√√
আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নাঈম আলী (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে। পরে তাকে সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) কাজী শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর গ্রামের জনৈক মুকুল আলীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা চালিয়ে নাঈম আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি:
নাঈম আলী (২৭)
পিতা: মুকুল আলী
ঠিকানা: এরশাদপুর চাষীপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি নাঈম আলীকে সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত সামরী ট্রায়ালের মাধ্যমে তাকে ১ (এক) বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা, অনাদায়ে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ।

আলমডাঙ্গায় ২০ পিস ইয়াবা ও ২ পিস টাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ৩ |||আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ২০ পিস ম...
27/08/2026

আলমডাঙ্গায় ২০ পিস ইয়াবা ও ২ পিস টাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ৩ |||
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ও ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে সামরী ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) আমিনুর রহমান ও এসআই (নিঃ) মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথকভাবে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট ২০২৬ রাত ১০টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার মিয়াপাড়া এলাকায় মা ক্লিনিকের গলির সামনে পাকা রাস্তা থেকে রিপন (৩৫), পিতা—সোলেমান, সাং—মিয়াপাড়া, থানা—আলমডাঙ্গা, জেলা—চুয়াডাঙ্গা-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে আলমডাঙ্গা থানাধীন মধুপুর গ্রামের উজিরের চায়ের দোকানের সামনে তিন রাস্তার মোড় থেকে সিদ্দিক (৪৫), পিতা—আলম বক্স, সাং—ডম্বলপুর, থানা—আলমডাঙ্গা, জেলা—চুয়াডাঙ্গা এবং জিয়ারুল ইসলাম (৪৮), পিতা—আব্দুর রাজ্জাক, সাং—ডম্বলপুর, থানা—আলমডাঙ্গা, জেলা—চুয়াডাঙ্গা-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য পৃথক পৃথক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে। পরবর্তীতে গ্রেফতারকৃত তিন আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতে সামরী ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত মোঃ রিপন, সিদ্দিক ও মোঃ জিয়ারুল ইসলামকে প্রত্যেককে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আলমডাঙ্গায় যৌন পীড়নের অভিযোগে পাখি ভ্যানচালক গ্রেফতারআলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক তরুণীকে...
27/08/2026

আলমডাঙ্গায় যৌন পীড়নের অভিযোগে পাখি ভ্যানচালক গ্রেফতার
আলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে মোয়াজ্জেম হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে আলমডাঙ্গা থানাধীন লাল ব্রিজের পশ্চিম পাশ থেকে বেলগাছি যাওয়ার উদ্দেশ্যে মোয়াজ্জেম হোসেনের পাখি ভ্যানে ওঠেন ২১ বছর বয়সী এক তরুণী। লাল ব্রিজ থেকে রওনা হওয়ার পর ভ্যানচালক তাকে বিভিন্ন অশ্লীল কথা বলতে থাকেন বলে অভিযোগ করা হয়।
একপর্যায়ে বেলা আনুমানিক ১১টার দিকে সাতকপাট-বেলগাছি সড়কের মাঝামাঝি একটি নির্জন স্থানে পৌঁছালে আসামি ভ্যান থামিয়ে ওই তরুণীকে জাপটে ধরেন এবং যৌন হয়রানির উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নং-১৯, তারিখ ২৬/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ১০ ধারায় মামলা করা হয়েছে।

শোক সংবাদঃ শোক সংবাদঃ আলমডাঙ্গা কোর্টপাড়া নিবাসী বিশিষ্ট কাঁচামাল (আড়ৎ) ব্যবসায়ী আমাদের মসজিদের মুসুল্লি  ইউসুফ আলী মোল্...
26/08/2026

শোক সংবাদঃ শোক সংবাদঃ আলমডাঙ্গা কোর্টপাড়া নিবাসী বিশিষ্ট কাঁচামাল (আড়ৎ) ব্যবসায়ী আমাদের মসজিদের মুসুল্লি ইউসুফ আলী মোল্লা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার!!!আলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক...
24/08/2026

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার!!!
আলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা ও পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাত ১১টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাধীন জেহালা অঘোরনাথপাড়া এলাকায় সোহরাব শেখের মুদির দোকানের সামনে পাকা রাস্তা থেকে মোঃ রাজিব (৩১)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ পিস মাদকদ্রব্য Tapentadol Tablets উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়। গ্রেফতার রাজিবকে সামারী ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে, আলমডাঙ্গা থানার বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) প্রসেনজিৎ মন্ডলের নেতৃত্বে অভিযানে আলমডাঙ্গা থানার ১৬ আগস্টের মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি তানজিল হোসেন (৩৭)কে মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) তাইজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৪ আগস্টের মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি শ্রী অন্তর ঘোষ (২৮)কে রাধিকাগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া, এসআই (নিঃ) আলমঙ্গীর হোসেনের নেতৃত্বে ২১ আগস্টের মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ সাদ্দাম হোসেন (২৮)কে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে এসআই (নিঃ) মোঃ আলমঙ্গীর কবীরের নেতৃত্বে ২১ জুলাইয়ের পেনাল কোডের ৩৭৯ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি রানা মোল্লা (৩০)কে আলমডাঙ্গা থানাধীন হাউসপুর ব্রিজের ওপর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে সংশ্লিষ্ট মামলার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে ইউনিট সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিতআলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ আলমডাঙ্গা উপজেলা ...
22/08/2026

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে ইউনিট সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
আলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট সভাপতিদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৭টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংগঠনিকভাবে ইউনিট সংগঠনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত চারটি প্রোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন এবং জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নির্ধারিত কর্মসূচি বাস্তবায়ন এবং সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আলমডাঙ্গায় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড!!আলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ চুয়াডাঙ্গার...
22/08/2026

আলমডাঙ্গায় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড!!
আলমডাঙ্গা থেকে শাহ নেওয়াজ ইমতিয়াজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মুরাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর (মন্ডলপাড়া) এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে গোবিন্দপুর (মন্ডলপাড়া) গ্রামের মোঃ মুরাদ হোসেনের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ২২ আগস্ট ২০২৬ তারিখ রাত ১টা ১৫ মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মুরাদ হোসেন গোবিন্দপুর (মন্ডলপাড়া) গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারী ট্রায়াল) প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Address

Alamdanga
7210

Telephone

+8801911362044

Website

Alerts

Be the first to know and let us send you an email when GSP Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GSP Tv:

Shortcuts

Share