Pintu Rahman Author & Activist

Pintu Rahman Author & Activist কথাসাহিত্যিক
সম্পাদক- জয়ত্রী কথাসাহিত্যিক--
গল্প এবঙ গল্পচর্চার পিচ্ছিল পথে পথপরিক্রমা; সম্পাদনা করি সাহিত্য বিষয়ক ছোটকাগজ- জয়ত্রি ।

'দৈনিক আলোকিত বাংলাদেশ' পত্রিকার সাহিত্য সাময়িকীতে আজ (৫/৯/২৬) প্রকাশিত হয়েছে 'ছুটি' শিরোনামে আমার লেখা একটি কবিতা— #ছুট...
05/09/2026

'দৈনিক আলোকিত বাংলাদেশ' পত্রিকার সাহিত্য সাময়িকীতে আজ (৫/৯/২৬) প্রকাশিত হয়েছে 'ছুটি' শিরোনামে আমার লেখা একটি কবিতা—

#ছুটি

বুকের গহীনে
জমে থাকা কষ্টসমূহ
আড়মোড়া ভেঙে
এক-একদিন চোখ মেলে তাকায়—
কাঁদায়, আমাকে কাঁদায়।

যা হারাবার হারিয়েছে,
ফুরিয়েছে রঙ;
লভিয়াছে সে মহাসুখপালঙ।
সুখগালিচায় তাই নিত্য লুটোপুটি
ছুটি ও বাপ, আজ তাহাদের ছুটি।

28/08/2026
 #রাঙাপ্রভাত                  ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.। অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন আজ। উদ্বোধন করবেন নবনির্বাচিত প্রধ...
26/02/2026

#রাঙাপ্রভাত

২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.। অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন আজ। উদ্বোধন করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মেলার প্রথম দিন থেকেই অনুপ্রাণন প্রকাশন এর ১৭৮-৭৯-৮০ নং স্টলে পাওয়া যাবে আমার নতুন গল্পগ্রন্থ #রাঙাপ্রভাত। উল্লেখ্য গ্রন্থভুক্ত গল্পসমূহ চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।

26/02/2026

#আন্ধারমানিক

নিম সা'বানের সে-রাত-
যে রাতে রাত ছিল
আন্ধারমানিক ছিল
আলো ছিল;
ছিল আলোকময় অগণন পরাণ
আর বাতাসের ডানায়-ডানায় অপার্থিব ঘ্রাণ!
প্রান্তজনের আঙিনায় বসিয়াছিল হাট
আকুল অন্তপরাণ
ফুল-ফসলের সম্ভারে বায়বীয় আঘ্রাণ
সামিয়ানার নিচে
ছড়ানো-ছিটানো মুঠো-মুঠো ত্রাণ
অথচ ভিখারি আমি
শূন্যপকেটের ক্রেতা
সারিবদ্ধ বসা ছিল মহাজন কিঙবা বিক্রেতা
বুকে সাহস বেঁধে পথ হাঁটি
ভিক্ষালব্ধ উপার্জনে জল আর জল মাপি
নাহ, হিসেব মেলে না কিছুতেই
খেরোখাতায় ভুল আর ভুল
আষ্টেপৃষ্টে গড়মিল
কেবলমাত্র প্রভুই ছিল স্বয়ঙ সাবলীল
জগতজননীর আঁচলতলে
অপার অসীম ক্রীড়াকৌশলে
নিত্য চলে
তিন পাগলের খেলা
আলোর পাখি নাচন ধরায়
যায় বয়ে যায় বেলা
লীলাবতী যায় হেঁটে যায় অতি ধীর পা'য়
ভাবি, ফেরদৌস লাভের আছে কী উপায়!
নিরুপায়
নিরুত্তাপ চোখ
উপায়হীন গোলাম
শ্রদ্ধাবনতচিত্তে জানাই তাহাদের সালাম
আছে যতো পাপ-তাপ দুঃখ-ব্যথা-গ্লানি
দগ্ধপ্রাণে তা সম্মুখে টেনে আনি
দয়া করো জগতপতি ফিরিয়ো না আর
তুমি বিহনে
শূন্য আমি রিক্ত আমি
নেই কিছু আর নেই হারাবার

01/09/2025

#চন্দ্রপিপাসা

অসীম শূন্যতায়
ডুবে যাওয়ার আগে
অনুভব করি চন্দ্রপিপাসা!
ফাঁকা মাঠের মধ্যে ঠাঁই দাঁড়িয়ে
আশেপাশে কেউ নেই;
নিঃসীম চরাচর,
দূরের গ্রামগুলোও মগ্নতার সিঁড়ি ভাঙে…
সমুখে এক টুকরো আলো-
আলো ছায়ার খেলা নিরন্তর
আর টানা হুঁইসেল বাঁজিয়ে চলে যায় রাতের
শেষ ট্রেন!
তবুও আমি অপেক্ষারত
অপেক্ষার চোখ থেমে থেমে নিভে যায়
কখনো বা দ্যূতি ছড়ায়;
উন্মুখ হয়ে আশেপাশে তাকাই
ঝরে পড়ে বিষাদের বাষ্প-
: বালিকা, আর কত
অনেক তো হলো
এবার না হয় চলো!
মেঘের শাড়ি পরে বালিকা হাসে আর হাসে!
কৌতুহলের চিহ্ন এঁকে শুধায়-
: শাড়ি পরে!
ভেবে দ্যাখো, এরুপে নেবে কি যুবক?
: যুবক!
না না, ভুল হচ্ছে
বলো কিশোর
এ জনমে আমি তোমার কিশোর প্রেমিক!
বালিকার মুখে চটুল হাসি
বাতাসে উড়িয়ে দেয় শাড়ির আঁচল-
: উহু
বলবো না!
: বলবে না!
: না। না। না।
: কিন্তু ক্যানো বালিকা
কী এমন অপরাধ!
তোমার বোধহয় মনে নেই
বয়সী আখ ক্ষেতে দুধ-সাদা ফুল ফুটলে
তুমি উতলা হয়ে বলতে- ভালোবাসি! ভালোবাসি!
এ জনমে কেবল তোমাকেই ভালোবাসি!
বালিকা আমাকে দহনের নামতা শোনায়-
ভুল যুবক
এ তোমার মায়াবী ঘোর!
খোঁপার ফুল যেদিন
অনাদরে খসে পড়েছে
দলিত-মথিত হয়েছে গালিচা
ফুলশূন্য বাগান-
সে’ই থেকে যুবক তুমি!
কুমার নদের চরে
বিশুদ্ধ সন্ধ্যার ঘনায়মাণ অন্ধকারে
বালিকার চোখে জলের ধারা
কাতরতা
আমার বুকে ধ্বনীত হয় বিরহের তানপুরা!
মেঘরঙা শাড়ির আঁচলে বিমূর্ত
হয়ে ওঠে-
দু’বেনী চুল, সাধের নাকফুল
আলতা পায়ে স্বপ্নের কূহক;
এক্কা-দোক্কা খেলার ছলে গুড়িয়ে দেয়
ঘুঘু-ডাকা দুপুরের বিভ্রম!

01/09/2025

#সূর্যসন্তান

রাইনের জলে
প্রতিবিম্বিত যে সূর্য
আনকোরা নতুন; রাইনজল
বরফের শরীরে জড়িয়েছে দূর্বাস্নাত শিশির
কারুকার্যখঁচিত কী নতুন এক সূর্য!
নতুন প্রভাত
নতুন সকাল
নতুন তিথি-নক্ষত্র
ধীরপায়ে
আঁধার নামলে
প্রমিথিউসের হাত ছুঁয়ে
সামনে এসে দাঁড়াবে সূর্যসন্তান এক!

22/05/2025

রাজা রামমোহন রায়

#সতীদাহ
#সহমরণ

03/05/2025

বীক্ষণ

01/05/2025

#বীক্ষণ

"ময়মনসিংহ সাহিত্য সংসদ" বাংলাদেশের অন্যতম একটি সাহিত্য সংগঠন। বিগত ৪ দশক ধরে সংগঠনটি লেখকদের নিয়ে নানামুখী কর্মসূচি এবং সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এদেশের খুব কম সংখ্যক লেখক আছে, যারা ময়মনসিংহ সাহিত্য সংসদ কিংবা বীক্ষণ সম্পর্কে অজ্ঞ। অথচ ঠুনকো অজুহাতে সংগঠনের ঐতিহ্যবাহী মুক্তমঞ্চটি ভেঙে ফেলা হয়েছে। ব্যথিত আমি। বিক্ষুব্ধ। উক্ত ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ময়মনসিংহের সাংস্কৃতিক কর্মীদের সাথে সংহতি প্রকাশ করছি।

゚

29/04/2025

কাশ্মির, তুমি কার!

Address

Alamdanga

Telephone

01714730720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pintu Rahman Author & Activist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pintu Rahman Author & Activist:

Shortcuts

Share