ImranVai

ImranVai আল্লাহ আপনি আমাকে একজন সফল কৃষক হিসাবে কবুল করূন

14/02/2026

জসিম—নামটা হয়তো কালকের মধ্যে আমরা ভুলে যাব। আমাদের উৎসবের মিছিলে, বিজয়ের উন্মাদনায় একটা জসিমের নিথর দেহ কেবলই একটা তুচ্ছ সংখ্যা। তার অপরাধ? সে স্রোতের বিপরীতে হাঁটতে চেয়েছিল। সে হয়তো ভেবেছিল, এই নতুন দেশে নিজের মত প্রকাশের অধিকারটুকু তার আছে। কিন্তু পিটুনির প্রতিটি আঘাতে তাকে বুঝিয়ে দেওয়া হলো—ভিন্নমতের জায়গা আজও এই মাটিতে তৈরি হয়নি।
যন্ত্রণার কিছু অমীমাংসিত প্রশ্ন
• বিজয় কার জন্য? যারা ক্ষমতায় এলো তাদের জন্য, নাকি সেই সাধারণ মানুষের জন্য যারা বুক ফেটে মরলেও বিচার পায় না?
• মবতন্ত্র বনাম মুক্তি: আমরা বুক ফুলিয়ে বলছি দেশ মবতন্ত্র থেকে বেঁচেছে, অথচ জসিমকে সেই মবই পিটিয়ে মেরে ফেলল। তাহলে পরিবর্তনটা আসলে কোথায় হলো?
• চেতনার আড়ালে নিষ্ঠুরতা: মুক্তিযুদ্ধের চেতনা কিংবা গণতন্ত্রের কথা বলে যখন একেকজন জসিমকে পিষে ফেলা হয়, তখন সেই শব্দগুলো কি আর পবিত্র থাকে?

"একদল মানুষের উল্লাস যখন অন্য একদল মানুষের কান্নার শব্দকে ঢেকে দেয়, তখন তাকে মুক্তি বলা যায় না—তাকে কেবল ক্ষমতার পালাবদল বলা যায়।"

Md Imran Hossain

13/02/2026

হতাশ কেন?
ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে, তাই ক্ষমতা পাওয়ার জন্য মুমিন কখনো হতাশ হতেই পারে না। কারণ এটা একটা বিশাল দায়িত্ব কিন্তু ভোগ করার বস্তু নয়!
জামায়াত জনতার ঘরে ঘরে পৌঁছে গেছে, এটাই বাস্তব। বিরোধী দলে থেকেও রাষ্ট্রের জন্য ভুমিকা রাখা যায়। তাছাড়া বিএনপি জামায়াত দল হিসেবে লম্বা সময় প্রায় ২৫ বছর একসাথে রাজনীতি করেছে, আশা করছি একসাথে দেশটাকে এগিয়ে নিতে সকলে সহ যুদ্ধা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
স্বাধীনতার পর এতো সুন্দর নির্বাচন হয়নি, এটা কি সামষ্টিক বিজয় নয়? জাতি হিসেবে আমরা ভদ্র হচ্ছি এটা একটা বিরাট সফলতা আমি মনে করছি। লাশ ছাড়া এই প্রথম বাংলাদেশে নির্বাচন হলো এটা মনে আসলেই হৃদয়ে তৃপ্তি অনুভব করি - সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।।

✍️ Molla Nazim Uddin

11/02/2026

"আগামীকাল সেই দিন। আপনি যাকে ভোট দিন না কেন, ভোটকেন্দ্রে অবশ্যই যাবেন। আপনার একটি ভোটই বলে দেবে আমরা একটি সচেতন নাগরিক সমাজ। আসুন কাল আমরা সবাই মিলে আমাদের দায়িত্ব পালন করি। ভোট শেষে আমরা যেন গর্ব করে বলতে পারি—আমি আমার দেশের জন্য, আমার আগামীর জন্য সঠিক রায়টি দিয়েছি। সবার জন্য শুভকামনা!"

10/02/2026

এটাও তো অনলাইন জোয়ার নাকি অফলাইন 🤫

10/02/2026

"আর মাত্র ৪৮ ঘণ্টা। এটি হার-জিতের লড়াই নয়, এটি দেশ গড়ার উৎসব। কালকের দিনটি শুধু ভাবার জন্য রাখুন। শান্ত মনে নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করুন। মনে রাখবেন, ভোটকেন্দ্র আপনার। সেখানে যাওয়া এবং ভোট দেওয়া আপনার সাংবিধানিক অধিকার। কেউ যেন আপনাকে এই অধিকার থেকে বঞ্চিত করতে না পারে।"

09/02/2026

"রাষ্ট্র পরিবর্তন শুরু হয় আপনার নিজের এলাকা থেকে। আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট আর নিরাপত্তার অবস্থা কি সন্তোষজনক? যদি না হয়, তবে ৩ দিন পর সেই পরিবর্তনের প্রথম ধাপটি ফেলুন। আসুন, আমরা যোগ্য প্রতিনিধি খুঁজে বের করি যিনি আমাদের সমস্যার কথাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেবেন।"

08/02/2026

"ভোটের সময় ঘনিয়ে এলেই নানা গুজব আর টাকার খেলা শুরু হয়। মনে রাখবেন, আপনার বিবেক কেনা যায় না। যে আপনাকে টাকার বিনিময়ে কিনতে চায়, সে ক্ষমতায় গিয়ে আপনাকে বিক্রি করতেও দ্বিধা করবে না। মাত্র ৪ দিন পর আপনার ব্যক্তিত্বের পরীক্ষা। সততার পক্ষে থাকুন, নিজের ভোটাধিকারকে সম্মান করুন।"

07/02/2026

"নির্বাচনের আগে প্রতিশ্রুতি তো সবাই দেয়, কিন্তু বাস্তবায়নের ট্র্যাক রেকর্ড কার ভালো? আগামী ৫ দিন পর আমাদের সুযোগ আসবে সেই হিসাব মেলাবার। প্রার্থীর যোগ্যতা আর অতীতের কাজের বিচার করুন। মনে রাখবেন, আজকের ভুল সিদ্ধান্ত আগামী ৫ বছরের দুর্ভোগ। আমাদের এক একটি ভোট হোক সুশাসনের পক্ষে।"

06/02/2026

- হুজুর, দা*জ্জালের কপালে ‘কা*ফির’ লেখা দেখেও মানুষ কীভাবে তার অনুসারী হবে?

- নেতাকে ঋণ*খেলাপি, চ*রিত্রহীন, চোর, বাট*পার, ধর্ম*বিদ্বেষী জেনেও অনুসারীরা যেমন তার পিছু ছাড়ে না।

06/02/2026

"আমাদের দেশের মোট ভোটারের বিশাল এক অংশ তরুণ। প্রথমবার যারা ভোট দিচ্ছেন, আপনাদের আবেগ আর সাহসই পারে পুরোনো জরাজীর্ণ নিয়ম ভাঙতে। ৬ দিন পর আমাদের আঙুলের কালির দাগ হবে আমাদের দেশপ্রেমের প্রতীক। চলুন, তারুণ্যের শক্তিতে এক নতুন অধ্যায় শুরু করি।"

05/02/2026

লিডারের উপদেষ্টারা বলে দিসে বক্তব্য দেওয়ার সময় পোচুর এ্যান্টি জামায়াত ইমোশন থাকতে হপে। ইসলামে কি আছে সেটা জানার বিষয় না, জামায়াতের এক নেত্রী যেহেতু বলিছেন তাঁরা নারী নেতৃত্ব চান না, অতএব ইসলামের প্রথম যুগের কোন নারীকে অবশ্যই কোনভাবে নেত্রী বানিয়ে নিতে হবে। পাবলিক তো আর এতকিছু জানেনা। তারা ভাববে নেতা যেহেতু কইছে তাইলে ঠিকই আছে।

বাস্তবে কিছু মানুষ প্রতিবাদ করিয়া বসিল। উহারা বলিতেছে লিডার যাহা বলিয়াছেন তাহা সত্য নহে। বরং, তিনি অজ্ঞানতা বসত: অথবা, ইচ্ছা করিয়া ইসলামের ইতিহাস বিকৃত করিয়াছেন।

লিডার এখন যাবেন কোথায়? ভাল ব্যাটসম্যানরা সব বল খেলেনা, আর সব বলে ছক্কা মারার চিন্তা তো পাগলেও করেনা। আপনারা কেন সবজায়গায় জামায়াতের বিরোধিতা খুঁজেন। নারী নেতৃত্ব নিয়ে তো শরীয়াতের সুস্পষ্ট নির্দেশনা আছে, এখানে জামায়াতের ওপর দায় চাপানো কেন?

ভুলভাবে দায় চাপাতে গিয়ে আবার ধরাও খান, তবুও আপনাদের শরম হয় না, কারণ ওটা আপনাদের নেই।

05/02/2026

"ইতিহাস ঘাটলে দেখা যায়, মাত্র ১টি ভোটের ব্যবধানে বড় বড় জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। আপনার ওই একটি ভোট যদি ব্যবধান গড়ে দেয়, তবে সেই গৌরবের অংশীদার আপনিও। ঠিক এক সপ্তাহ পর নির্বাচন। আসুন, আমরা অলসতা ঝেড়ে ফেলি। আমাদের নাগরিক দায়িত্ব পালনে একচুলও ছাড় দেব না।"

Address

Alfadanga
7870

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 14:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ImranVai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ImranVai:

Share