Asiquzzaman Nishat

Asiquzzaman Nishat I am straightforward for everyone.✌️
Allah knows what my silent heart wants.💞

জীবনে যদি সত্যিকারের শান্তি খুঁজে থাকো, তবে জেনে রাখো শান্তি একমাত্র দীনেই আছে। দীন ছাড়া কোথাও স্থায়ী প্রশান্তি নেই। তুম...
30/04/2026

জীবনে যদি সত্যিকারের শান্তি খুঁজে থাকো, তবে জেনে রাখো শান্তি একমাত্র দীনেই আছে। দীন ছাড়া কোথাও স্থায়ী প্রশান্তি নেই। তুমি যদি মনে করো আল্লাহর বিধান ছেড়ে অন্য কোথাও শান্তি পাবে, তবে তুমি ভ্রান্তির মধ্যে আছো। দীন থেকে দূরে সরে গেলে জীবনে কখনোই প্রকৃত শান্তি আসে না।
মানুষ যখন আল্লাহর আদেশ অমান্য করে চলে, তখন আল্লাহ নিজেই তাকে বুঝিয়ে দেন সে ভুল পথে চলছে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি এটুকুই শিখেছি, দীনের বাইরে গেলে জীবন কষ্ট ছাড়া আর কিছু দেয় না। আমার রব ছাড়া পরিপূর্ণ নিঃস্বার্থ আমার আপন কেউ নেই, এই সত্যটাই সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করেছি।
আজ আমরা অনেক সময় মানুষের খুশির জন্য আল্লাহর হুকুমকে অবহেলা করি। কিন্তু যাকে খুশি করতে চাই, তার মনও পাওয়া হয় না, আর নিজের জীবনেও আসে না শান্তি। মনে রাখো এই জীবন ক্ষণস্থায়ী। কখন, কোথায়, কীভাবে মৃত্যু এসে যাবে তা আমরা কেউই জানি না। তাই সময় থাকতে প্রতিটি মুহূর্তের মূল্য দাও, আল্লাহর দিকে ফিরে আসো।
তুমি মারা যাওয়ার পর তোমার সম্পদ ভোগ করবে তোমার উত্তরাধিকারীরা, তোমার দেহ মাটির সাথে মিশে যাবে, কিন্তু তোমার সাথে থাকবে শুধু তোমার আমল। তখন আর কিছুই বদলানোর সুযোগ থাকবে না।
এখনই নিজেকে প্রশ্ন করো—তুমি কি সামান্য কিছু গুনাহের জন্য চিরস্থায়ী শাস্তি চাইছো, নাকি নেক আমলের মাধ্যমে জান্নাতের অনন্ত সুখ? কারণ যেদিন নিঃশ্বাস থেমে যাবে, সেদিন আর আমল করার কোনো সুযোগ থাকবে না। তখন আফসোস করেও কোনো লাভ হবে না।
তাই দুনিয়ার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। আল্লাহ আমাদের এমন একটি জীবন দিয়েছেন, যেখানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজে নেক আমলের সুযোগ রয়েছে। সঠিক নিয়তে খাওয়া, সঠিক নিয়মে চলা সবই হতে পারে ইবাদত।
নেক আমল করতে টাকা লাগে না, লাগে শুধু আন্তরিক ইচ্ছা। আর গুনাহ করতে লাগে খারাপ ইচ্ছা, অনেক সময় খরচও। তাই “আগামীকাল থেকে শুরু করবো” এই চিন্তা ভুল। কারণ হয়তো সেই আগামীকাল আর আসবে না।
মৃত্যুর জন্য প্রস্তুত হও, কারণ তা যেকোনো সময় এসে যেতে পারে। আর প্রস্তুতি মানেই নিজেকে এমনভাবে গড়ে তোলা, যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের হিসাব দিতে পারো।
আসো, আজ থেকেই বদলে যাই। আল্লাহর পথে ফিরে আসি। কারণ প্রকৃত শান্তি, সফলতা আর মুক্তি সবই লুকিয়ে আছে দীন অনুসরণের মধ্যেই।

পিচ্চি নিশু🙄
17/04/2026

পিচ্চি নিশু🙄

15/04/2026

কিছু মুহূর্ত শব্দে নয়, অনুভূতিতেই সুন্দর হয়ে থাকে…
এই জায়গাটার শান্ত পরিবেশ আর সময়টুকু মনে থাকবে অনেকদিন। 🌿✨

মনকে শক্ত রাখো, কারণ জীবন কারো জন্য থেমে থাকে না।প্রতিটা ধাপই একটি পরীক্ষা, আর প্রতিটা লড়াই তোমাকে আরো দৃঢ় করে তোলে।যে প...
15/04/2026

মনকে শক্ত রাখো, কারণ জীবন কারো জন্য থেমে থাকে না।
প্রতিটা ধাপই একটি পরীক্ষা, আর প্রতিটা লড়াই তোমাকে আরো দৃঢ় করে তোলে।
যে পুরুষ নিজের কষ্ট লুকিয়ে সামনে এগিয়ে যেতে পারে,
সে-ই আসল যোদ্ধা–নিঃশব্দে নিজের গল্প লিখে যায় সাফল্যের কালি দিয়ে।
পিছনে পড়ে থাকা গল্প নয়, সামনে এগিয়ে যাওয়ার সাহসই হোক তোমার পরিচয়।

Address

Chuadanga
Alamdanga
7200

Alerts

Be the first to know and let us send you an email when Asiquzzaman Nishat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asiquzzaman Nishat:

Shortcuts

Share