SM Publications Limited

SM Publications  Limited S.M.Publications Limited publishd to all creative & academic books.

28/08/2026

ফেনসিডিলসহ নারী আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গভীর রাতে অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ মোছা তসলেমা আকতার (৪০) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত আড়াইটার দিকে বালিয়াডাঙ্গী থানার পারুয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তসলেমা আকতারকে আটক করে তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক তসলেমা আকতার পারুয়া গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবার ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
゚viralシ

28/08/2026

আপনি কাকে দেখতে চান?
বরগুনার আমতলী উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব গঠনে জল্পনা-কল্পনা তুঙ্গে

​বরগুনার আমতলী উপজেলা বিএনপির নতুন সভাপতি কে হচ্ছেন—এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। একই সঙ্গে দলের কেন্দ্রীয় পর্যায়ে চলছে জোর লবিং ও দৌড়ঝাঁপ।

​পদপ্রত্যাশীর সংখ্যা: সভাপতি পদে হাফ ডজনেরও বেশি হেভিওয়েট নেতা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

​বিশেষ চমক: নতুন কমিটিতে পদবন্টনে আসতে পারে বড় ধরনের চমক, যা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

​অপেক্ষা: নতুন এই কমিটি গঠনের মধ্য দিয়ে কারা নেতৃত্বে আসছেন, তা জানতে আমতলীবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পদ প্রত্যাশিদের মধ্যে মোঃ মশিউর রহমান আকন বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের স্বীকার হয়েছেন ত্যাগ এমনকি তার বাসা বাড়ী জ্বালিয়ে দেওয়া হয়েছে। ত্যাগ স্বীকারে এরচেয়ে আর আর কি থাকতে পারে?

​আগাম ও সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন Channel Amtali'র পর্দায়।
゚viralシ

28/08/2026

ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নি*হত!

নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ডাংগার তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। সে স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সেলিম মিয়া সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে সকাল সাড়ে ৭টায় ডাংগা-পাঁচদোনা সড়কের তেপোথা নামক এলাকায় পৌঁছলে ইট বোঝাই একটি ট্রলি সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে সড়কের পাশে ট্রলি ফেলে রেখে পালিয়ে যান চালক।।

পলাশ থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়দানতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
゚viralシ

28/08/2026

জমি বিরোধে আইনুল হক হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ গ্রেপ্তার

শেরপুর জেলার সদর থানাধীন আইনুল হক (৫০) হত্যা মামলার অন্যতম আসামি মো. মুরাদ মিয়া (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১টা ৫ মিনিটের দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহানীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদ মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি দল শ্রীবরদী থানার কুড়িকাহানীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আইনুল হক ও গ্রেপ্তার মুরাদ মিয়া পরস্পর প্রতিবেশী এবং একই বংশের লোক। গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে আইনুল হকের বসতবাড়ির পেছনে মান্দা গাছে নেট জাল বাঁধাকে কেন্দ্র করে মুরাদসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে মারাত্মকভাবে আঘাত করেন এবং গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি ১৭ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা হয়, যার মামলা নম্বর-৪২ এবং ধারা ৩০২/৩৪ পেনাল কোড।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

হত্যাকাণ্ডের পর সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদ মিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুরাদ মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
゚viralシ

28/08/2026

পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন।এ সময় ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাঁকে ধাক্কা দেয়। এতে পাশে বিলের পানিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার পাশে কাত হয়ে রয়েছে। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানায় জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনানুগ ব্যবস্থা নেবে।
゚viralシ

28/08/2026

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২০০ পিস যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা এসব যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সরে পড়লে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২০০ পিস যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

জব্দ করা যন্ত্রাংশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
゚viralシ

28/08/2026

বরগুনার আমতলীতে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বরগুনার আমতলী উপজেলা পরিষদ হলরুমে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাক্টিভিস্তা বরগুনার উদ্যোগে আয়োজিত সভায় সার্বিক সহযোগিতা করে অ্যাকশন এইড বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস।

এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী।

আমতলী সরকারি কলেজের সাবেক প্রভাষক মোঘ আনোয়ার হোসেন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন আলী কাজী ও সাংবাদিক আবদুর রহমান সালেহসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সোহেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জসিম শিকদার, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মহসীন মাতুব্বর, বাংলাদেশ মানবাধিকার কমিশন, আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি আমতলী শাখার সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব।

সভায় কমিউনিটি কনসালটেশনের ফলাফল ও উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানী ও ওয়াহিদুল করিম তনু। অনুষ্ঠানের শুরুতে নেক্সাস প্রোগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়। পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে সংগীত পরিবেশন করা হয়।

সভায় বক্তারা বলেন, দুর্বল বেড়িবাঁধের কারণে উপকূলীয় এলাকার মানুষের বসতবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ও পুনরুদ্ধারের ব্যয়ও বেড়ে যায়। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার ঘাটতি থাকায় জরুরি সাড়াদানে বিলম্ব হয় এবং মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি বৃদ্ধি পায়।

বক্তারা আরও বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর সমন্বয় এবং সময়ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। এ ক্ষেত্রে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী, যুবসমাজ, সুশীল সমাজ ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অ্যাডভোকেসি সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, যুব সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
゚viralシ

28/08/2026

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে "Higher studies and Research in Germany"শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদ ক্লাবের উদ্যেগে "Higher stadies and Research in Germany" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষদের ডিন প্রফেসর ড.মো: নুরুল আমিন এর সভাপতিত্বে ও শিক্ষার্থী রাফিন আফসার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অদ্য ২৫ আগস্ট সকাল ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, "একবিংশ শতাব্দীর চ্যালেঞ্চ মোকাবিলায় জ্ঞানভিওিক সমাজ গঠন এবং মেধার যথাযথ বিকাশ অপরিহার্য। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চ শিক্ষা ও উন্নত গবেষণা যে কোন দেশের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। পবিপ্রবি'র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জার্মানীতে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য এ সেমিনারের আয়োজন।তিনি বলেন, জার্মানী একটি অসাধারণ দেশ। জার্মানী বর্তমান বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশগত গবেষণার অন্যতম শীর্ষ দেশ হিসেবে পরিচিত। তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশের তরুণদের মেধাকে শানিত এবং বৈশ্বিক মানের করার জন্য বিভিন্ন বহু মুখী কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, গবেষণা তহবিল গঠন, বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক ল্যাবরেটরি স্হাপন এর অন্যতম উদাহরণ। সরকার বিশ্বাস করে যে, তরুণদের সুপ্ত মেধার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, মেধা কেবল দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে উন্নত জ্ঞান ও প্রযুক্তির সাথে এর সমন্বয় ঘটাতে হবে। জার্মানী উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য। জার্মানীর অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন টিউশন ফি বা শিক্ষণ ফি নেওয়া হয় না,যা মধ্যবিত্ত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুযোগ। জার্মানীর বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তি এবং পর্যাপ্ত গবেষণা তহবিলের জন্য সুপরিচিত। পরে জার্মান একাডেমিক একচেন্জ সার্ভিস (DaaD) এর রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরে জার্মানী শিক্ষা ও গবেষণা বিষয়ে উপস্থাপনা করেন। উক্ত সেনিনারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।।
゚viralシ

28/08/2026
28/08/2026

বরগুনার আমতলী পৌর বিএনপির নেতৃত্ব কার হাতে? আলোচনা ও সমীকরণ
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র অনুযায়ী, উপজেলা কমিটি এবং প্রথম শ্রেণির পৌর কমিটির পদমর্যাদা সমান। ক্ষমতার পালাবদল এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সারা দেশের মতো বরগুনার আমতলী পৌর বিএনপির নেতৃত্ব নিয়ে চলছে নানা গুঞ্জন ও চুলচেরা বিশ্লেষণ। দলের নেতাকর্মী ও সচেতন মহলের মনে এখন একটাই প্রশ্ন—কে হতে যাচ্ছেন আমতলী পৌর বিএনপির পরবর্তী কর্ণধার?
​রাজনীতিতে রাজপথের পরীক্ষিত ত্যাগী মুখ, পরিচ্ছন্ন ইমেজ এবং দলের দুর্দিনের লড়াকু সৈনিকদের মধ্য থেকেই যোগ্য নেতৃত্ব উঠে আসুক—এমনটাই প্রত্যাশা সবার। আপনার মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কে এই দায়িত্ব পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য?

বিঃদ্রঃ আবুল বাশার রুমি কাউন্সিলরের পদ পদবী নিয়ে আপত্তি ওঠায় তাকে একাধিক কল করার পরেও তিনি ফোন রিসিভ করেননি। যেহেতু এটি সরকার এবং ফেইসবুকের অনুমোদন প্রাপ্ত তাই ছবির নীচের লেখা ডিলেইড করা যাচ্ছে না।
゚viralシ

Address

Amtali

Telephone

+8801712951651

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Publications Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM Publications Limited:

Shortcuts

Share