19/02/2026
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর , স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯/০২/২০২৬ খ্রি. বৃহঃবার থেকে ২৬/০৩/২০২৬ খ্রি. পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে এবং এই বন্ধ পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়
আগামী ২৯/০৩/২০২৬ খ্রি. রবিবার বিদ্যালয় খুলবে এবং যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে।
[বি.দ্র. বিদ্যালয়ের উল্লেখিত ছুটির মধ্যেই ২১ ফেব্রুয়ারী’২০২৬, মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস এবং ২৬ মার্চ’২০২৬, স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান সূচীতে সংশ্লিষ্টগণকে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে বলা হলো ]
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।