13/03/2024
......................USE HEADPHONE....................
আসসালামুআলাইকুম।
কি খবর সবার?
ভিডিও টা পোস্ট করতে দেরি হয়ে গেলো...
২৫ ফেব্রুয়ারি আমাদের Anniversary ছিল...
আমি ১৬তারিখ এ ঢাকার বাহিরে যাই...অনেক দিন ধরে ভাবছিলাম সামনে Anniversary আশতেসে 10 বছর হবে তাই এইবার কোন এক ভাবে ফারহানা কে সারপ্রাইজ দিতে হবে...সো একটা প্ল্যান বানাইলাম...
ফারহানা কে বলবো আমার ঢাকায় আসতে আসতে ২৬ তারিখ হবে..২৫ তারিখ ঢাকায় আসতে পারবো না... Anniversary সব সময় পালন করা লাগবে এমন কোনো কথা আছে..?
ওকে এইসব বলার পর তো ও অনেক কান্না কাটি করছে ..রাগ করে ছিলো আমার উপর....
অনেক কষ্টে ওকে শান্ত করছিলাম যে ২৬ তারিখ আসবো তুমি রাগ কইরো না...
এখন আমার প্ল্যান হইলো ২৪ তারিখ এ আমি ঢাকায় ফেরত যাবো..সো ১দিন হাতে সময় পাবো সব কিছু আয়োজন করার জন্য......
২৫ তারিখ এ ফারহানা কে খিলগাঁও তে আনবো কারো মাধ্যমে...তারপর আমি আমার ভাই-বন্ধু , বেলুন আর ফুল নিয়ে ওর সামনে যাবো হঠাৎ করে ...।
ফারহানা তো জানে আমি ২৬ তারিখ এ আসবো।
সো ২৫ তারিখ এ এই এভাবে ওর সামনে গেলে আমি নিশ্চিত সারপ্রাইজ হয়ে যাবে...
এখন ফারহানা কে কার মাধ্যমে খিলগাঁও আনা যায়? যাতে ও ভুলে ও সন্দেহ না করে।।
ফারহানার ছোট ভাই সজল কে প্ল্যানটা বললাম।
আর ওকে শিখিয়ে দিলাম জে ওর আপুকে কি কি বলবে।
"আপু আমি তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিবো... বিশেষ কেউ..ওকে বিয়ে করব... খিলগাঁও তে দেখা করবো প্লিজ তুমি আমার সাথে ওইদিন যাবা.." তারপর সজল ওর আপুকে কল দিয়ে সব বল্লো..
আর ফারহানা ২৫তারিখ খিলগাঁও যাওয়ার জন্য রাজি হইলো।
আমি ২৪তারিখ ঢাকায় আসলাম, একটা কেক ওরডার করছিলাম ওইটা আগে রিসিভ করলাম।
আজকে ২৫ তারিখ এখন দুপুরে ১:৩০pm বাজে...আমি ফুল আর বেলুন রেডি করসি এখন সবাই তালতলায় দেখা করবো...এবং অপেক্ষা করব
ফারহানার জন্য।
৩টা বাজে আমরা সবাই তালতলার সামনে ... সজলের সাথে কথা হইলো ওরা নাকি সিএনজি তে কাছাকাছি চলে আসছে..
সজল আমাকে একটু পর পর নিউজ দিচ্ছে কখন কই আসে...
সজল আমাকে কল দিয়ে বললো ওরা লোকেশন এ চলে আসছে । সজলকে বললাম ক্যামেরা রেডি রাখতে...
ফারহানার রিয়েকশন দেখতে চাই আমি.....
তারপর আমরা এন্ট্রি নিলাম......
ফারহানার সাথে সাথে আমার ছেলে ও সারপ্রাইজ হয়ে গেছে।
ভাই ১০দিন আগে থেকে ২০জন কে সারপ্রাইজ প্ল্যান বলে রাখছিলাম। ওইদিন যাতে সবাই রেডি থাকে...
এ ১০টা দিন আমার যে কিভাবে কাটসে ...রাত গুলা পার ই হচ্ছিলো না...খালি অপেক্ষায় ছিলাম ঐদিনের এর জন্য..
আর কত যে টেনশন এ ছিলাম..খালি ভাবছিলাম ফারহানা কি জেনে গেল.!!.কেউ কি বলে দিলো!!!... উফ ভাই...
যাক সব কিছু প্ল্যান মতই হইছে। আলহামদুলিল্লাহ।
কিন্তু এখানে যেই মানুষ গুলা আছে...এই সব গুলো মানুষকে আমি অনেক ভালোবাসি... আমার সুখে দুঃখে সব সময় এই মানুষ গুলা আমার পাশেই থাকে..
Love u Guys.... 💞❣️
৩মাসের প্রেম তারপর বিয়ে তারপর দেখতে দেখতে 10 বছর হয়ে গেলো....থাক ওই গল্প সবাই কে আরেকদিন বলবো।
এই যুগে একটা সম্পর্কে জড়ানো অনেক সহজ কিন্তু ওই সম্পর্ক টিকিয়ে রাখাটাই সব থেকে কঠিন.....
এত সহজ মুডে এ আর কতো? কঠিন মুডে চেষ্টা করো.....
যাইহোক ফারহানা
তুমি কিভাবে ভাবতে পারলা আমাদের Anniversaryr এইবার ১০বছর হবে আর আমি celebrate করবো না?
আবারো "Happy Anniversary" ফারহানা...
Love u.....❣️💞
আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এভাবেই একসাথে বুড়ো-বুড়ি হতে পারি।
আর আপনারা ও আপনাদের বউ কে এভাবে Surprise দিবেন...
& Make her feel special....💓
Thanks for watching.