BM LIVE

BM LIVE It's News channel of Bangladesh.We always publish breaking news. BM LIVE /বি এম লাইভ On Our Youtube

আখাউড়ায় নবীজি হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিকারী গ্রেফতারআজ ০২/০৯/২০২৬ খ্রি. সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক) নবীজি...
02/09/2026

আখাউড়ায় নবীজি হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিকারী গ্রেফতার

আজ ০২/০৯/২০২৬ খ্রি. সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক) নবীজি হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।আখাউড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে পুলিশ আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে আজ ০২/০৯/২০২৬ খ্রি. সন্ধ্যা ১৮.৩৫ ঘটিকায় গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। আসাদুজ্জামন ওয়াসিম (২৫)
পিতা- রতন ডাক্তার
সাং- আইড়ল (কর্ণেল বাজার)
থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

01/09/2026

৫ হাজার বা ১০ হাজার টাকা দিলেই মিলবে নিউজ! বিজয়নগর হরষপুর বিতর্কিত এক যুবকের মন্তব্যকে ঘিরে তোলপাড়।

টাকা দিলেই এলাকা জুড়ে নিউজ হবে"— যুবকের এমন প্রকাশ্যে দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন। এটি কি অনৈতিক লেনদেনের চক্রান্ত, নাকি সংবাদের আড়ালে ব্লেকমেইলিং?

রেললাইনের পাথর বস্তায় ভরে চুরি করছে স্থানীয়রা: নিরাপত্তাহীনতায় কুড়িগ্রাম-রমনা বাজার রুটকুড়িগ্রাম-রমনা বাজার রেল সেকশনে স...
31/08/2026

রেললাইনের পাথর বস্তায় ভরে চুরি করছে স্থানীয়রা: নিরাপত্তাহীনতায় কুড়িগ্রাম-রমনা বাজার রুট

কুড়িগ্রাম-রমনা বাজার রেল সেকশনে সদ্য সমাপ্ত সংস্কার কাজে ব্যবহৃত নতুন পাথর চুরির মহোৎসব শুরু হয়েছে। স্থানীয় কিছু অসাধু লোক রাতের আঁধারে এবং সুযোগ বুঝে দিনের বেলাতেও রেললাইনে ফেলা নতুন পাথর বস্তায় ভরে চুরি করে নিয়ে যাচ্ছে। এতে কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা এই রেললাইনটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার আশঙ্কায় দেখা দিয়েছে জনমনে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন চলাচল নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখার জন্য সম্প্রতি কুড়িগ্রাম-রমনা বাজার অংশে লাইনের ভিত্তি মজবুত করতে বিপুল পরিমাণ নতুন পাথর ফেলা হয়। কিন্তু কাজ শেষ হতে না হতেই শুরু হয় পাথর চুরির হিড়িক। এলাকার কিছু প্রভাবশালী ও অসাধু ব্যক্তি ব্যক্তিগত কাজে বা বিক্রির উদ্দেশ্যে এসব পাথর ট্রলি ও বস্তায় ভরে নিয়ে যাচ্ছে।
স্থানীয় সচেতন যাত্রীদের অভিযোগ, রেললাইনের স্লিপারের দুই পাশে নির্দিষ্ট পরিমাণ পাথর না থাকলে ট্রেন চলাচলের সময় ভারসাম্য হারিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে এসব মূল্যবান পাথর চুরি হয়ে গেলেও প্রশাসন বা রেল কর্তৃপক্ষের তদারকির অভাব স্পষ্ট।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত চুরি বন্ধে কঠোর পদক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় যেকোনো সময় এই রুটে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা।

30/08/2026

তরমুজ চাষির আবু কালামের খেত লন্ডভন্ড, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ! 🍉
মাধবপুরের কমলপুর-চৌমুহনী এলাকায় স্থানীয় তরমুজ চাষি ও গরু খামারি আবুল কালাম ও তার পরিবার হামলার শিকার হয়ে সিলেটে চিকিৎসাধীন থাকার সুযোগে তার তরমুজ খেতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে।
গত ২৪ আগস্ট রাতে দুর্বৃত্তরা প্রায় দুই কানি তরমুজ খেতের অধিকাংশ গাছ উপড়ে ফেলে এবং তরমুজ নষ্ট করে দেয়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। তিনি ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
ভুক্তভোগী পরিবারের দাবি—দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সরকারিভাবে কৃষি প্রণোদনা দেওয়া হোক।
📍 কমলপুর,চৌমুহনী, মাধবপুর, হবিগঞ্জ। ভুক্তভোগীর নাম্বার :+8801771940194

29/08/2026

হতদরিদ্র বৃদ্ধার বাড়ি দখলের অভিযোগ, ৩ বছর ধরে নির্যাতন; এবার ইটের আঘাতে আহত
মুজাহিদ মসি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে হতদরিদ্র বৃদ্ধা আলতামুন্নেসার ৩ শতাংশ বসতভিটার জায়গা ছেড়ে দিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী খোরশেদ মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে। গত তিন বছর ধরে বিভিন্নভাবে নির্যাতন-নিপীড়ন ও হয়রানির পর এবার বাড়িতে ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন ওই বৃদ্ধা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে, খায়রুল মিয়ার বাড়ির পাশে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে আলতামুন্নেসা তার বাড়িতে ছোড়া ইট-পাটকেল ব্যাগে করে নিয়ে স্থানীয় এক সাংবাদিকের কাছে অভিযোগ করেন এবং ভিডিও বার্তা দেন। পরে শুক্রবার রাতে শৌচাগারে যাওয়ার সময় ছোড়া একটি ইট তার পায়ে লাগে বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি আহত হন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে দিন কাটাচ্ছেন বলে জানান ওই বৃদ্ধা।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় তিন বছর ধরে তাকে বসতভিটার জায়গা ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হয়রানি করা হচ্ছে। বাড়ির আশপাশে বিভিন্ন বিপজ্জনক জিনিসপত্র রাখা, টয়লেটের পাশে ময়লা-গোবর ফেলা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিরও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি। বিচার পাওয়ার আশায় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
জানা যায়, ২০২৩ সালেও আলতামুন্নেসার বাড়িতে হয়রানির অভিযোগ ওঠে। তখন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করেছিলেন। এরপর কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সম্প্রতি আবারও বিভিন্ন ধরনের হয়রানি শুরু হয়েছে বলে অভিযোগ করেন বৃদ্ধা।
আলতামুন্নেসা একজন নারী শ্রমিক। খেত-খামারে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। তার কোনো পুত্রসন্তান নেই। একমাত্র মেয়েও বিধবা বলে জানান তিনি।
ভুক্তভোগী আলতামুন্নেসা বলেন, “এই দেশে কি কোনো বিচার নেই? আমি আর কত জায়গায় গেলে বিচার পাব জানি না। তারা আমার বাড়ি আত্মসাতের জন্য নানা ষড়যন্ত্র করছে। আমি নিরাপদে নিজের বাড়িতে থাকতে চাই। আমি সবার কাছে বিচার চাই।”
অভিযোগের বিষয়ে খোরশেদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “সবকিছু সাজানো।”
স্থানীয় বাসিন্দা ও প্রাণিসম্পদ অফিসের কর্মচারী খাইরুল মিয়া বলেন, “টিনের চালে বিভিন্ন ফল পড়ার মতো শব্দ হতে পারে। আমার সামনেও একটি পড়েছে। ঢিল দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমি বিষয়টি দেখব।”
জামাল মিয়া বলেন, “চেয়ারম্যানের পাওয়ার ব্যবহার করে কিছু দুষ্ট লোক এসব কাজ করছে। এর একটি ফয়সালা হওয়া দরকার। এটি আমার আওতার বাইরে।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেব।”
বৃদ্ধা আলতামুন্নেসা তার বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ছবি: ভুক্তভোগী বৃদ্ধা আলতামুন্নেসা ও তার বাড়িতে ছোড়া ইট-পাটকেল।

29/08/2026

মাধবপুরে উপজেলা বিএনপির সভাপতির বি'রু'দ্ধে ২০ লাখ টাকা চাঁ'দা দা'বি'র অভিযোগ— আদালতে মা'ম'লা

29/08/2026

সংসদে হাসনাতের বক্তব্য ঘিরে মধ্যরাতে উ'ত্তা'ল ব্রাহ্মণবাড়িয়া

29/08/2026

হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের বিক্ষোভ, এনসিপির কর্মসূচি ‘হতে দেয়া হবে না’বললেন

জামায়াতের ছায়া মন্ত্রিসভায় আলোচনায় আছেন যারা
28/08/2026

জামায়াতের ছায়া মন্ত্রিসভায় আলোচনায় আছেন যারা

28/08/2026

রামপুরায় বিএনপি মিছিলে দুই গ্রুপের সংঘর্ষ, বিশৃঙ্খল পরিস্থিতি।ঢাকা

Address

Badda
বাড্ডা,ঢাকা-১২১২

Alerts

Be the first to know and let us send you an email when BM LIVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BM LIVE:

Shortcuts

Share