Bagerhat insight

Bagerhat insight BAGERHAT'S 24/7 COMPLETE DIGITAL FIRST NEWS STATION

23/04/2026

ছাত্রদলের দুই কর্মী নিহ*ত

নিজের নির্বাচনি এলাকায় রাস্তা প্রশস্তকরণের দাবি করলেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।নির্বাচনি এলা...
16/04/2026

নিজের নির্বাচনি এলাকায় রাস্তা প্রশস্তকরণের দাবি করলেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

নির্বাচনি এলাকা দেবদ্বারের কুমিল্লা-সিলেট সংযোগ সড়কটি যথাযথ চওড়া হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, সিলেট-চট্টগ্রাম যাতায়াতের একমাত্র এই রাস্তাটি মাত্র ১৮ ফুট প্রশস্ত। রাস্তা প্রশস্ত না হওয়ায় আমি এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারি না। লোকজন আমাকে বেঁধে রাখবে।

বুধবার পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে তিনি এ দাবি করেন। এ সময় তিনি এলাকার মানুষের স্বার্থে রাস্তাটি ভিক্ষা চান। তবে ডেপুটি স্পিকার তাকে ৭১ ‍বিধিনে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যেই মুহুর্তে আমাকে কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, সেই সেই মুহুর্তে আমার দ্বেবিদ্বারে তিনজন তরতাজা মানুষ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। এখন তাদের জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা দ্বেবিদ্বারের প্রতিনিয়ত ঘটনা।

তিনি বলেন, বাংলাদেশে কোনো সড়ক নেই যেটা দুটো বিভাগীয় সড়ককে যুক্ত করেছে কিন্তু সেই রাস্তার প্রশস্ত হচ্ছে মাত্র ১৮ ফুট। কুমিল্লা ও সিলেট মহাসড়ক- যেটা ময়নামতি দেবিদ্বার জাফরগঞ্জ কংশনগর হয়ে ব্রাহ্মণপাড়া কুটি চৌমুহনী গিয়েছে। এই রাস্তাটা একটা মহাসড়ক। যে রাস্তা দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত এবং যেটা দুইটা উপজেলাকে ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং দেবদ্বারকে সংযুক্ত করেছে। চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়া আসার একমাত্র রাস্তা যার প্রশস্ত মাত্র ১৮ফুট। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন.. এটা মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। দেবিদ্বার বুড়িচং অংশটা প্রতিদিন মৃত্যুর মিছিল। এই সড়কে দুর্ঘটনায় কেবল চলতি মাসেই ২৩ জন মানুষ মৃত্যুবরণ করেছে।

রাস্তাটির জন্য তিনি মন্ত্রীসহ সংশ্লিষ্টদের দপ্তরে যোগাযোগ করেছেন এমনটি জানিয়ে হাসনাত বলেন, এক ধরনের প্রশাসনিক জটিলতায় আজকে দীর্ঘ ১০/১২ বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না।

ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয় নিশ্চিত করবেন কী? কবের মধ্যে মৃত্যুর মিছিল থামবে এবং এই মহাসড়ককে ৬ লেন হওয়ার কথা থাকলেও মাত্র ১৮ ফুট হয়ে আছে। এটার জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারি না। আমাকে এখন (এলাকার লোকজন) বেঁধে রাখবে। আপনি মন্ত্রী মহোদয় যদি একটা রুলিং দিতেন- এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেন। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে। এই রাস্তাটা ১০ লাখ মানুষের প্রাণ বাচাঁবে। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। এই রাস্তাটাকে প্রশস্তকরণের দ্রুত ব্যবস্থা নেবেন।

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল এ বিষয়ে ৭১ বিধিতে নোটিস করার কথা বলেন। তিনি বলেন, এটা যথাযথ উপায়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী যখন জবাবটা দিবেন তাহলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী কাজ হবে।

আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা আনতে রাশিয়া ও চীন যৌথভাবে কাজ করছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্...
15/04/2026

আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা আনতে রাশিয়া ও চীন যৌথভাবে কাজ করছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার (১৫ এপ্রিল) রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক সাক্ষাৎকারে মারিয়া বলেন, দুটি দেশ তাদের সামর্থ্য ও সম্পদ একত্র করে বৈশ্বিক অস্থিরতা কমানোর চেষ্টা করছে। তার মতে, রাশিয়া ও চীন কেবল দুটি রাষ্ট্র নয়, বরং দুটি সভ্যতা। তারা পারমাণবিক শক্তিধর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

জাখারোভা আরও বলেন, বিশ্বে কোন অঞ্চল কে নিয়ন্ত্রণ করবে, এ ধরনের প্রতিযোগিতার বদলে আন্তর্জাতিক সম্পর্ক স্থিতিশীল রাখাই দুই দেশের মূল লক্ষ্য হওয়া উচিত।

এদিকে, মঙ্গলবার চীন সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই এর সঙ্গে বৈঠক করেন। দেশটির প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিংয়ে ল্যাভরভকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। চীন ও রাশিয়া উভয়ই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে চীন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে জরুরি।

সোমবার সের্গেই ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সংকট সমাধানে রাশিয়ার সহায়তার আশ্বাস দেন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং কূটনৈতিক পথেই সমাধান সম্ভব।

মার্কিন নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালি অবরোধ উপেক্ষা করেই এবার ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার) এ জলপথ অতিক্...
15/04/2026

মার্কিন নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালি অবরোধ উপেক্ষা করেই এবার ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার) এ জলপথ অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। ইরানের ফারস নিউজ এজেন্সি বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।

জাহাজটির প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। তবে এটি বর্তমানে তেলভর্তি নাকি খালি অবস্থায় ফিরেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সরাসরি বাধা ও অবরোধ থাকা সত্ত্বেও এ ঘটনা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

তবে এই প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক বার্তাসংস্থা আল জাজিরা জানায়, জাহাজ ট্র্যাকিং ডেটার তথ্য অনুযায়ী, অতিক্রম করা জাহাজটি খাদ্যসামগ্রী নিয়ে উপসাগরে প্রবেশ করেছে এবং ইমাম খোমেনি বন্দরের দিকে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা আরও একটি সুপারট্যাঙ্কার আজ বুধবার সকালে ইরানের সীমান্তে প্রবেশ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি বলেছেন, ৮ হাজার কিলোমিটারেরও বেশি স্থল ও সমুদ্র সীমান্ত থাকায় ইরানের জন্য কোনো অবরোধই ফলপ্রসূ হবে না।

তিনি আমদানি ও রপ্তানি সহজ করার জন্য মুক্তাঞ্চলসহ অন্যান্য ব্যবস্থা সক্রিয় করার কথাও উল্লেখ করেছেন ।

উল্লেখ্য, ইরানের বাণিজ্যের একটি বিশাল অংশ দেশটির দক্ষিণ উপকূল দিয়ে পরিচালিত হয় এবং স্পষ্টতই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, উপকূলীয় এলাকাগুলোর পাশাপাশি পারস্য উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তারা সম্ভাব্য সবকিছুই করবে।

15/04/2026
কারাগারে থাকা অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক সংসদ সদস্য ...
15/04/2026

কারাগারে থাকা অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)।

বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করা হয়। রিটে ঢাকা জেলা প্রশাসকের কাছে করা তার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রুল জারির আর্জিও জানানো হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে রোববার (১২ এপ্রিল) বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্রে স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করা হয়। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ ওই আবেদন দাখিল করেন।

আবেদন সূত্রে জানা যায়, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। যেহেতু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাবন্দি, তাই জেল কোড অনুযায়ী তার স্বাক্ষর গ্রহণে জেলা প্রশাসকের অনুমতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে আগ্রহী। প্রার্থিতার জন্য ফরমে তার স্বাক্ষর প্রয়োজন হওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে থাকলেও আইনজীবী পেশাজীবীদের শীর্ষ সংগঠন বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পশ্চিম জগৎচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে আওয়ামী লীগ কর্মী...
15/04/2026

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পশ্চিম জগৎচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হন তিনি। সেদিন আর ভোট দিতে পারেননি। ভারাক্রান্ত মনে প্রতিজ্ঞা করেন—যত দিন না বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তত দিন তিনি ভাত খাবেন না। পরবর্তীতে পরিবার ও স্বজনরা নানাভাবে চেষ্টা করেও তার অনড় অবস্থানের কারণে তাকে ভাত খাওয়াতে পারেননি।

ভোটাধিকার হরণের এমন অভিনব প্রতীকী প্রতিবাদ জানিয়ে আসছিলেন কিশোরগঞ্জের বিএনপিভক্ত ইনু মিয়া।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগৎচর পশ্চিমপাড়া গ্রামের মৃত সুলায়মান মিয়ার ছেলে ইনু মিয়া। প্রতিজ্ঞার পর থেকে একে একে কেটে গেছে প্রায় দেড় যুগ। বিএনপিপাগল ৮০ বছরের বৃদ্ধ ইনু মিয়া ভাত খাওয়া যেন ভুলেই গিয়েছিলেন।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। প্রিয় দল বিএনপি ১৭ বছর পর ক্ষমতায় এসেছে। তাই মুখে ভাত তুললেন ইনু মিয়া। ইচ্ছে ছিল এলাকার নেতা শরীফুল আলম এমপি হলে তার হাতেই ভাত খাবেন।

অবশেষে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তাকে নিজের হাতে ভাত খাইয়ে ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটালেন স্থানীয় সংসদ সদস্য ও বর্তমানে সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এলাকার প্রিয় নেতা তার বাড়িতে এসে ইনু মিয়াকে নিজের হাতে প্লেটে ভাত তুলে দেন।

ঢাকার ফুটপাতগুলোকে পথচারী চলাচলের উপযোগী রাখতে এবং হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে তালিকাভুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স দ...
15/04/2026

ঢাকার ফুটপাতগুলোকে পথচারী চলাচলের উপযোগী রাখতে এবং হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে তালিকাভুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে ‘নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ডিএসসিসি প্রশাসক জানান, ফুটপাতে ব্যবসা করতে হলেও এখন থেকে সিটি করপোরেশনের অনুমতি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি বলেন, ‘যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।

নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে জনগণ এবং সিটি করপোরেশনকে সমানভাবে কাজ করতে হবে।’
তিনি আরো জানান, হকাররা কোথায় বসবেন এবং কতটুকু জায়গা ব্যবহার করবেন, তার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে।

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপ সম্পন্ন করা হবে বলে জানান প্রশাসক। তিনি উল্লেখ করেন, অল্প জায়গায় যেন অতিরিক্ত দোকান না বসতে পারে, সেটি নিশ্চিত করাই এই জরিপের মূল লক্ষ্য।

ঢামেক হাসপাতালের সামনের উদ্ধার করা ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
শহরকে পরিষ্কার রাখা এবং এডিস মশা নির্মূলে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখতে হবে। রাজপথে কেউ ময়লা ফেলব না—এই শপথ প্রতিটি নাগরিককে নিতে হবে। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

Address

Bagerhat

Telephone

+8801614088504

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagerhat insight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bagerhat insight:

Shortcuts

Share