Mridhanews24.com

Mridhanews24.com সংবাদ সারাক্ষণ

মৃধা পরিবার❤️আনন্দময় মুহুর্ত ০২.০২.২০২৪ ইং
02/02/2024

মৃধা পরিবার❤️আনন্দময় মুহুর্ত
০২.০২.২০২৪ ইং

মৃধা পরিবার❤️০২.০২.২০২৪ ইং
02/02/2024

মৃধা পরিবার❤️
০২.০২.২০২৪ ইং

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক মৃধা ভাইয়ের বাড়িতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।২৬.০১...
28/01/2024

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক মৃধা ভাইয়ের বাড়িতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২৬.০১.২০২৪ ইং

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সন্মানিত সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক মৃধা ভাইয়ের মেয়ের বিয়...
27/01/2024

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সন্মানিত সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক মৃধা ভাইয়ের মেয়ের বিয়েতে নরসিংদীর আলীনগর মৃধা বাড়িতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত হন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মৃধা বংশের স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে অনুষ্ঠান সাফল্যে মন্ডিত করেন।

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্যে ও সাফল্যে কামনা করছি।
২৬.০১.২০২৪ ইং

27/12/2023

আওয়ামী লীগের ইশতেহারে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি

৪৩ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম মাগুরার মহম্মদপুরের মেধাবী ছাত্র মৃধা বংশের কৃতি সন্তান এম এম তারিক উল্লাহ শোভন======...
27/12/2023

৪৩ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম মাগুরার মহম্মদপুরের মেধাবী ছাত্র মৃধা বংশের কৃতি সন্তান এম এম তারিক উল্লাহ শোভন
=======================
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা ও কৃতিমুখ এম এম তারিক উল্লাহ শোভন ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে তারিক উল্লাহ সুপারিশপ্রাপ্ত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারিক উল্লাহর বাবা অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা পাশ্ববর্তী নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এস, এম, এ আহাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তাঁর বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ছোট কলমধারী গ্রামে হলেও উপজেলা সদরে বাস করেন।

মা মোছা: হোসনেয়ারা পারভীন গৃহিণী। বড় মামা মো. রফিকুল ইসলাম সদরের গোপালনগরের বাসিন্দা ও ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শোভনের একমাত্র ছোট ভাই এম এম মুহিব উল্লাহও অত্যন্ত মেধাবী।

এম এম তারিক উল্লাহ শোভন ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী। মহম্মদপুর সদরের সরকারি আর.এস. কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পায়।

পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) গাজীপুর থেকে ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করে।
এম এম তারিক উল্লাহ শোভন জানায়, তাঁর পরিবারের স্বপ্ন ছেলে বিসিএস ক্যাডার হোক। তাঁর স্বপ্ন পুলিশ অফিসার হওয়া। বিসিএসে প্রথম পছন্দ ছিলো পুলিশ ক্যাডার।পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করতে চায় শোভন।

অত্যন্ত মেধাবী, বিনয়ী ও ভালো মনের মানুষ এম এম তারিক উল্লাহ শোভনের জন্য মৃধা পরিবারের পক্ষ থেকে অনেক দোয়া ও শুভকামনা রইলো ❤️

জাতীয় যুব দিবস নজরুল  সম্মাননা পেলেন বাগেরহাটের হাসিব মৃধাঃসামাজিক,মানবধিকার ও যুবউন্নয়নে নানা অবদান রাখায় জাতীয় যুব দি...
04/11/2022

জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা পেলেন বাগেরহাটের হাসিব মৃধাঃ

সামাজিক,মানবধিকার ও যুবউন্নয়নে নানা অবদান রাখায় জাতীয় যুব দিবস -২০২২ উপলক্ষে "জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা" পেয়েছেন বাগেরহাটের জেলার কৃতি সন্তান ও মানবাধিকার কর্মী হাসিব মৃধা।

শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট জাতীয় ভলান্টিয়ারস ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে দিনব্যাপি নজরুল উৎসবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় সারাদেশ থেকে বাছাইকৃত বিভিন্ন উন্নয়ন সূচকে অবদান রাখায় তরুণদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড . এম শমসের আলী ও সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ।

জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা পেয়ে অনুভুতি প্রকাশ করে হাসিব মৃধা বলেন,আমি খুবই আনন্দিত যে ছোট ছোট অবদানের জন্য আজ বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত থেকে সম্মাননা পেলাম। আমি প্রত্যাশা করছি বাকি জীবনটা যেন এ ধারা অব্যাহত রাখতে পারি।

জানা যায় হাসিব মৃধা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ ও চিন্তাবিদ প্রফেসর ড . এম শমসের আলী।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন , বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী সাদেক সিদ্দিকী ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান।

25/01/2022

জন্ম নিবন্ধন করতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দাবির তথ্য পেলে চেয়ারম্যান,সচিব,মেম্বার ও গ্রাম পুলিশ কারো চাকুরী থাকবে না।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

21/01/2022

দেশে করোনায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৮ হাজার ১৯২ জনের।

21/01/2022

সংক্রমণ ঠেকাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।অফিস-আদালত চলবে অর্ধেক জনবল নিয়ে।

21/01/2022

জাতিসংঘ মিশন থেকে RAB কে বাদ দিতে ১২ টি মানবাধিকার সংস্থার চিঠি

21/01/2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা
সুত্র: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mridhanews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share