11/04/2026
বাগেরহাটে সংরক্ষিত আসনে এমপি পাবে কিনা জানিনা। যদি পাই তবে এর প্রকৃত দাবিদার রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা। বিগত আওয়ামী সরকারের সময়ে তিনি বিএনপি নেতাকর্মীদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। এবারের জাতীয় নির্বাচনে শ্রম মেধা ও নগদ অর্থ ব্যয় করে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন। জেলায় বিএনপির অন্য যারা এমপি প্রার্থী রয়েছেন তারা ধানের শীষের পক্ষে কোথাও ভোট চেয়েছেন প্রচারণা চালিয়েছেন এমন নজির নেই। উল্টো জেলা মহিলা দলের নেত্রীরা ধানের শীষের প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে পুরো জেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। সামান্য টাকার লোভে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারেন তাদের হাতে এমপি গিরি গেলে জেলা বিক্রি করে খেয়ে ফেলবে। (কথাগুলো প্রমাণের জন্য ধানের শীষ প্রতীকের প্রার্থীদের সাথে কথা বলে নিতে পারেন)