Bagerhat News

Bagerhat News Frist multimedia online newspaper of Bagerhat

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিতবাগেরহাট প্রতিনিধি: ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্ত...
13/07/2026

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি: ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. শাহরিয়ার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে রামপাল থানার অফিসার ইন-চার্জের (ওসি) পক্ষে পুলিশ কর্মকর্তা সুব্রত উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ তামান্না ফেরদৌসী বলেন, দেশের জনসংখ্যার বড় একটি অংশই তরুণ। তাদের সম্ভাবনা, সৃজনশীলতা ও আশা-আকাঙ্ক্ষাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে পরিকল্পিত পরিবার গঠন এবং তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ডা. মো. শাহরিয়ার শামীম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিকল্পিত পরিবার, মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সচেতন করে তোলার কোনো বিকল্প নেই। আগামী দিনের নেতৃত্ব ও উন্নয়নে তরুণদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আকবর আজাদের মৃত্যুবাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলে...
13/06/2026

বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আকবর আজাদের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আজাদ (৭৫) আর নেই।

শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৯টায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বীর মুক্তিযোদ্ধা আকবর আজাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজার নামাজের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, আকবর আজাদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে আন্তর্জাতিক মানবিক সংস্থাবাগেরহাট থেকে রুহুল আমিন বাবু:সংযুক্ত আর...
09/05/2026

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে আন্তর্জাতিক মানবিক সংস্থা

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু:
সংযুক্ত আরব আমিরাতের Sharjah Charity International ও Kuwait Relief Society–এর প্রতিনিধিদল বাগেরহাটের বেশরগাতী এলাকার লতিফ মাস্টার ফাউন্ডেশন–এর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

শনিবার (৯ মে) দুপুরে প্রতিনিধিদল ফাউন্ডেশনের মসজিদ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় আসন্ন Eid al-Adha উপলক্ষে ১০০ অসহায় পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এছাড়া চলমান ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. প্রদীপ কুমার বকসী, ডা. মিরাজুল করিম ও ডা. সোহাগ শেখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি, বাগেরহাট সদর এসিল্যান্ড এম শরীফ খান, প্রকল্প পরিচালক মো. ওয়ালিউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, ইউনাইটেড মিডিয়া ফোরামের জেলা শাখার সভাপতি সৈকত মন্ডল, সাংবাদিক রিফাত আল মাহামুদ, সাগর মন্ডল, মো. মেহেদী হাসান এবং মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী সাংবাদিক রুহুল আমিন বাবু।

সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলু বলেন, আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিনিধিরা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাগেরহাটে BeSTI-এর নতুন শাখার প্রিন্সিপাল নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্নবাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের সোনাতলায় অব...
08/05/2026

বাগেরহাটে BeSTI-এর নতুন শাখার প্রিন্সিপাল নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের সোনাতলায় অবস্থিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘বেশরগাতি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI)’–এর নতুন শাখার প্রিন্সিপাল (অধ্যক্ষ) নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭ মে) দুপুর ৩টায় ইনস্টিটিউটের নিজস্ব কার্যালয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। চূড়ান্ত বাছাই শেষে মোট ৮ জন প্রার্থী লিখিত ওমৌখিক পরীক্ষায় অংশ নেন।

নিয়োগ বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং BeSTI-এর চেয়ারম্যান ড. মো. ফরিদুল ইসলাম।

তিনি জানান, প্রতিষ্ঠানের শিক্ষার মান ও প্রশাসনিক দক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নতুন প্রিন্সিপাল নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, বাগেরহাটের নতুন কোর্ট বিল্ডিংয়ের অপর পাশে সোনাতলার BeSTI ফাউন্ডেশন চত্বরে প্রতিষ্ঠানটির নতুন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, আধুনিক ও মানসম্মত কারিগরি শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

28/04/2026

বাগেরহাটে পুষ্টির বার্তা—জাতীয় পুষ্টি সপ্তাহে জমকালো আয়োজন

বাগেরহাটে অধ্যক্ষ জাহাঙ্গীর আলীকে ফুলেল শুভেচ্ছাবাগেরহাট শহরতলীর চরগ্রামের কৃতি সন্তান ও বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি প্...
08/04/2026

বাগেরহাটে অধ্যক্ষ জাহাঙ্গীর আলীকে ফুলেল শুভেচ্ছা

বাগেরহাট শহরতলীর চরগ্রামের কৃতি সন্তান ও বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন এলাকাবাসী।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় অধ্যক্ষের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জমিয়ত কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, ব্যবসায়ী মাসুদ রানা, ইছাক আলী, মসজিদের ইমাম ও খতিব হাফেজ আল-মামুন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর ও সাংবাদিক রুহুল আমিন বাবু, সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামবাসীর পক্ষ থেকে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানানো হয়।

এ সময় অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলী নিজ জন্মস্থানের মানুষের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দ প্রকাশ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি এলাকাবাসী প্রতিষ্ঠানের পড়াশোনার সার্বিক খোঁজখবর নেন।

অধ্যক্ষ জাহাঙ্গীর আলী বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

রফিকুল ইসলামের জন্মদিনে বাগেরহাটে দোয়া মাহফিলবাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকা প্রব...
02/04/2026

রফিকুল ইসলামের জন্মদিনে বাগেরহাটে দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলু (সিপিএ)-এর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বাগেরহাটের বেশরগাতি এলাকায় অবস্থিত বাইতুল লতিফ জামে মসজিদে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে রফিকুল ইসলাম জগলুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তাঁর জন্মদিন উপলক্ষে উপস্থিতরা শুভেচ্ছা জানান এবং তাঁর ব্যক্তিগত ও পারিবারিক কল্যাণ কামনা করেন।

বক্তারা বলেন, রফিকুল ইসলাম জগলু দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বাগেরহাটসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি নিজ গ্রাম বেশরগাতি ও বাগেরহাট জেলার উন্নয়নে তাঁর কার্যক্রম অব্যাহত রাখবেন।

রফিকুল ইসলাম জগলু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, ডাকসুর সাবেক সদস্য ও মহসিন হলের সাবেক জিএস ছিলেন। তিনি ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের একজন ছাত্রনেতা হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাগেরহাট-ঢাকা রেল যোগাযোগ বাস্তবায়নে কমিটির সভা, একাধিক সিদ্ধান্ত গৃহীতবাগেরহাট থেকে রুহুল আমিন বাবু:বাগেরহাট, ২৭ মার্চ ...
29/03/2026

বাগেরহাট-ঢাকা রেল যোগাযোগ বাস্তবায়নে কমিটির সভা, একাধিক সিদ্ধান্ত গৃহীত

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু:
বাগেরহাট, ২৭ মার্চ ২০২৬: বাগেরহাট-ঢাকা রেল যোগাযোগ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শনিবার রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব শেখ নজরুল ইসলাম কাজল।

সভায় সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধিত মনোগ্রামটি বাগেরহাট-ঢাকা রেল যোগাযোগ কমিটির অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে। এ লোগো তৈরিতে সহায়তার জন্য অমৃত মলঙ্গি-কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এছাড়া নতুন মনোগ্রাম ব্যবহার করে একটি লেটারপ্যাড তৈরির দায়িত্ব সদস্য সচিবকে প্রদান করা হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিবের জন্য পৃথক দুটি রাবার স্ট্যাম্প তৈরির সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় বাগেরহাট-ঢাকা রেলপথ স্থাপনের দাবিতে জনমত গড়ে তুলতে লিফলেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা আয়োজন, উপজেলা পর্যায়ে সভা করা এবং বিভিন্ন স্থানে ব্যানার টানানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব ব্যানারের ডিজাইন ও লেখা একই থাকবে। তবে যে ব্যক্তি ব্যানারের অর্থায়ন করবেন, তার ছবি সংশ্লিষ্ট ব্যানারে সংযুক্ত করা যেতে পারে বলে জানানো হয়।

🔴 দীর্ঘ ছুটিতেও সেবা অব্যাহত বাগেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রেবাগেরহাট থেকে রুহুল আমিন বাবু:পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছু...
25/03/2026

🔴 দীর্ঘ ছুটিতেও সেবা অব্যাহত বাগেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু:
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও বাগেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ছুটির মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মা ও শিশুদের সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কেন্দ্রটি থেকে মুঠোফোনের মাধ্যমে মা ও শিশু বিষয়ক তথ্যসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) কার্যক্রমও চালু রয়েছে। এমনকি আউটডোর বন্ধ থাকলেও আগত রোগীদের সেবা প্রদান থেমে নেই।

জানা গেছে, ঈদের দীর্ঘ ছুটিতে দেশের অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনায় বাগেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র খোলা রাখা হয়েছে। ফলে সেবা নিতে আসা রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন এবং এতে সন্তোষ প্রকাশ করেছেন।

ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) বিকেলে চিকিৎসা নিতে আসা নগরীর গোবরদিয়া এলাকার বাসিন্দা নয়ন হাওলাদারের স্ত্রী আশামনি বলেন, “সব জায়গায় ছুটি থাকলেও এখানে সেবা চালু রয়েছে। এতে আমরা উপকৃত হয়েছি।”

পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) ফাতিমা খানম ও রাবেয়া সুলতানা জানান, ঈদের ছুটির মধ্যেও রোগীর চাপ কম নয়। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত ১০ জন রোগীকে মুঠোফোনে তথ্যসেবা দেওয়া হয়েছে। এছাড়া ৮-৯ জন সরাসরি এসে সেবা নিয়েছেন এবং একজনের স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

বাগেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মাসুদ আল ইমরান বলেন, “কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঈদের দীর্ঘ ছুটিতেও সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। পাঁচজন পরিদর্শিকা (এডব্লিউভি), দুইজন সহকারী নার্সিং অ্যাটেনডেন্ট (এএনএ), একজন মিডওয়াইফ ও একজন দাই নার্স মিলে বিশেষ সেবা নিশ্চিত করা হচ্ছে।”

তিনি আরও জানান, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত একটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে এবং আগত রোগীরা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

দেশের উন্নয়নে নতুন সরকারের কার্যক্রমে সহযোগিতা চাইলেন ড. ফরিদুল ইসলামস্টাফ রিপোর্টার: দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা...
14/03/2026

দেশের উন্নয়নে নতুন সরকারের কার্যক্রমে সহযোগিতা চাইলেন ড. ফরিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার: দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন সরকারের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক সচিব ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম।

শুক্রবার রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ মসিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব শেখ সেকেন্দার আলী, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) অধ্যাপক এস. এম. আবু জাফর, সাবেক জজ মো. ইখতিয়ার ইসলাম মল্লিক, অবসরপ্রাপ্ত মেজর মো. মনিরুজ্জামান, কে. কে. মণ্ডলসহ বাগেরহাট জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট–১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ এবং বাগেরহাট–৪ সংসদীয় আসনের প্রার্থী সোমনাথ সমাদ্দার।

অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন। পরে রমজানের পবিত্র মাহাত্ম্য উপলব্ধি করে দেশের কল্যাণ, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Address

Bagerhat
9300

Alerts

Be the first to know and let us send you an email when Bagerhat News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bagerhat News:

Shortcuts

Share