Morrelganj, Bagerhat

Morrelganj, Bagerhat Morrelganj (Bengali: মোড়েলগঞ্জ) is an Upazila of Bagerhat District in the Division of Khulna, Bangladesh.

এই দেশে বিচার পেতে সম্ভবত মৃত্যুটাই এনাফ না। তার সাথে সেটা কতটুকু আলোচনায় আসলো সেটাও গুরুত্বপূর্ণ। সম্ভবত রামিসা সেই এটে...
21/05/2026

এই দেশে বিচার পেতে সম্ভবত মৃত্যুটাই এনাফ না। তার সাথে সেটা কতটুকু আলোচনায় আসলো সেটাও গুরুত্বপূর্ণ।

সম্ভবত রামিসা সেই এটেনশান পেয়েছে। সম্ভবত এটা তার বিচার পাওয়াকে নিশ্চিত করবে।

সম্ভবত বলার কারণ আছিয়াও এটেনশান পেয়েছিল। হাদিও এটেনশান পেয়েছিল। কেউই বিচার পায় নাই। তাই, এখনও বলা মুশকিল।

- Words of Dr. Syed Inam

জামাতের লোক বিএনপি নেতার চোখ তু"লে ফেলেছে, বিএনপির লোক পি"টায়ে জামাতের লোক কে মে"রে ফেলেছে!জামাতের লোক ভোটের নকল সিল বান...
11/02/2026

জামাতের লোক বিএনপি নেতার চোখ তু"লে ফেলেছে, বিএনপির লোক পি"টায়ে জামাতের লোক কে মে"রে ফেলেছে!

জামাতের লোক ভোটের নকল সিল বানিয়ে ধরা খেয়েছে, বিএনপির লোক ভোট না দিলে জ্বা"লিয়ে পু"ড়িয়ে দিতে চেয়েছে!

জামাতের লোক ভোটের জন্য জান্নাতের হিসাব দিচ্ছে, বিএনপির লোক সেই ভোট চাইতে ধার্মিক সাজতেছে!

জামাতের লোকের মিছিলে অ"স্ত্র সহ ক্যাডার দেখা গেছে, বিএনপির লোকের বাড়ি থেকেই অনেক অ"স্ত্র উদ্ধার হচ্ছে!

দেখেন, এদেশের মানুষের রাজনীতি তে বেটার চয়েস বলে কোন অপশন নেই। খারাপ আর কম খারাপ এই দুই অপশনের মধ্যে বেছে নিতে হয়। পৃথিবীর বেশিরভাগ যায়গাতেই আসলে ব্যাপারটা কাছাকাছি। রাজনীতিতে বেটার চয়েস থাকেনা, যেটা থাকে তা আসলে লেস ব্যাড চয়েস।

তবুও ভোট দিতে হবে, স্পেশালি #গণভোট এ "হ্যা" দিতে হবে। কারন #হ্যা জিতলে কম খারাপ অপশনটাকে আপনি আরেকটু ভালো হইতে বাধ্য করতে পারবেন৷

গণভোটে হ্যা জয়যুক্ত করুন।।
30/01/2026

গণভোটে হ্যা জয়যুক্ত করুন।।

28/01/2026
28/01/2026

গণভোটে
'হ্যাঁ' মানে আজাদী
'না' মানে গোলামী

আমার মা আমি গুম হবার পর যখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর কাছে যান, তখন তিনি আমার ছবিতে দাড়ি দেখে ধরে নি...
12/01/2026

আমার মা আমি গুম হবার পর যখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর কাছে যান, তখন তিনি আমার ছবিতে দাড়ি দেখে ধরে নিয়েছিলেন আমি প্র‍্যাক্টিসিং মুসলিম। তাই তিনি সাথে সাথেই বলে বসেন, "আপনার ছেলে আর ফিরে আসবে না। সে হিজরত করে অন্য দেশে চলে গেছে।"

ঘটনাটা ঘটে এডিসি আহামেদ আমাকে মাইক্রোতে তোলার এক সপ্তাহের মাথায়। গুম করার দ্বিতীয় দিন ইন্সপেক্টর মেজবাহ আমার ছবি তুলে র‍্যাবের কাছে পাঠায় আর হাসতে থাকে আর বলে তুই বানরের মত দাড়ি রাখছোস কেনো।

এসি ওবাইন বলে তোর মাথায় সেজদার দাগ কেনো, আরও তো মানুষ নামাজ পড়ে, আমি বললাম আপনারা যেভাবে খালি ফ্লোরে দিনরাত শোয়ায়ে রাখেন, নামাজ তো ৫ ওয়াক্ত টাইলস এ পড়তে হয়, শক্ত জায়গায় কপাল পড়লে তো কালো হবেই।

অনেক ঝড়ঝাপটা যায়। কোর্টে গেলে-আইনগত সহায়তা নিতে গেলেই যখন দাড়ি টুপি দেখে তখন কেন যেন তৃতীয় শ্রেণীর নাগরিকদের মত আচরণ করত আমার সাথে।

যাই হোক। ৩ বছর যেতে না যেতেই, আজকে আমি আল্লাহর ইচ্ছায় মুক্ত বাতাসে নিজ দেশে স্বাধীন নাগরিকের ন্যায় জীবনযাপন করছি, আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই দেশ থেকে পালিয়ে চলে গেলেন।

কোর্ট থেকে বিজয়ের আনন্দ নিয়ে বের হলাম। ভুয়া মামলা প্রত্যাহার হলো।
ইনশাআল্লাহ গুমের বিচার হবে। আন্তর্জাতিক আদালতে প্রত্যেকের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ।

✍️ : Ifaz Ahmed Chowdhury.

অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতে গিয়ে খু*ন হয়েছিল সাগর রুনি দম্পতি। তারপর বহু বছর পার হতে হতে ১৪ টা বছর কাটল, তাদের ছেলেটাও ...
04/01/2026

অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতে গিয়ে খু*ন হয়েছিল সাগর রুনি দম্পতি। তারপর বহু বছর পার হতে হতে ১৪ টা বছর কাটল, তাদের ছেলেটাও বড় হয়ে গেল অথচ বিচারের কোন নামগন্ধ নেই।

অসহায় মেয়ে তনুকে মেরে ঝোপঝাড়ে ফেলে রাখা হয়েছিল। কত মিছিল হলো, মিটিং হলো কিন্তু কোন সুরাহা নেই। ১০ টা বছর পার হলো অথচ বিচার পায়নি অসহায় মেয়েটা।

মাদকের বিরুদ্ধে রিপোর্ট ফাঁস করে দেয়ায় মেজর সিনহাকে গু*লি করে নির্মমভাবে মেরে ফেলে রাখা হয়েছিল। ৬ টা বছর শেষ হতে চললো অথচ দেশপ্রেমিক এই সেনাবাহিনীর বিচারটাও আজকে থমকে আছে।

ভারত বিরোধী পোস্ট করায় শিবির সন্দেহে আবরারকে পিটাতে পিটাতে মেরে ফেলা হয়েছিল। পিটানোর সময় সামান্য পানিও খেতে দেয়া হয় নাই ছেলেটাকে। আজকে ৭ টা বছর হতে চলল অথচ খু*নীদের ফাঁসি কার্যকরের কোন অগ্রগতি নেই।

আইনজীবী সাইফুলকে রাস্তায় কোপাতে কোপাতে হ*ত্যা করেছিল ইসকনের সমর্থকরা। তার ছোট্ট একটা বাচ্চাও ছিল। গত বছরের পর আরেকটা বছর পার হলো অথচ বিচার তো দূরের কথা, তার কথা মনেও রাখেনি কেউ।

ভাত খাওয়ানোর পর পিটাতে পিটাতে মেরে ফেলে হয়েছিল অসহায় তোফাজ্জলকে। সে বুঝতেও পারে নাই তার অপরাধটা কি। ভেবেছিল ভাত খাওয়ার পর তাকে ছেড়ে দেয়া হবে। অথচ মেরে ফেলা হয়েছিল তাকে! ২ বছরের উপর পার হয়েছে তার কথা মনে রাখার সময় নেই আমাদের। গরিব লোকের কথা মনে রাখার সময় কোথায় আমাদের?

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ, কত সুন্দর ভবিষ্যৎ ছিল ছেলেটার। অথচ সামান্য মেয়েলি ব্যাপারকে কেন্দ্র করেই মেরে ফেলা হয়েছিল ছেলেটাকে। তার বাপ-মা কত আহাজারি করেছিল ওইদিন। বছর তো পার হয়েছে কিন্তু ওই অসহায় বাপ-মা ছেলে হ*ত্যার বিচার আদৌ পেয়েছে কি-না জানা নেই।

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলাতে থেঁতলাতে মেরে ফেলা হয়েছিল। না জানি কত কষ্ট পেয়েছিল লোকটা। তারপর রিমান্ডেও নেয়া হয়েছিল কয়েকজনকে। কিন্তু এরপরের আপডেট আর কেউ জানি না। সঠিক বিচার পাবে কি-না সেটাও জোর দিয়ে বলার শক্তি নাই এদেশে।

গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ঢাবির ছাত্র সাম্যকে মেরে ফেলা হয়েছিল। তার মা কাঁদতে কাঁদতে হাসপাতালে এসেছিল সেদিন। কিছুদিন বিক্ষোভ হলো, মিছিল হলো তারপর সব শেষ! বছর পার হয়েছে বহুদিন আগেই। না জানি ছেলেটা বিচার পেয়েছে কি-না? না জানি ছেলেটার মা আজ কেমন আছে?

আছিয়া নামের ছোট্ট মেয়েটাকে ধ*র্ষণ করা হয়েছিল। প্রচন্ড যন্ত্রণা পেতে পেতে মারা গিয়েছিল মেয়েটা। ধ*র্ষকের ফাঁসির খবর শুনেছি বহু আগেই। অথচ কার্যকরিতার কি খবর সেটা আজও জানি না। না জানি সুষ্ঠু বিচার পাচ্ছে কি-না অসহায় মেয়েটা!

সারা দেশের মানুষের জন্যে ইনসাফ কায়েম করতে চেয়েছিল ওসমান হাদি। মৃ*ত্যুর আগে বলে গিয়েছিল আমাকে মেরে ফেললে বিচারটা কইরেন শুধু। অথচ আজকে খু*নের ২২ তম দিন কিন্তু খু*নীর কোন খোঁজ নাই। সবার জন্যে ইনসাফ চাওয়া লোকটাকেই ইনসাফ দিতে পারছি না আমরা!

দীপু চন্দ্র দাস নামের সাদাসিধে লোকটা বাটন মোবাইল ব্যবহার করতো। অথচ ধর্ম অবমাননার মিথ্যা নাম করে তাকে পু*ড়িয়ে মারা হয়েছিল। শুধু মারাই হয়নি, মারার পর আনন্দ উল্লাস করে নৃত্য করা হয়েছিল। এই সাদাসিধে মানুষটা আদৌ বিচার পেয়েছে কি-না জানি না, সে খোঁজ নেয়ার সময়টুকুও নাই আমাদের।

সাগর-রুনি থেকে শুরু করে আবরার, তোফাজ্জল, ওসমান হাদি একে একে হারিয়ে গেছে বহুজন। তালিকাটা ধীরে ধীরে বাড়ছেই শুধু। কেউ বিচার পেয়েছে কেউ পায়নি। বিচার না পেয়ে নিরবে কেঁদেছে দিনের পর দিন। এভাবেই হয়তো কাটিয়ে দিয়েছে যুগের পর যুগ।

আজকে দীপু চন্দ্র দাস কিংবা ওসমান হাদিকে হ*ত্যা করা হয়েছে। তাদের কাছের কেউনা বলে হয়তো খুব সহজেই আমরা এরিয়ে যাচ্ছি। কিন্তু কালকে এই সিরিয়ালে কে থাকবে? আর কেউ না, হয়তো আমি কিংবা আপনি। তখন কার কাছে বিচার চাইবেন?

- Ibrahim Khalil Shawon

13/10/2025

১৯৬৮ জন ফিলিস্তিনিকে মুক্তি দিলো ই!স*রা;ইল।

10/10/2025

কারে বেশি ভালোবাসো?🥺

ভাইরে ভাই, এমন ঘটনা ঘটানোও সম্ভব? সিনেমার ঘটনাও ফেল।যাস্ট অবিশ্বাস‍্য। ঘটনা আমাদের মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টিতে। সেখ...
07/10/2025

ভাইরে ভাই, এমন ঘটনা ঘটানোও সম্ভব? সিনেমার ঘটনাও ফেল।
যাস্ট অবিশ্বাস‍্য।
ঘটনা আমাদের মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টিতে।

সেখানের ‘অভিজুয়েলার্সে’র মালিক শুভর দোকানে গতকাল রাত ১১টার দিকে ডাকাতি হয়। মোটর সাইকেল যোগে ৬জন ডাকাত এসে স্বর্ণের দোকান লুটপাট করে, এসময় মালিক শুভর পিঠে ধা/রা/লো অস্ত্র দিয়ে বেশ কয়েতটি আঘাত করে।

ডাকাতদল চলে যাবার পর আশেপাশের মানুষ ছুটে এসে মালিক শুভকে হাসপাতালে পাঠায় ও পুলিশে ফোন দেয়।

ঘটনা এখানে শেষ হলে হতে পারতো। কিন্তু মুল ঘটনা অন‍্য জায়গায়।

পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে অপারোশনে নামে। এবং কয়েকঘন্টার মধ‍্যে আসামীদের ধরে ফেলে। আসামীদের মধ‍্যে রয়েছে আমান, মিলন, শরিফ, নয়ন ও সোহাগ।

ওদিকে আহত শুভর অবস্থা খারাপ হতে থাকলে তাকে ঢাকা পাঠানো হয়।
শহরে উত্তেজনা বাড়তে থাকে।
পুলিশ আসামীদের ধরে থানায় নিয়ে এসে উত্তম মাধ‍্যম দিলে ঘটনার মোড় অন‍্যদিকে চলে যায়।

আসামীরা যা বলে তা আপনি হয়তো আগে কোনদিন শুনেন নি
আসামীরা জানায়, তারা কোন ডাকাত নয়। তাদের দিয়ে নাটক করিয়েছে স্বয়ং শুভ, অর্থাৎ ঐ দোকানের মালিক।

এবং এই ঘটনা ঘটানোর জন‍্য তাদের নগদ পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এবং, ঘটনার সত‍্যতা প্রমাণ করার জন‍্যই পূর্বপরিকল্পনা অনুযায়ী শুভর পিঠে ছু/রি মারা হয়েছে।

অর্থাৎ, পুরো ঘটনা পরিকল্পনা অনুযায়ী পারফেক্টলি শেষ করেছে
এবার প্রশ্ন হল, শুভ এমন কাজ করতে গেল কেন?
এটা শুনলে মানুষের উপর থেকে আপনার বিশ্বাস উঠে যাবে।

বিষয়টি হচ্ছে, শুভর দোকান বেশ বড় দোকান। তার দোকানে অনেক স্বর্ণ জমা থাকে। অনেকে গহনা বানানোর জন‍্যও অনেক স্বর্ণ জমা রাখে। সব মিলিয়ে এই মুহুর্তে তার দোকানে ৩৯ ভরি ৭ আনা সোনা জমা ছিল।

শুভর টার্গেট ছিল, দোকানে ভয়াবহ ডাকাতি হয়ে সব লুটপাট করে নিয়ে গেছে খবর ছড়িয়ে সকলের আমানত রাখা স্বর্ণ আত্মসাত করা।

এবার চিন্তা করেন, একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব‍্যবসায়ী যদি এমনটা করে তাহলে বিশ্বাস করবেন কাকে?
পুলিশ সম্পূর্ন স্বর্ণ উদ্ধার করেছে।

মানুষের সচেতনতার জন‍্য পোস্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।

ছবিঃ কিছুক্ষণ আগে মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সমস্ত ঘটনার বিবরণ জানান।

©

Address

Bagerhat
9320

Alerts

Be the first to know and let us send you an email when Morrelganj, Bagerhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share