News Edition

News Edition সত্যের সন্ধানে প্রতিদিন। Journalist
(2)

05/08/2026

জুলাই শহীদ দিবস উদযাপনে এসে লায়ন জিয়ার আক্ষেপ।

05/08/2026

🔴বাগেরহাটের মোল্লাহাটে জুলাই গ'ণঅ'ভ্যুত্থান দিবস উদযাপিত।

🔴দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। ছোটখাটো চু/রি ও অন...
04/08/2026

🔴দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। ছোটখাটো চু/রি ও অনিয়মের খবর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেলেও লু/টেরা গোষ্ঠীর দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে তেমন আলোচনা হয় না বলে দাবি করেছেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আসিফ আকবর। সংবাদবিশ্লেষণ

পোস্টে তিনি লেখেন, স্কুলের টিফিন সরানোর অপরাধে এক শিক্ষককে পাকড়াও ও হেনস্তা করা হয়। পত্রিকা আর সোশ্যাল মিডিয়ায় অহরহ ছোটখাটো চু/রি ও অন্যায়ের খবর খুব ফলাও করে প্রচার করা হয়। নড়ে ওঠে তথাকথিত নেটিজেনরা, পাবলিক রিঅ্যাকশনও থাকে খুব তীব্র। সামান্য খাবার চু/রির অপরাধে এ দেশে পি/টিয়ে মে/রে ফেলা হয় মানুষ কিংবা বোবা প্রাণী।

তিনি আরো লেখেন, ওদিকে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার হয়ে যায় জনপ্রতিনিধি। সাধারণ জনতাই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়, প্রতিশ্রুতির ফাঁদে পড়ে পেছনে পেছনে ঘোরে আর ‘আমার ভাই, তোমার ভাই’ বলে চিৎকার করে। তারাই আন্দোলন-সংগ্রাম করে ত্যাগী ও মজলুম হয়, পরে তারাই আবার নিজেদের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনকে নেতার পদ ফিরিয়ে দিয়ে প্যাদানি খায়।

আসিফ বলেন, এই চক্রেই চলছে বাংলাদেশের রাজনীতি ও সমাজব্যবস্থা। উচ্চশিক্ষিত চর্বিওয়ালারা জানে চু/রির সব অভিনব কৌশল, কাঙালের দল সেই কৌশলের ফাঁদে পড়ে লোভী হয়ে ওঠে; তারাই আবার সেই চোরকে দেয় প্রাতিষ্ঠানিক অবয়ব।

পোস্টে ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ২০২৪ সালের ৩ আগস্টের একটি রাজনৈতিক ঘটনার সঙ্গে তুলনা টেনে নিজের মতামত তুলে ধরেন।

🔴বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনের ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়...
04/08/2026

🔴বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনের ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামে দুর্গন্ধের সন্ধান করতে গিয়ে এ মরদেহ পাওয়া যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে খোঁজ নিয়ে ঘরের ভেতরে গলিত ম'রদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে তিনজনের ম'রদেহ উদ্ধার করে। এ ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নি'হ'তরা হলেন আহাদ হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) ও তার নানি রাশিদা বেগম (৮৫)।
ওসি হারুন আর রশিদ বলেন, তাৎক্ষণিকভাবে মৃ'ত্যুর কারণ জানা যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হ'ত্যাকাণ্ড।

🔴জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সং/ঘ/র্ষের মধ্যেই এবার উত্তপ্ত পরিস্থিতি ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাস। সেখান...
04/08/2026

🔴জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সং/ঘ/র্ষের মধ্যেই এবার উত্তপ্ত পরিস্থিতি ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাস। সেখানে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কয়েকজন আ/হত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরান ঢাকায় আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হল দখলকে কেন্দ্র করে এ সং/ঘ/র্ষের সূত্রপাত বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি। এ সময় ইট-পাটকেল ছুড়তেও দেখা যায় তাদের। অনেকের মাথায় হেলমেট। এদিকে সং/ঘ/র্ষ থামাতে ব্যস্ত পুলিশ বাহিনীর সদস্যরা।

🔴ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯–এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ ...
02/08/2026

🔴ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯–এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে।

শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা এই সহযোগিতার জন্য বিশেষ করে ফ্রী প্রেস আনলিমিটেডকে এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আর্টিকেল ১৯–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইতিপূর্বে সংগঠনটি ২০ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছিল। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ–এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চল–এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মোঃ হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলার সভাপতি দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু। সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু। মাগুরা জেলার বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি স্টার নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী,

সাধারণ সম্পাদক: মোঃ আলী আশরাফ, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মেহেরপুর জেলার সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন। সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক :রাশেদ খানসহ খুলনা বিভাগের bjpc এর ২ শতাধিক স্থায়ী সদস্যদের নিয়ে খুলনা বিভাগের সাধারণ সভা ও নিরাপত্তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বাগেরহাট, মোল্লাহাট, মাগুরা, মেহেরপুর, নড়াইল, মংলা, যশোর,ঝিনাইদা সহ বিভিন্ন জেলার সংগঠনের স্থায়ী সদস্য নেতারাও উপস্থিত ছিলেন। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

🔴গাইবান্ধার গোবিন্দগঞ্জে প র্নো গ্রা ফি তৈরির অভিযোগে মামুনী আক্তার (২৪) ও রেজেনা খাতুন (২৮) নামের দুই নারীসহ চারজনকে কা...
02/08/2026

🔴গাইবান্ধার গোবিন্দগঞ্জে প র্নো গ্রা ফি তৈরির অভিযোগে মামুনী আক্তার (২৪) ও রেজেনা খাতুন (২৮) নামের দুই নারীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা মোবাইলে প র্নো ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিতেন। গ্রেপ্তারের সময় প র্নো গ্রা ফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জ'ব্দ করা হয়।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত মামুনী আক্তার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে এবং রেজেনা খাতুন সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

অপর দুই সহযোগী গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)দের কারাগারে পাঠানোর হয়েছে।

⛔ হারানো বিজ্ঞপ্তি: (শেয়ার করে খুঁজে পেতে সহায়তা করুন)নাম: আব্দুল মোহাইমিনুল , পিতা সার্জেন্ট বাচ্চু আলী , বর্তমান ঠিক...
01/08/2026

⛔ হারানো বিজ্ঞপ্তি: (শেয়ার করে খুঁজে পেতে সহায়তা করুন)
নাম: আব্দুল মোহাইমিনুল , পিতা সার্জেন্ট বাচ্চু আলী , বর্তমান ঠিকানা: আদর্শ গলি-৩,পার হাউজ পাড়া, পালবাড়ি, যশোর সদর যশোর।
স্থায়ী ঠিকানা: গ্রাম: দীগলহাট,পোস্ট: কসবা মাজাইল, থানা: পাংশা ,জেলা: রাজবাড়ী।
মোবাইল: 01795428416 01795428096

⭕ রাজা-প্রজা, ধনী-দরিদ্র কেউ এই নিয়ম থেকে বাঁচতে পারবে না। তাই দুনিয়ার মোহে অন্ধ না হয়ে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া উচি...
28/07/2026

⭕ রাজা-প্রজা, ধনী-দরিদ্র কেউ এই নিয়ম থেকে বাঁচতে পারবে না। তাই দুনিয়ার মোহে অন্ধ না হয়ে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া উচিত।

28/07/2026

মোল্লাহাটে ২৪শের জুলাই শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Address

Mollahat
Bagerhat
9380

Alerts

Be the first to know and let us send you an email when News Edition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Edition:

Shortcuts

Share