Reporter’s Live

Reporter’s Live নিরপেক্ষ চোখে, সব খবর সবার আগে।

06/11/2025

কৃষি কর্মকর্তার গালে চড়, অভিযুক্ত নকলা উপজেলা ছাত্রদল সদস্য সচিব রাহাত হাসান!

#শেরপুর #নকলা #কৃষিকর্মকর্তা #শাহরিয়ারমোরসালিন #রাহাতহাসানকাইয়ুম #ছাত্রদল #বিএনপি #রাজনৈতিকসহিংসতা #সরকারিকর্মকর্তা #বাংলাদেশরাজনীতি

https://www.facebook.com/share/v/1A4nDV3kKW/

27/08/2025

প্রিয় মোল্লাহাটবাসী

সম্প্রতি একটি অসাধু চক্র উপজেলা নির্বাহী অফিসারসহ অন‍্যান‍্য সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং/হ‍্যাক করে বিভিন্ন ব‍্যক্তিকে প্রলোভণ দেখিয়ে ফোন করছে। কারো সাথে কোন ধরণের অর্থনৈতিক লেনদেন না করার জন‍্য সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার জন‍্য অনুরোধ করছি।

ধন‍্যবাদান্তে
উপজেলা নির্বাহী অফিসার
মোল্লাহাট,বাগেরহাট।

দৈনিক সমকাল ও চ্যানেল২৪ এর খুলনা ব্যুরো প্রধান এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,মেধাবী সাংবাদিক মামুন রেজার ম...
21/06/2025

দৈনিক সমকাল ও চ্যানেল২৪ এর খুলনা ব্যুরো প্রধান এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,মেধাবী সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে আমরা শোকাহত।
রিপোর্টার্স লাইভ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

09/04/2025
22/03/2025


26/11/2024

মোল্লাহাটে শিক্ষার গুণগত মান উন্নয়নে ইউএনও র ব্যাতিক্রমী উদ্যোগ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এ লক্ষ্যে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে। উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা উপকরণ বিতরণ ও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল বিদ্যালয়ে রুপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর ব্যাক্তিগত প্রজ্ঞার মাধ্যমে মানসম্মত শিক্ষাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানে এসে দেখলাম এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। এবং আমরা বিশ্বাস করি পরিবর্তিত বাংলাদেশে আমাদের সবথেকে বড় শক্তি হচ্ছে শিক্ষা।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারি তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশকে এগিয়ে নিতে পারবে।

তিনি আরো বলেন, মোল্লাহাটকে দিয়ে আমরা শুরু করলাম, আমরা বিশ্বাস করি মোল্লাহাটের এই উদ্যোগ বাগেরহাটের আরো ৮টি উপজেলায় ছড়িয়ে যাবে এবং খুলনা বিভাগ সহ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করবে। শিক্ষা ক্ষেত্রে আমরা যে পরিবর্তন আনতে চাচ্ছি, তাতে আমরা বিশ্বাস করি মানসম্মত শিক্ষার মাধ্যমে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে। এর পূর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর কুচকাওয়াজ ডিসপ্লে,সমবেত কন্ঠে দেশাত্মবোধক গান, দলীয় নিত্য প্রদর্শিত হয়। উক্তানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নাসরিন আকতার। উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান শুভ, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান জুয়েল,উপজেলা বিএনপি'র (ভারপ্রাপ্ত) আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, জামায়াতে ইসলামের সেক্রেটারী মো: হেদায়েত উল্লাহ, উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম মিয়া,সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুন আল রশিদ, জামায়াত ইসলামের যুব শাখার সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ।
# # # # # #

মোল্লাহাটে অপদ্রব্য পুশকৃত ২০০ কেজি চিংড়ি জব্দ মোল্লাহাট প্রতিনিধিঃ মোল্লাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অপদ্রব্য পুশকৃত ২০...
13/11/2024

মোল্লাহাটে অপদ্রব্য পুশকৃত ২০০ কেজি চিংড়ি জব্দ

মোল্লাহাট প্রতিনিধিঃ
মোল্লাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অপদ্রব্য পুশকৃত ২০০ কেজি চিংড়ি জব্দ করেছেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা। এরমধ্যে পুশকৃত ১৮০ কেজি ও পুশছাড়া ২০ কেজি (যা পুশিং করার জন্যই আনা হয়েছিল)
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুস সালাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ই নভেম্বর) উপজেলার জয়ডিহি বাজার সংলগ্ন দাড়িয়াঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় উক্ত চিংড়ি এবং পুশের সাথে জড়িত সরঞ্জাম জব্দ করা হয়, কিন্তু চিংড়িতে পুশকারি দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুশকৃত চিংড়ি জয়ডিহি মৎস্য আড়তের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়।

এ সময় খাবার উপযোগী ২০ কেজি চিংড়ি ও এর সাথে জব্দকৃত সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

# # # # # #

বিভাগে শ্রেষ্ঠ ইউএনও মোল্লাহাটের হরেকৃষ্ণ অধিকারীমোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারও খুলনা বিভাগের...
05/11/2024

বিভাগে শ্রেষ্ঠ ইউএনও মোল্লাহাটের হরেকৃষ্ণ অধিকারী

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারও খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নিবার্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
বিভাগে সেরা ১০ জনের মধ্যে তিনি প্রথম,এছাড়া এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মেহেরপুর জেলার গাংনী ও মুজিবনগর উপজেলা। গতকাল ৪ নভেম্বর,খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্ম মৃত্যু নিবন্ধন মনিটরিং সেল, অক্টোবর মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরমেন্সের এই তালিকা প্রকাশ করেন। এর পূর্বে তিনবার এ বিষয়ে তিনি বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন। প্রথম বারের মত মোল্লাহাট উপজেলা কে তালিকায় প্রবেশ ও প্রথম স্থান অর্জনের জন্য শুভেচ্ছা জানিয়ে মোল্লাহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ বলেন এর ফলে মোল্লাহাটে বাল্যবিবাহ ও শিশুদের স্কুলে ভর্তি এবং বয়সের জটিলতা অনেকাংশে কমে আসবে।
তার এই অর্জনে মোল্লাহাটের সকল জনগণের প্রশংসায় ভাসছেন তিনি।

বাগেরহাটের মোল্লাহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন।মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে চর...
30/10/2024

বাগেরহাটের মোল্লাহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে চরকুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবা খাতুনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় বিদ্যালয়ের সামনে সড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট এলাকাবাসী ও অভিভাবকগণ। মানববন্ধনে অংশগ্রহণকারী ও লিখিত অভিযোগে প্রকাশ। প্রধান শিক্ষক হাসিবা খাতুন তার স্বামী রফিকুল ইসলাম দুলালকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি করেন এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠানের নিয়ম না মেনে ম্যানেজিং কমিটি গঠন করে ১৯৯৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রধান শিক্ষক তার স্বামীর ইশারাতেই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে আসছেন। এছাড়া ২০০৪ সালে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৬-৭ জন শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণ বিনা মজুরিতে কিছুদিন পাঠদান করলেও বেতন ভাতা না পাওয়ায় তারা অন্যত্র চলে যায়। ২০১৯ সালে মন্ত্রণালয়ের স্বীকৃতি পাওয়ার পরে রেজুলেশনে উক্ত শিক্ষকদের অবৈধভাবে ঘুষ বাণিজ্যের মাধ্যমে বেতন ভাতা করান। এরমধ্যে নিয়োগপ্রাপ্ত ২ জন শিক্ষক সেলিম মোল্লা ও অহিদুর রহমানকে জাল সনদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগে আরো বলা হয় কৃষি বিষয়ক শিক্ষক ইরানী বেগম ২০০৪ সালে নিয়োগ প্রাপ্ত হলেও ২০১০ সালে তিনি এইচএসসি পরীক্ষাদেন। ল্যাব সহকারী সবুজ মোল্লার বিল কারনো হয় অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাগজপত্র জাল করে। ২০০৮ সালে স্বীকৃতি নবায়ন ও চৌধুরী কোম্পানির অডিটে সেলিম মোল্লা, অহিদুর রহমান, ইরানি বেগম ও সবুজ মোল্লার নাম শিক্ষক বিবরণীতে নেই।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হাসিবা খাতুন বলেন আমাকে এবং আমার স্বামী সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলালকে জড়িয়ে একটি কুচক্রী মহল মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের সুনাম ক্ষুন্ন করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। নিয়োগের অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্পুর্ন সরকারী বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

# # # # #
তারিখ : ৩০/১০/২০২৪

Address

Bagerhat
9381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reporter’s Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share