Laughter & Love Lounge

Laughter & Love Lounge “Relief after hardship”
When life gets hard, it means something better is coming.❤️❤️

25/05/2026

ফোনে এলার্ম দেন, আজকের রাতের তাহাজ্জুদ আর সেহেরি খেয়ে রোজা টা মিস দিয়েন না! হতেও পারে একটা দিনের ইবাদত আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে! ❤️🌸

25/05/2026

ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكَاتُهُ

“২৬ মে মাগরিবের পর থেকে ২৭ মে মাগরিব পর্যন্ত (৯ জিলহজ্জ/আরাফার দিন) '' আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন। আরাফার দিন। দোয়া কবুলের দিন। ইচ্ছা মতো দোয়া করতে থাকেন। হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে। জুতার ফিতাটা হইলেও চান। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই। আপনার কেউ আছে ভাবতেছেন। কালকে হয়তো সে নাও থাকতে পারে। কাজেই দিল খুলে দোয়া করেন।

আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া। দোয়া কবুলের দিন। যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন। এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন।

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর।'

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই। এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন। এর বেশি পড়লে আরো ভালো। যত পড়া যায় এই দোয়া।

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন।

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।

বিঃদ্রঃ ৯ জিলহজ্ব হিসেবে বাংলাদেশে আরাফার রোজা হবে বুধবার। তবে যেহেতু জিলহজ্জের শুরুর দশক পুরোটাই ইবাদাতের তাই কেউ চাইলে বাংলাদেশ মঙ্গলবার/বুধবার দুই দিনই রেখে দিতে পারেন। ইখতিলাফ থেকেও বাঁচা গেল, রোজাও বেশি রাখা হলো।

এই রাতগুলোতে জেগে তাহাজ্জুদ নামায আদায় করার চেষ্টা করবেন !


22/05/2026

এবারের যুলহিজ্জা আপনার জীবনে এমন কিছু দু’আ কবুলের দরজা খুলে দিতে পারে, যা আপনি বহু বছর ধরে একান্তভাবে আল্লাহর কাছে চেয়ে আসছেন।

এই দশ দিন শুধু আমল করার সময় নয় বরং নিজের সব চাওয়া, কষ্ট, স্বপ্ন আর না বলা কথাগুলো আবার রবের সামনে গুছিয়ে পেশ করার সময়ও।

তাই বছরের সেরা দশ দিনে শুধু আমলের লিস্ট করলেই কী হবে?
দু’আর লিস্টও তো তৈরি করতে হবে আমাদের
কারণ এই দিনগুলোই তো আল্লাহর কাছে সর্বান্তকরণে ফিরে আসার দিন। রবের দরজায় মাথা নত করার দিন।

তাই এবার একটা “দু’আ জার্নাল” বা “দু’আ লিস্ট” বানিয়ে ফেলুন ইনশাআল্লাহ।

কি কি লিখতে পারেন সেখানে?
◉ প্রথমেই লিখুন আপনার সবচেয়ে প্রয়োজনের দু’আগুলো।
যেগুলোর জন্য হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে চান। হেদায়েত, রিজিক, সুস্থতা, নেক সন্তান, বিয়ে, মানসিক শান্তি, সম্পর্ক ঠিক হওয়া, গুনাহ থেকে মুক্তি—যা দরকার সব লিখুন।

◉ শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের দু’আও লিখুন। যেমন—
“ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন।”
“আমার কবরকে শান্তিময় করুন।”
“আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।”

◉ এমন কিছু দু’আও লিখুন, যেগুলো আপনার কাছে অসম্ভব মনে হয়।
কারণ আপনার কাছে অসম্ভব হলেও, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়।

◉ নিজের জন্য যেমন দু’আ করবেন, তেমনি অন্যদের জন্যও আলাদা লিস্ট রাখুন।
মা-বাবা, পরিবার, বন্ধু, অসুস্থ মানুষ, মৃত প্রিয়জন—সবাইকে রাখুন আপনার দু’আয়।
কারণ অন্যের জন্য করা দু’আয় ফেরেশতারাও আপনার জন্য আমীন বলেন।

◉ মুসলিম উম্মাহর জন্য, নিপীড়িত মুসলিমদের জন্য এবং দেশের শান্তি, হেফাজত ও সার্বিক কল্যাণের জন্যও দু’আ রাখুন।

◉ একটা “ড্রিম দু’আ লিস্ট” রাখুন। যেমন—
“ইয়া আল্লাহ, আমাকে বাইতুল্লাহর মেহমান বানিয়ে দিন।”
“আমাকে মাদিনাহর মুসাফির হিসেবে কবুল করুন।”
“আমার হৃদয়কে কুরআনের সাথে জুড়ে দিন।”
“আমাকে একটা সুন্দর বাড়ি বানানোর তাওফিক দিন।”
“আমাকে আফিয়াতের সাথে এমন রিজিক দিন, যেন আমি অনেক মানুষের হাসিমুখের কারণ হতে পারি।”

এভাবে নিজের সব নেক স্বপ্ন, সব চাওয়া ইখলাসের সাথে আল্লাহকে বলে ফেলুন।

◉ আরেকটা “কবুল হয়ে যাওয়া দু’আ” লিস্টও রাখুন। যখন কোনো দু’আ কবুল হবে, পাশে ছোট্ট একটা ✓ চিহ্ন দিন।
দেখবেন, আপনার রব কতবার আপনাকে শুনেছেন…!

কখন বেশি বেশি দু’আ করবেন?
— তাহাজ্জুদের সময়
— সিজদায়
— ফরজ সালাতের পরে
— আযান ও ইকামাতের মাঝখানে
— বৃষ্টির সময়
— শুক্রবার আসর থেকে মাগরিব
— আরাফার দিন
— ইফতারের আগে (যদি রোজা রাখেন)

এই ১০ দিনে শুধু মুখে নয়, পূর্ণ ইখলাসের সাথে হৃদয় দিয়েও দু’আ করুন। উদাসীনভাবে নয়, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে বারবার বলুন—
“ইয়া আল্লাহ, আপনি তো সব পারেন… আপনার ভাণ্ডারে কোনো কিছুরই অভাব নেই।
আমার হৃদয়ের দু’আগুলোও কবুল করে নিন।
ইয়া রব, আপনার এই হীন বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না...…”

কে জানে! হয়তো এবারের যুলহিজ্জাই আপনার জীবনের সবচেয়ে সুন্দর “কুন ফায়াকুন” এর গল্প হয়ে যাবে।

আল্লাহ আমাদের সবাইকে এই মুবারক দিনগুলোর মর্যাদা বুঝে আমল করার, বেশি বেশি দু’আ করার এবং রবের দিকে সম্পূর্ণভাবে ফিরে আসার তাওফিক দান করুন।

আমীন ইয়া রব্বাল আ'লামিন।🤍🤲

21/05/2026

কুন ফায়া কুন, এটা যুল হিজ্জাহ মাস! ‘বাস্তবসম্মত’ দোয়ার কথা ভুলে যান। দোয়ার জন্য আল্লাহর উপর এমন গভীর আস্থা প্রয়োজন, যা আপনাকে বিশ্বাস করাবে যে তিনি শুধু আপনার জন্য এমন একটি দেয়ালে দরজা তৈরি করে দেবেন, যা গতকালও ছিল না। যিনি বলেন ‘হও’, তাঁর জন্য কিছুই অসম্ভব নয়, আর তা হয়ে যায়.!'🤍





03/05/2026

Post dedicate kori ekjon re, dekhe onnojon, chet koira uthe arekjon!🙄🙄


03/05/2026

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉



01/05/2026

রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির।এই দোয়ার বরকতে মুসা আলাইহিস সালামের: কর্মসংস্থান, বিয়ে, আবাসন ও নবুয়ত লাভ হয়েছিল।🤍✨
#জুম্মাবার

Address

Bagerhat
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laughter & Love Lounge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share