Md Saikat

Md Saikat কয়েকটি অক্ষর দিয়ে অপূর্ণতার অনুভূতি প্রকাশ করা যায় না 🌸

একদা একটা কাক ভালোবেসেছিলো এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাকক...
09/10/2024

একদা একটা কাক ভালোবেসেছিলো এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো। এভাবে দীর্ঘদিন কেটে যায়।

একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে।

কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, "তোমার শরীর যেমন কালো রঙের, তেমনি তোমার রুচিও কালো। তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে কালো ফুল পাঠিয়েছো!"
কাক ময়ূরের কথা শুনে দু:খ পেয়ে চলে গেল।

বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করে নি।

কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, "আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে। তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন?"

কাক জবাব দিল, "তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলো নি; ততদিন মনে হয়েছিল, সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন তোমার সাথে ঐ একদিন কথা হলো তখন দেখলাম, ফুলের মতো জিনিসকেও তুমি রঙ দেখে বিচার করো; তাই তখনই বুঝেছিলাম যে, আমি মরীচিকার পিছে ছুটে চলেছি। তাইতো নিজেকে সরিয়ে নিলাম।"

ময়ূর বলল, "এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে?"

কাক বলল, "চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতা-ই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাব।"

কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল। ধীরে ধীরে দু'জনার দূরত্ব বাড়তে লাগল। এ দূরত্ব যত বাড়বে "জীবন" নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে।

কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়। খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে...। কিন্তু অবাক লাগে...! মানুষগুলো যত তাড়াতাড়ি জ...
13/07/2024

কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়। খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে...। কিন্তু অবাক লাগে...! মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক ততোটা তাড়াতাড়ি চলে যায়... এরা কোনো কষ্ট দেয়না, শুধু কিছু স্মৃতি করে রাখার মুহূর্ত দিয়ে যায়...!
যদিও জীবন থেমে থাকে না তবুও একটা আফসোস থেকেই যায়, মানুষগুলো কেনো জীবনে আসে ???

লেখা _ সংগৃহীত

Address

Poshim Bahirdia, Fakirhat
Bagerhat
9371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Saikat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share