06/08/2026
✍️"Perfection আসলে একটা Fixed Reality নয়, বরং একটা Moving Standard."
৪ বছর আগে Facebook-এর On This Day তে নিজের একটা ছবি দেখলাম। তখন ছবিটা অনেকগুলো ছবির মধ্য থেকে বাছাই করে পোস্ট করা হয়েছিল। সেই সময় এটা আমার কাছে Best এবং Perfect মনে হয়েছিল।
কিন্তু আজ ছবিটা দেখে মনে হলো, কিছু একটা ঠিক নেই। অথচ ছবিটা তো বদলায়নি, সেই সময় এই ছবিটাই অনেকগুলো ছবির মধ্যে বাছাই করে Post দিয়েছিলাম।
একটা বিষয় Realize করলাম:
আজ যে ছবিগুলো অনেকগুলো ছবির মধ্যে থেকে বেছে Post দিচ্ছি, ভবিষ্যতে সেগুলোও হয়তো আমার কাছেই Imperfect মনে হবে। কারণ Perfection কোনো Fixed জিনিস না; সময়ের সাথে সাথে এর Standard-ও বদলে যায়।
আমার মনে হয় এই পরিবর্তনের পেছনে অনেক কারণ থাকতে পারে: time, experience, taste, class, social status, environment সব মিলিয়ে আমাদের বিচার করার মানদণ্ড পরিবর্তিত হয়।
আমার কাছে ৫০০ টাকার একটা ফুটবল অনেক দামি এবং Perfect হতে পারে। কিন্তু একজন Professional Footballer-এর কাছে সেটা হয়তো একেবারেই Ordinary. আবার একটা ১০/১২ বছরের ছেলের কাছে সেটাই পৃথিবীর সেরা বল হতে পারে। আবার যদি সেই ছেলের Social Status ভালো হয় তাহলে সেটা Perfect নাও হতে পারে।
একই ফুটবল একজনের কাছে Luxury, আরেকজনের কাছে Necessity, আবার অন্য কারও কাছে Ordinary. ফুটবলটা একই থাকে; বদলে যায় Observer-এর Standard.
তাহলে প্রশ্ন হলো, আসলেই Perfect কোনটা?
আমার মনে হয়: Perfection-কে শুধু নিজের Perspective দিয়ে বিচার করা ঠিক না। কারণ অন্য একজন মানুষের Perspective, Experience, Purpose এবং Standard সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
সমাজের একজন Influential ব্যক্তি যদি সবসময় Suit-tie না পরে চলাফেরা করেন, অনেকের কাছে সেটা অস্বাভাবিক মনে হতে পারে। কারণ সমাজ প্রতিটি Role-এর জন্য এক ধরনের Expectation তৈরি করে। অর্থাৎ, অনেক সময় Perfect বলতে আমরা যা বুঝি, সেটা আসলে সামাজিক প্রত্যাশার ফল।
সবশেষে আমি যেটা বুঝেছি, সেটা হলো: কেউ সবার কাছে Perfect হতে পারে না। কারণ প্রত্যেক মানুষের Standard of perfection আলাদা।
যে জিনিসটা আমার কাছে Perfect, সেটাই অন্য কারও কাছে Imperfect হতে পারে। আবার আজ যা আমার কাছে Perfect, ভবিষ্যতের আমি সেটাকেই Imperfect বলতে পারি।
সম্ভবত Perfection কোনো Destination না; এটা সময়, সমাজ, অভিজ্ঞতা এবং Observer-এর Perspective-এর সাথে পরিবর্তিত হতে থাকা একটি মানদণ্ড।
-----------------------
ধন্যবাদ। ❤️
© Rakib Matubbar
আইন ও ভূমি প্রশাসন বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়।
-----------------------
#ইসলামীবিশ্ববিদ্যালয় #ইবি