Bajitpur Gen-Z

Bajitpur Gen-Z বাজিতপুরের তরুণ প্রজন্ম: নবচেতনা ও প্রগতির প্রতীক।

29/07/2026

ভাসমান স্কুল বাহেরবালী বাজিতপুর।

📷 Drone Kishoreganj

#ভাসমানস্কুল

27/07/2026

বর্তমানে ২২–২৮ বছর বয়সীদের অবস্থা!

১. আমরা যখন চাকরির পরীক্ষায় বসতে শুরু করলাম, তখন চাকরি পাওয়া কঠিন হয়ে গেল।

২. যখন বিদেশে স্কলারশিপের আবেদন শুরু করলাম, তখন স্কলারশিপের প্রতিযোগিতা কয়েকগুণ বেড়ে গেল।

৩. যখন উচ্চশিক্ষার স্বপ্ন দেখলাম, তখন টিউশন ফি আর জীবনযাত্রার খরচ আকাশছোঁয়া হয়ে গেল।

৪. যখন বিয়ে করার বয়স হলো, তখন বিয়ের খরচ আর সামাজিক প্রত্যাশা দুটোই বেড়ে গেল।

৫. যখন একটা ফ্ল্যাট কেনার কথা ভাবলাম, তখন জমি-বাসার দাম নাগালের বাইরে চলে গেল।

৬. যখন ব্যবসা শুরু করতে চাইলাম, তখন পুঁজি জোগাড় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেল।

৭. যখন সঞ্চয় করতে চাইলাম, তখন নিত্যপণ্যের দামই বাজেট এলোমেলো করে দিল।

৮. যখন ভালো ক্যারিয়ার গড়তে চাইলাম, তখন অভিজ্ঞতা ছাড়া চাকরি আর চাকরি ছাড়া অভিজ্ঞতা—এই চক্রে আটকে গেলাম।

৯. যখন একটু স্থির হওয়ার কথা ভাবলাম, তখন নতুন নতুন দক্ষতা শেখার চাপ আরও বেড়ে গেল।

১০. সবকিছুর মাঝেও আমরা এখনো হাল ছাড়িনি। কারণ এই প্রজন্মের সবচেয়ে বড় শক্তি—বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো।

আপনিও যদি ২২–২৮ বয়সের হন, তাহলে কোন পয়েন্টটা আপনার সঙ্গে সবচেয়ে বেশি মিলে?

বাংলাদেশে কি পরিমান বেকার থাকলে সামান্য উপজেলা পর্যায়ে,ফ্যামিলি কার্ড ও আদম শুমারি সংক্রান্ত বিষয়ে আবেদনকারীর সংখ্যা ১৯০...
27/07/2026

বাংলাদেশে কি পরিমান বেকার থাকলে সামান্য উপজেলা পর্যায়ে,ফ্যামিলি কার্ড ও আদম শুমারি সংক্রান্ত বিষয়ে আবেদনকারীর সংখ্যা ১৯০০! কিন্তু লোক নিবে মাত্র ১২৪ জন। বেকারত্বের কোন পর্যায়ে আমার বাংলাদেশ একবার ভাবুন।অথচ এটা কোনো সরকারি চাকরির আবেদন নয়,সামান্য উপজেলার যদি এই অবস্থা হয় সারাদেশে বেকারত্বের কি অবস্থা...

তারপরেও যারা এখন স্টুডেন্ট আছে তাদের জিজ্ঞেস করলেই বলে পড়াশোনা শেষ করে একটা চাকরি করবো🙂

আসেন করেন চাকরি, চাকরি রেখে দিছে আপনার জন্য।

এর জন্যই পড়াশোনার পাশাপাশি স্কিলে দক্ষ হওয়া উচিত, যাতে করে চাকরির জন্য ঘুরে বেকার বসে না থাকতে হয়।

বাংলাদেশে কি পরিমান বেকার থাকলে সামান্য উপজেলা পর্যায়ে,ফ্যামিলি কার্ড ও আদম শুমারি সংক্রান্ত বিষয়ে আবেদনকারীর সংখ্যা ১৯০০!

বাজিতপুর সরকারি কলেজে প্রথম নারী অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর দিল আফরোজা আব্বাস (১৮তম বিসিএস)। বাজিতপুরের শিক্ষা অ...
27/07/2026

বাজিতপুর সরকারি কলেজে প্রথম নারী অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর দিল আফরোজা আব্বাস (১৮তম বিসিএস)। বাজিতপুরের শিক্ষা অঙ্গনের জন্য এটি এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক মুহূর্ত। রোববার (২৬ জুলাই ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর দিল আফরোজা আব্বাসকে বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। এর মধ্য দিয়ে তিনি কলেজটির ইতিহাসে প্রথম নারী অধ্যক্ষ হওয়ার সম্মান অর্জন করলেন।

তিনি এর আগে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে গর্বের বিষয়, তিনি নিজেই বাজিতপুর ডিগ্রি কলেজ (বর্তমান বাজিতপুর সরকারি কলেজ)-এর একজন মেধাবী ছাত্রী ছিলেন। একজন শিক্ষার্থীর একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে ফিরে আসা নিঃসন্দেহে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রফেসর দিল আফরোজা আব্বাস বাজিতপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তান। তিনি সাবেক প্রতিষ্ঠাতা ছাত্রদল সদস্য অ্যাডভোকেট আমরুল ইসলামের সহধর্মিণী এবং বদরুল রহমানের ভাবি।

প্রিয় সোমা আপাকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। আপনার মেধা, সততা, প্রজ্ঞা ও নেতৃত্বে বাজিতপুর সরকারি কলেজ শিক্ষা, গবেষণা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে—এই বিশ্বাস রাখি।
আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল কর্মজীবন দান করুন। আপনার হাত ধরে বাজিতপুর সরকারি কলেজ আরও সমৃদ্ধ ও গৌরবান্বিত হোক।
অভিনন্দন, প্রফেসর দিল আফরোজা আব্বাস। বাজিতপুরবাসী আপনার সাফল্যে গর্বিত।

বাজিতপুর উপজেলার মিরারবনে খালের পানিতে ডুবে তাসলিম ও মাওয়া নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো— সুজন মি...
25/07/2026

বাজিতপুর উপজেলার মিরারবনে খালের পানিতে ডুবে তাসলিম ও মাওয়া নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো— সুজন মিয়ার ছেলে তাসলিম এবং শাওন মিয়ার মেয়ে মাওয়া।

24/07/2026

বাজিতপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের জন্য ১০৫ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।

বাজিতপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য ভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রম–২০২৬ এর আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স...
23/07/2026

বাজিতপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য ভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রম–২০২৬ এর আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবক নিয়োজিতকরণের লক্ষ্যে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

📅 তারিখ: ২৫ জুলাই ২০২৬

📍 স্থান: উপজেলা সমাজসেবা কার্যালয়, বাজিতপুর, কিশোরগঞ্জ

⏰ ইউনিয়নভিত্তিক নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

📌 প্রার্থীদের জন্য নির্দেশনা:
✅ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সঙ্গে আনতে হবে।
✅ প্রয়োজনীয় কলম/ডিজিটাল কলম সঙ্গে রাখতে হবে।
✅ নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে।

❌ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না।
👉 সংশ্লিষ্ট সকল প্রার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

#ফ্যামিলি_কার্ড_শুমারি২০২৬ #বাজিতপুর #কিশোরগঞ্জ #জরুরি_বিজ্ঞপ্তি #নিয়োগ #মৌখিক_পরীক্ষা

নিয়োগ বিজ্ঞপ্তি: ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাজিতপুর, কিশোরগঞ্জবাজিতপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য সাময়িক ভিত্তিতে প...
22/07/2026

নিয়োগ বিজ্ঞপ্তি: ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬
বাজিতপুর, কিশোরগঞ্জ

বাজিতপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য সাময়িক ভিত্তিতে পরিবার জরিপ কাজের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হচ্ছে!

✨ সুবিধাসমূহ:
🔹 তথ্য সংগ্রহকারী: প্রশিক্ষণ ভাতা + ৪৫ দিনের মাঠ ভাতা + পরিবহন সহায়তা।
🔹 সুপারভাইজার: তথ্য সংগ্রহকারীর চেয়ে ৩০-৪০% বেশি ভাতা।
🔹 রিজার্ভ প্রার্থী: কাজ অনুযায়ী দৈনিক ভাতা প্রদান করা হবে।

📌 এটি শুধুমাত্র ফ্যামিলি কার্ড পরিবার জরিপকালীন সময়ের জন্য একটি সাময়িক কাজ। জরিপ শেষে এই কার্যক্রমের পরিসমাপ্তি ঘটবে।

👉 বিজ্ঞপ্তি ও আবেদন ফরম নিচে দেওয়া লিঙ্কে/সংযুক্তিতে দেখুন। আজই আবেদন করুন!

#বিজ্ঞপ্তি #বাজিতপুর #কিশোরগঞ্জ #নিয়োগ #ফ্যামিলিকার্ড২০২৬

যুগে যুগে অসংখ্য গুণী ও কীর্তিমান মানুষের জন্ম হয়েছে আমাদের এই বাজিতপুরের মাটিতে। অথচ সময়ের প্রবাহে আমরা অনেকেই তাঁদের...
15/07/2026

যুগে যুগে অসংখ্য গুণী ও কীর্তিমান মানুষের জন্ম হয়েছে আমাদের এই বাজিতপুরের মাটিতে। অথচ সময়ের প্রবাহে আমরা অনেকেই তাঁদের অবদান ও কীর্তিকে ভুলে যেতে বসেছি।

আমি আজ জানি না, বাজিতপুরের 'আট ধ্রুবতারা' আজ কে কোথায়, কী অবস্থানে আছেন। তবে তাঁরা আজ যে অবস্থাতেই থাকুন না কেন, তাঁরা আমাদের গর্ব, আমাদের ইতিহাস ও আমাদের অনুপ্রেরণা।

হয়তো ২০৫০ সালে তাঁদেরই কোনো একজন এই জনপদের জনপ্রতিনিধি হয়ে বাজিতপুরের নেতৃত্ব দেবেন।

14/07/2026

পরীক্ষা পেছানোর পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নাই!

Address

Bajitpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bajitpur Gen-Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share