দৈনিক আলোর সন্ধান

দৈনিক আলোর সন্ধান সত্যের সন্ধানে, সবার আগে

28/05/2026

পাটকেলঘাটা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির এমন লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ।
জনগণ এখন অনেক সচেতন, আগের মতো চুপ করে সব মেনে নেওয়ার সময় শেষ।
দায়িত্বশীল আচরণ করুন, নয়তো জনগণের ক্ষোভ ভয়ংকর রূপ নিতে পারে।
So, be careful 👈🏽 পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস।

28/05/2026

তালা উপজেলার দলুয়া এলাকার দীর্ঘদিন পরে ভেড়ার পালের দেখা মিললো

কিছু পত্রিকা এবং তথাকথিত মিডিয়া বা গণমাধ্যমে এখনো এসব জাতীয় বেঈমান খুনি ফ‍্যাসিবাদিদেরকে ভিআইপি বলে আখ্যায়িত করেন!!! গ...
28/05/2026

কিছু পত্রিকা এবং তথাকথিত মিডিয়া বা গণমাধ্যমে এখনো এসব জাতীয় বেঈমান খুনি ফ‍্যাসিবাদিদেরকে ভিআইপি বলে আখ্যায়িত করেন!!!
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক আছেন তারা।
দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচারকারী।
বাংলাদেশ ব‍্যাংকের সাবেক ঋনখেলাপি গভর্নরও স্বীকার করেছেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার আমলে কেন্দ্রীয় ব‍্যাংকের এক তৃতীয়াংশ টাকা হাওয়া মানে ডাকাতি হয়ে গেছে!
ছবিতে যাদের দেখছেন এরা সকলেই এই ডাকাতির সহযোগী। তাদেরকে আবার বলা হয় ভিআইপি।
ওহ! আমিই হয়ত ভুল বলেছি! বাংলাদেশে তো যতবড ব‍্যাংক লুটপাটকারী ততবড় ভিআইপি!

মেয়র নির্বাচন ও নিজেকে পরিচয় করাতেই ভিডিও ভাইরাল করিয়েছি : নীলা ইসরাফিল
26/05/2026

মেয়র নির্বাচন ও নিজেকে পরিচয় করাতেই ভিডিও ভাইরাল করিয়েছি : নীলা ইসরাফিল

গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক হাসানুর রহ...
26/05/2026

গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক হাসানুর রহমান হাসান।

তালা ও পাটকেলঘাটা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়:অদ্য ২৫ মে ২০২৬ খ্রিঃ তারিখে তালা ও পাটকেলঘাটা থানা ...
25/05/2026

তালা ও পাটকেলঘাটা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়:

অদ্য ২৫ মে ২০২৬ খ্রিঃ তারিখে তালা ও পাটকেলঘাটা থানা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।

পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে অত্র থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক রেজিস্টার তদারকি করেন। সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এসএম. রাজু আহমেদ; সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ সহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

খুলনা  চাঁ-দাবা;জির অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বি-রু-দ্ধে মামলা, মিথ্যা ও হয়রানির অভিযোগ নজরুল চেয়ারম্যানের দাবি।সাত...
25/05/2026

খুলনা চাঁ-দাবা;জির অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বি-রু-দ্ধে মামলা, মিথ্যা ও হয়রানির অভিযোগ নজরুল চেয়ারম্যানের দাবি।

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের চলমান বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁ-দাবা-জি, হা-ম-লা ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে এবার জামায়াত নেতাসহ ২৫ জনের বি-রু-দ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ মে) রাতে শ্যামনগর থানায় মা-মলাটি দায়ের করেন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন। মামলায় প্রধান আসামি করা হয়েছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা কর্ম পরিষদ ও সুরা সদস্য হাজী মো. নজরুল ইসলামকে। এছাড়া তার ছেলে আব্দুর রহমান, স্থানীয় কথিত ক্যাডার বিশ্বজিৎ মণ্ডলসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আ-সামি করা হয়েছে।

মা-ম-লার এজাহার সূত্রে জানা যায়, শ্যামনগরের পূর্ব দুর্গাবাটি এলাকায় জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ডিএল-উন্নয়ন (জেভি) ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষে আর-রাদ করপোরেশন। অভিযোগ রয়েছে, গত বছরের আগস্ট থেকে অভিযুক্ত চেয়ারম্যান নজরুল ইসলাম প্রকল্প সংশ্লিষ্টদের কাছে চাঁ-দা দাবি করে আসছিলেন এবং কাজ বন্ধের জন্য চাপ প্রয়োগ করছিলেন।

এজাহারে বলা হয়, চাঁ-দা না দেওয়ায় গত ১৪ এপ্রিল থেকে প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুলিশ সুপারকে অবহিত করা হলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১৯ মে রাতে প্রকল্প এলাকায় গিয়ে চেয়ারম্যান নজরুল ইসলাম প্রকাশ্যে ১৫ লাখ টাকা দাবি করেন এবং কাজ চালিয়ে গেলে কর্মকর্তা-কর্মচারীদের হ*ত্যা*র হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৩ মে দুপুরে চেয়ারম্যান নজরুল ইসলাম, তার ছেলে আঃ রহমান ও স্থানীয় কয়েকজন মোটরসাইকেল বহর নিয়ে প্রকল্প সাইটে যান। সেখানে প্রকৌশলী জাহিদ হাসানকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আহতদের বাধা দিতে গেলে কিউরিং ম্যান ফেরদৌসকেও মারধর করা হয়। পরে প্রকৌশলী জাহিদের হাতে থাকা একটি অ্যাপল আল্ট্রা স্মার্টওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

মা-ম-লার বাদী দাবি করেন, পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ রয়েছে। আহত জাহিদ হাসান ও ফেরদৌস শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নিরাপত্তাহীনতায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে এবং সাইটে থাকা কোটি টাকার য-ন্ত্রপা-তি ঝুঁকির মধ্যে রয়েছে।

এর আগে গত ১৩ মে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, খোলপেটুয়া, মালঞ্চ ও কালিন্দী নদীর তীররক্ষা এবং বাঁধ সংস্কারের গুরুত্বপূর্ণ প্রকল্পে স্থানীয়ভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, বর্ষার আগে বাঁধ নির্মাণ কাজ শেষ করা না গেলে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অর্থায়নের এই প্রকল্প বাধাগ্রস্ত হলে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজ আলী খান বলেন, বর্ষার আগে কাজ শেষ করা না গেলে পুরো উপকূলীয় এলাকা ঝুঁকির মুখে পড়বে। অথচ বারবার বাধা ও হুমকির কারণে কাজ চালানো কঠিন হয়ে পড়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমার বি-রু-দ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আর যেদিন হামলার অভিযোগ আনা হয়েছে, ওই সময় আমি ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনে ছিলাম।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান বলেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া যায়। এর কয়েক দিন পর আবারও প্রকল্প এলাকায় অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের বি-রু-দ্ধে হামলা ও মারপিটের অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি মা-ম-লা দায়ের হয়েছে।

তিনি জানান, পুলিশ আসামিদের গ্রে-ফ-তা-রে তৎপর রয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের গ্রে-ফ-তার করা সম্ভব হবে। পাশাপাশি সরকারের চলমান এই প্রকল্প যাতে নির্বিঘ্নে বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

25/05/2026

পাটকেলঘাটায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন। প্রশাসনের নজরদারি বাড়াতে আহবান

সাতক্ষীরা জেলার জামায়াত শিবির বিএনপি'র সকল নেতাকর্মীকে দীর্ঘ ১৫ বছর যাবত যিনি জেলখানার ভিতরে দেখতে বেশি পছন্দ করতেন তিনি...
25/05/2026

সাতক্ষীরা জেলার জামায়াত শিবির বিএনপি'র সকল নেতাকর্মীকে দীর্ঘ ১৫ বছর যাবত যিনি জেলখানার ভিতরে দেখতে বেশি পছন্দ করতেন তিনি হলেন সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিবর্তিত সময়ে জেলখানায় থেকেই অবশেষে আজকে নাকি তিনি মৃত্যুবরণ করেছেন! আল্লাহ পাক নিঃসন্দেহে তার কর্মের উত্তম প্রতিদান দেবেন -

বিএনপিতে যোগ্য লোক কম, অথর্ব, টেম্পুস্ট্যান্ড কোয়ালিটির লোকই বেশী তাই বলে এভাবে লীগকে পদায়ন কোন যুক্তিতে? এরকম একজন লীগ ...
25/05/2026

বিএনপিতে যোগ্য লোক কম, অথর্ব, টেম্পুস্ট্যান্ড কোয়ালিটির লোকই বেশী তাই বলে এভাবে লীগকে পদায়ন কোন যুক্তিতে? এরকম একজন লীগ চাটা গোলামকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়ে বিএনপি কি অর্জন করতে চায়?

ছবি: ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম।

রামিসা হাত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ
24/05/2026

রামিসা হাত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

Address

Dhaka
Banani Model Town

Telephone

+8801740543014

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আলোর সন্ধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক আলোর সন্ধান:

Share