Asha's Tales

Asha's Tales ❤️
(1)

Good noon💫
15/09/2025

Good noon💫

14/09/2025

❤️

01/09/2025

priority 🙂‍↔️💙

15/07/2025

সমালোচনার জবাব উচ্চতায়,,,,,শিক্ষনীয় কিছু কথা।

কথায় আছে, ঈগলের পিঠে চেপে বসতে পারে একমাত্র পাখি হলো কাক। এই কাক কখনো কখনো ঘাড়ে ঠোকর মেরে, তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়। কিন্তু ঈগল কি করে? সে কি তার এই বিরক্তিকর সঙ্গীর সাথে লড়াইয়ে নামে? না, ঈগল শুধু করে একটি কাজ – সে আরও উঁচুতে উড়ে যায়। যেখানে কাক টিকতে পারে না, শ্বাস নিতে পারে না। শেষমেশ কাক নিজেই হাল ছেড়ে পিঠ থেকে পড়ে যায়।

এই বাস্তবতা আমাদের জীবনের জন্যও এক অনন্য অনুপ্রেরণা। আমাদের চারপাশে অনেক কাক-স্বরূপ মানুষ রয়েছে – সমালোচক, হীনমন্য, ঈর্ষান্বিত, যারা তোমার সাফল্যকে হজম করতে পারে না। তারা কখনো তোমাকে ছোট করার চেষ্টা করবে, কখনো তোমার বিশ্বাসে আঘাত করবে। বন্ধুর ছদ্মবেশে, সহকর্মীর মুখোশে, এমনকি কাছের আত্মীয়রাও হতে পারে এই কাক-চরিত্রের ধারক।

কিন্তু তুমি যদি তাদের পাল্টা উত্তর দিতে যাও, তাদের অপমানের জবাবে উত্তরে সময় ব্যয় করো, তবে তুমি ধীরে ধীরে তোমার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবে। তুমি যদি ঈগলের মতো হও, তাহলে তোমাকে জানতে হবে – আসল লড়াইটা নিজেকে উচ্চতায় নিয়ে যাওয়া, নিচে থাকা কাকের সাথে নয়।

তোমার সাফল্যই হবে সেরা প্রতিশোধ। যত সমালোচনা আসুক না কেন, তমি যদি প্রতিনিয়ত নিজের কাজের মাধ্যমে উন্নতি করো, তুমি যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্য ঠিক রাখো, তবে একসময় সেই সমালোচকরাই হার মানবে। কারণ তোমার উচ্চতা, তোমার মানসিক দৃঢ়তা, তোমার লক্ষ্য – এই সবই এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কাকেরা টিকতে পারবে না।

উচ্চতা মানে শুধুমাত্র সামাজিক মর্যাদা নয়, বরং এটি তোমার চরিত্র, তোমার ধৈর্য, তোমার সহনশীলতা, আর আত্মনিয়ন্ত্রণের প্রতীক। জীবনের এই পথচলায় যখনই কোনো কাক দেখবে, নিজেকে মনে করিয়ে দিবে – ঈগল কিন্তু কখনো কাকের সাথে লড়াই করে না। সে শুধু আকাশে আরও ওপরে উঠে যায়।

তাই তুমি যখন নিজের পথে হাঁটছো, যখন চারপাশের মানুষ তোমাকে নিয়ে অকারণে বিচার করছে, তখন মনে রাখবে– তারা তোমাকে নিচে রাখতে চায়, কারণ তারা জানে তুমি অনেক ওপরে যেতে পারবে। আর তুমি যদি ঈগলের মতো হও, তাহলে তাদেরকে তোমার সাথে নিয়ে উঁচুতে উড়ো, যেখানে তাদের টিকে থাকা অসম্ভব।

তাই সমালোচকের সাথে নয়, নিজের উন্নতির দিকেই মনোযোগ দাও। কারণ সত্যিকার বিজয় তখনই আসে, যখন তুমি প্রমাণ না দিয়ে নিজের উচ্চতা দিয়ে সবাইকে নীরব করে দাও।

11/07/2025

🫶🍃🦢

Address

Banani Model Town
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asha's Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category