Ripon Eusufzai

Ripon Eusufzai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ripon Eusufzai, Banani Model Town.

শব্দ থেকে কবিতা, কবিতা থেকে স্বর তৈরি করা জীবনের ব্রত। আর জীবন জীবিকা নির্বাহ মাধ্যম হচ্ছে ইউএস কোম্পানি ফর্মেশন সার্ভিস আর ফ্রিল্যান্সারদের বিভিন্ন সেবা প্রদান।

07/09/2026
একদিন সেই ক্যাফেতে, কফির কাপে চুমুক দিতে দিতে হারিয়ে যাওয়া এক সোনালি অতীতের গল্প।চেনা মুখের হাসি, এক কাপ কফি, হাজার গল্প...
06/09/2026

একদিন সেই ক্যাফেতে, কফির কাপে চুমুক দিতে দিতে হারিয়ে যাওয়া এক সোনালি অতীতের গল্প।
চেনা মুখের হাসি, এক কাপ কফি, হাজার গল্প আর একসঙ্গে কাটানো সেই বিকেলগুলো আজ শুধু স্মৃতি। সময় তার নিজের নিয়মে সবাইকে দূরে নিয়ে গেছে, কিন্তু কিছু মুহূর্ত কখনো পুরোনো হয় না।

“সেই সোনালি বিকেল” সেইসব হারিয়ে যাওয়া দিন, মানুষ আর বন্ধুত্বের স্মৃতিকে ঘিরে একটি নস্টালজিক বাংলা গান।
যারা পুরোনো দিনের আড্ডা, বন্ধুত্ব আর হারিয়ে যাওয়া বিকেলকে আজও মনে মনে খুঁজে ফেরেন, গানটি তাদের জন্য।

🎵 গান: সেই সোনালি বিকেল
✍️ কথা ও ভাবনা: Ripon Eusufzai
🎼 Genre: Nostalgic Bengali Film Song
🎙️ পরিবেশনা: শব্দস্বর

ভালো লাগলে Like, Comment ও Share করুন।
চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#সেইসোনালিবিকেল #বাংলাগান

একদিন সেই ক্যাফেতে, কফির কাপে চুমুক দিতে দিতে হারিয়ে যাওয়া এক সোনাল...

04/09/2026

আকাশ ছুঁয়ে উঠুক কালেমারই নিশান,
তাওহীদের দীপ্তি ভাসুক দিগন্তজোড়া।
লা ইলাহা ইল্লাল্লাহ—অমর আহ্বান,
ঈমানের আলোয় জাগুক ভুবন ভরা।

মিনারে মিনারে উঠুক আজানের সুর,
কুরআনের বাণী ছড়াক প্রাণে প্রাণে।
রবের প্রেমে হোক হৃদয় ভরপুর,
সত্যের দীপ জ্বলুক কালের টানে।

ক্ষমা, দয়া, ন্যায় হোক জীবনের পথ,
সুন্নাহ হোক প্রতিটি চলার পরিচয়।
দুনিয়ার মোহ পেরিয়ে আখিরাতের রথ,
আল্লাহর সন্তুষ্টিতেই খুঁজি বিজয়।

উড়ুক কালেমার পতাকা অন্তরে বাহিরে,
মুমিনের গৌরব থাকুক যুগে যুগে, ধরণীর তীরে।

03/09/2026
দেশটা বেইচা খাইলো যারা,বেতন বাড়ে সেই আমলাগো!কারখানা সব বন্ধ কইরা,পেট খালি রাখে কামলাগো!কার ঘাড়ে আজ চড়ছিস তোরা?কার রক্তে ...
03/09/2026

দেশটা বেইচা খাইলো যারা,
বেতন বাড়ে সেই আমলাগো!
কারখানা সব বন্ধ কইরা,
পেট খালি রাখে কামলাগো!
কার ঘাড়ে আজ চড়ছিস তোরা?
কার রক্তে চলে গাড়ি?
মেহনতীর ঘরে চুলা নিভে,
চোরের ঘরে দালানবাড়ি!

|| গীত রচনা: রি প ন ই উ সু ফ জা ই ||

"শ্রমিকের পেটে আগুন" একটি তীব্র প্রতিবাদী ও জীবনমুখী সামাজিক সচেতনত...

দলের দাসত্ব, নেতার চামচামি ও পা চাটার পরিনতি কি হয় যুবকরা দ্যাখো।। বিশ্বজিৎ হ/ত্যা মামলার সাজাপ্রাপ্ত  প্রধান আ/সা/মী ছা...
31/08/2026

দলের দাসত্ব, নেতার চামচামি ও পা চাটার পরিনতি কি হয় যুবকরা দ্যাখো।।
বিশ্বজিৎ হ/ত্যা মামলার সাজাপ্রাপ্ত প্রধান আ/সা/মী ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল; প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় এসেছে। সে ২০১২ সাল থেকে জেল খাটছে।
একসময়ের টগবগে তরুণ আজ কারাগারের গ্লানি টানতে টানতে বড্ড ক্লান্ত। বয়সের ভাড়ে প্রায় নুয়ে পড়েছে। সাদা হয়ে গিয়েছে চুল-দাঁড়ি। প্রেমিকা হয়তো বিয়ে করেছে অন্য কোথাও। বাবা এক যুগেরও বেশি সময় সন্তানের জন্য চোখের জল ফেলে সন্তানের মুখ দেখতে না পেয়ে মা/রাই গেলো।

যাদের হুকুমে, যাদের খুশি করতে সে এই অপকর্ম করেছে তারা সবাই স্ত্রী সন্তান সহ বিদেশে আলিশান জীবন কাটাচ্ছে। কেউ তার খোজও নিতে আসেনি।

নেতা আর দলের চামচামি করতে গিয়ে তার জীবনের করুণ দশা হয়তো আগামীর রাজনৈতিক চামচাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।
ছবি : সংগ্রহীত।

Address

Banani Model Town

Telephone

+8801798000010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripon Eusufzai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ripon Eusufzai:

Shortcuts

Share