13/06/2026
এই ছেলের নাম সঞ্জয় দেব। বাংলাদেশের ছেলে, সিলেটের শ্রীমঙ্গলের সন্তান। বিশ্বমঞ্চে, ফিফা বিশ্বকাপের অনুষ্ঠানে গান গাইতে উঠে তিনি নিজের পোশাকে তুলে ধরেছেন বাংলাদেশের পরিচয়। সেখানে ছিল রয়েল বেঙ্গল টাইগারের মোটিফ, শাপলা ফুলের নকশা, আর লাল-সবুজ পতাকার ছাপ। মঞ্চে দাঁড়িয়ে বারবার যেন বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন সেই পতাকার দিকে।
এই ছেলেটা হিন্দু। এই পরিচয়টা আমার কাছে এই মুহুর্তে একটা বিশেষ পরিচয়। কারন এদেশের অনেক মুসলমান মনে করে এদেশের হিন্দুরা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করেনা, তারা ভারত পন্থী। আদতে এইটা যে একটা মহা ভুল পার্সেপশন সেইটার অজস্র উদাহরন আছে, সঞ্জয় দেবের ঘটনাও সেই উদাহরনের তালিকায় যুক্ত হইলো। একজন হিন্দু, বাংলাদেশী বংশোদ্ভুত কানাডিয়ান, সে চাইলে বাংলাদেশ অংশটাকেই এডায়া যাইতে পারতো, অথচ সে বরং আমার দেশের জাতীয় পশু ও ফুল, পতাকা তার জামায় এঁকে সবাইকে, বিশ্ববাসীকে দেখায়া ফ্লেক্স নেয়ার চেস্টা করলো, যেন সে বলতে চায়- ও পৃথিবী দেখো, আমি একজন বাংলাদেশী।
হ্যাটস অফ ম্যান 🙏