02/11/2025
প্রথমেই বলে রাখি - যারা নিজেকে অতিরিক্ত বুঝদার মনে করেন, তারা এই পোস্ট থেকে দূরে থাকুন।
এটা আমরা সবাই জানি যে, জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।
এটাই ইতিহাস।
তবে বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায়, তাদের এই অবস্থানের পেছনে কিছু আদর্শিক ও রাজনৈতিক যুক্তিও ছিল।
জামায়াত একটি ইসলামী রাজনৈতিক দল, যাদের মূল ভিত্তি ইসলামি শাসনব্যবস্থা কায়েম করা।
সেই সময় পাকিস্তান ছিল একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, যেখানে ইসলামি আদর্শে রাষ্ট্র পরিচালনার দাবি ছিল জোরালো। জামায়াত মনে করেছিল, রাষ্ট্র ভাগ হলে ইসলামী রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে যাবে এবং তারা যে বৃহত্তর ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছিল, তা ভেঙে পড়বে। সেই ভয় থেকেই তারা পাকিস্তানের একতা ও অখণ্ডতা রক্ষার পক্ষে অবস্থান নেয়।
তারা চায়নি যে, একটি নতুন রাষ্ট্র গড়ে উঠুক-যার উপর ভারতের প্রভাব থাকবে, কিংবা যার আদর্শ হতে পারে ধর্মনিরপেক্ষ বা হিন্দুস্তানের মতো।
তারা ভয় পেত, এর ফলে ইসলামি রাজনীতি কোণঠাসা হয়ে পড়বে।
আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য-মাওলানা ভাসানীও যুদ্ধ শুরুর সময় ভারতে গিয়েছিলেন, কিন্তু তাকে সেখানে তিন দিনও থাকতে দেওয়া হয়নি। এটিও সেই সময়ের রাজনৈতিক পরিবেশের একটি দিক।
সব মিলিয়ে বলা যায়, জামায়াতের অবস্থান ছিল তাদের সময়ের রাজনৈতিক ও আদর্শিক ব্যাখ্যার ভিত্তিতে গঠিত। তারা ভুল পথে ছিল, ইতিহাস সেটাই প্রমাণ করেছে। তবে ইতিহাসকে পুরোপুরি বুঝতে হলে কেবল আবেগ নয়, যুক্তির জায়গা থেকেও ভাবা জরুরি।
জামায়াতে ইসলামী ১৯৭১ সালে যে অবস্থান নিয়েছিল, তা আদর্শিক হলেও ছিল সম্পূর্ণ ভুল। মুক্তিযুদ্ধের বিরোধিতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, ইতিহাস সেটাই প্রমাণ করে। আমি সেই অবস্থানের সমালোচনাই করছি।
কিন্তু আজকের প্রেক্ষাপটে এসে যদি কেউ বলেন, জামায়াত এখনো দেশবিরোধী রাজনীতি করে-তাহলে সেটা বলা একেবারেই ভুল।
সময় বদলেছে, প্রজন্ম বদলেছে। আজকের দিনে জামায়াত বা শিবিরের যে কর্মীরা আছেন, তারা বাংলাদেশের সংবিধান ও ভূখণ্ডকে মেনে নিয়েই রাজনীতি করেন। তারা অন্য যেকোনো দলের তরুণ কর্মীদের মতোই দেশ, ধর্ম ও জনগণের কথা ভাবেন।
এমনকি দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো নিজেরাই বিভিন্ন সময়ে জামায়াতের সাথে জোট বেঁধে রাজনীতি করেছে। যারা আজ জামায়াতকে একচেটাভাবে দোষারোপ করছেন, তাদের দলও তো একসময় এই জামায়াতকেই জোটে টেনে নিয়েছিল। এটা কি ভুলে যাব?
সত্য কথাটা এটাই তৎকালীন জামায়াতের অবস্থান ভুল ছিল, কিন্তু আজকের প্রজন্মের জামায়াত বা শিবির কর্মীদের সবাইকে দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়া অবিচার হবে।
সত্য বলার অপরাধে আমাকে যা খুশি বলতেই পারেন। কিন্তু ইতিহাস ও বাস্তবতা বদলাতে পারবেন না।
-------অনন্ত মজুমদার----
-------১৪-৫-২০২৫--------