CTB24

CTB24 বাংলা মাটির উন্নয়ন অগ্রগতিতে সত্য প্রকাশে অবিচল...

|| মিথ্যা মামলায় ফেঁসে গেলে করণীয় ||আপনি যতই নির্দোষ হন না কোন কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করে মিথ্যা মামলা করলে, প্রাথমি...
02/05/2023

|| মিথ্যা মামলায় ফেঁসে গেলে করণীয় ||

আপনি যতই নির্দোষ হন না কোন কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করে মিথ্যা মামলা করলে, প্রাথমিক অবস্থায় আপনি বেশ মানসিক বিপর্যয়ের সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক। এক্ষেত্রে সবাই যে ভুলটা সবচেয়ে বেশি করে তা হলো পালিয়ে যাওয়া। মিথ্যা মামলার নিরান্নব্বই ভাগই ফৌজদারি মামলা। এজন্য বেশ ভোগান্তির শিকার হতে হয়।

আইন হলো ভালো নাগরিকদের আত্মরক্ষার জন্য। কিন্তু এক শ্রেণির মানুষ আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি করতে অভ্যস্ত। আইন যেখানে মানুষকে অপরাধের হাত থেকে রক্ষা করার কথা, সেখানে আইনকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষকে হয়রানি করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য।

অনেক সময় দেখা যায়, প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রভাবশালী কিছু খারাপ লোক নানা রকম মিথ্যা মামলা দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম হল জমি নিয়ে মামলা। আইন অনুযায়ী, থানায় মামলা হওয়ার আগেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু বাস্তবে বেশিভারগ ক্ষেত্রেই এটি মানা হয় না।

এখন প্রশ্ন হলো কীভাবে মিথ্যা মামলার অভিযোগ থেকে রেহাই পাবেন? মানসিকভাবে যতটা সম্ভব শান্ত থাকুন। মনে রাখতে হবে, আইনের চোখে আপনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি নিরপরাধ।

যদি আপনার বিরুদ্ধে থানায় মামলা হয়, তাহলে এজাহারের কপিটি সংগ্রহের চেষ্টা করুন। আইনজীবীর সঙ্গে আলোচনা করুন। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন। তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে অভিযোগটির সত্যতা না পেলে আপনাকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন।

চার্জশিট বা অভিযোগপত্র হয়ে গেলে, নিম্ন আদালতে জামিন চাইতে হবে। জামিন না হলে পর্যায়ক্রমে উচ্চ আদালতে আবেদন করতে হবে। আপনি মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন। অব্যাহতির আবেদন নাকচ হলে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন।

যদি এমন হয় যে, আপনি জানতে পারলেন না আর হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল, তাহলে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে আদালতে প্রেরণ করা হবে। তখন আপনার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে হবে।

যদি থানায় মামলা না হয়ে আদালতে মামলা (সিআর মামলা) হয়, তাহলে আদালত সমন দিতে পারেন কিংবা গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারেন। এ ক্ষেত্রেও আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। ক্ষেত্র বিশেষে হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন।

দণ্ডবিধির ২১১ ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আপনি নির্দোষ প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী বা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আপনি পাল্টা মামলা দায়ের করতে পারেন। এছাড়া ক্ষতিপূরণ চাইতে পারেন। মিথ্যা নালিশ আনয়নকারী সব ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ করা যায়।

কোনো পুলিশ কর্মকর্তা আমলযোগ্য নয় এ রকম কোনো মামলায় মিথ্যা প্রতিবেদন দিলে তার বিরুদ্ধেও এ ধারা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদান করা যায়।

ইদানিং নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা অনেক বেড়ে গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে ভুয়া ও মিথ্যা মামলা দায়েরের ফলে সামাজিকভাবে অপদস্থ হওয়া ছাড়াও মামলার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হচ্ছে অনেকেই।

নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা বা অভিযোগের শিকার হলে আইনের মধ্যে থেকেই আদালতে লিখিত পিটিশন দায়ের করার মধ্য দিয়ে প্রতিকার পেতে পারেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মিথ্যা মামলা বা অভিযোগের দায়ে অপরাধীর সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

আইন যথার্থভাবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োগ হোক, কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হোক সেটাই সবার প্রত্যাশা।

ইশরাত হাসান
আইনজীবী,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ||

টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প পুলিশের সঙ্গে রোহিঙ্গাদের সংঘর্ষে ১ পুলিশ সদস্য গুলি-বিদ্ধ!
02/08/2022

টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প পুলিশের সঙ্গে রোহিঙ্গাদের সংঘর্ষে ১ পুলিশ সদস্য গুলি-বিদ্ধ!

আবাসিক হোটেলে রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত লাশ, মায়ের দাবি তাকে হত্যা করা হয়েছেনিজস্ব প্রতিবেদক::কক্সবাজারের উখিয়ার একটি আবাসি...
02/08/2022

আবাসিক হোটেলে রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত লাশ, মায়ের দাবি তাকে হত্যা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় এক রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে উখিয়া সদর পশ্চিম স্টেশনের আরাফাত হোটেল নামক আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর লাশটি উদ্ধার করা হয়। তরুণীর মায়ের দাবি, এক পুলিশ সদস্যের সাথে সম্পর্ক ছিল তার। কী কারণে তাকে হত্যা করা হয়েছে জানতে চান তিনি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল ঘটনাস্থলের প্রাথমিক সুরতহাল শেষ করার পর নিহত তরুণীর লাশ উখিয়া থানায় নিয়ে যায়। কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর লাশ ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরফাত হোটেলের ম্যানেজার শাকুর মাহমুদ জানান, গত ১ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে আমার অনুপস্থিতিতে এক হোটেল বয়ের সাথে কথা বলে ৩০৪ নম্বর কক্ষটি ৩০০ টাকার বিনিময়ে ভাড়া নেন নুসরাত জাহান লিজা (২৩) নামে এক তরুণী। যেখানে তার লিখিত তথ্যে টেকনাফের হ্নীলা ও পেশা চাকরিজীবী উল্লেখ করা হয়। এছাড়াও পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা এবং একটি ফোন নাম্বার উল্লেখ উল্লেখ ছিল।

কিন্তু ঘটনার পরে তার আসল পরিচয় জানান কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের ক্যাম্প সেক্রেটারি মাজেদ আব্দুল্লাহ। তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেখে আমরা পরিচয় নিশ্চিত করি। নিহত তরুণী কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা আবদুল গফুরের মেয়ে ইয়াছমিন আকতার।

নিহত তরুণীর মা জহুরা খাতুন লাশ শনাক্তের পর জানান, তার মেয়ে সোমবার বিকেলে বাসা থেকে বেরিয়ে আসে। তার সাথে একজন এপিবিএন পুলিশ সদস্যের সম্পর্ক ছিল। হোটেলের রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ নম্বরটি চেক করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন।

রোহিঙ্গা নারী জহুরা খাতুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি ওই এপিবিএন পুলিশ সদস্যকে বলেছিলাম, তোমার আত্মীয়দের নিয়ে এসো, আমি মেয়েকে তোমার হাতে তুলে দিব। সে আমার মেয়েকে হোটেলে এনে কী করেছে এবং কেন হত্যা করা হয়েছে জানতে চাই, বিচারও চাই।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ভেতর থেকে রুমটি বন্ধ ছিলো, সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরো বলেন, যেহেতু ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় লাশটি পাওয়া যায়, তাই অপমৃত্যু মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান তিনি।

16/06/2022

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার সৌদি প্রবাসী বেলালকে হুমকি দিয়েছেন একই গ্রামের আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নোমান হাশেমী।

30/05/2022

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদল।

বিস্তারিত জয়নাল আবেদীন টুক্কু প্রতিবেদনে।

22/05/2022

ঘূর্ণিঝড়ে নাইক্ষ্যংছড়ির বাইশারী আলীমিয়া পাড়া দারুল ইহসান নুরানি এবতেদায়ী মাদ্রাসা লন্ডবন্ড! মোঃ আব্দুর রশিদের তথ্য চিত্রের ভিত্তিতে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আক্তার...

13/05/2022

পরিবার ছেড়ে ছেলে-মেয়েরা পালিয়ে গিয়ে এরকম ভিডিও বার্তা...আগামী প্রজন্মের জন্য অশনি সংকেত!

07/05/2022

রোহিঙ্গাদের বর্জ্য থেকে স্থানীয় কৃষকদের জমি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের নিকট রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিনের অভিব্যক্তি...

06/05/2022

বাইশারীতে রাতের আধাঁরে ১ অসহায় ব্যক্তির বসত বাড়ীতে হামলা/ভাংচুর! লুটপাট আহত-৪

রিপোর্ট-আব্দুর রশিদ...

04/05/2022

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান Imrul Kayes Chowdhury 'র হাতে আটক!

একটি ছোট গাড়িতে ২৫ জন কিশোর সাউন্ডবক্সে গান ছেড়ে নাচানাচি করে এই দূর্ঘটনার দায় কে নিবে?

01/05/2022

কচ্ছপিয়ায় পৃথক অভিযানে ফিল্ম স্টাইলে বাড়ি ভাংচুর মামলার ৩ আসামি গ্রেফতার!

বিস্তারিত মোঃ জয়নাল আবেদীন টুক্কু'র প্রতিবেদনে

Address

Chittagong
Bandarban

Website

Alerts

Be the first to know and let us send you an email when CTB24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share