02/07/2026
সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার-
পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের
প্রতিবাদ ও সতর্কবার্তা
----------------------------
সম্প্রতি পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক মাদক,অনলাইন জুয়া বিরোধী কর্মসুচি পালন এবং গাছেরচারা রোপণ কর্মসুচিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও সংবাদ প্রকাশের মাধ্যমে গত দুই মাস ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাঁকখালী উপজেলা বাস্তবায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সংগঠনটি ব্যাপক সুনাম অর্জন করেছে।
এসব কার্যক্রমে অসাধু মাদক কারবারি ও তাদের প্রভাবশালী দোসররা ক্ষুব্ধ হয়ে ওঠে। তবুও পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক দেশের স্বার্থে, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শে অবিচল থেকে কাজ চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় একটি কুচক্রী মহল আমাদের সংগঠনের সদস্য দেলোয়ার হোসেনকে জড়িয়ে একজনকে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর পোস্ট প্রচার করেছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি দেখে আমরা বিস্মিত ও মর্মাহত। কারণ উত্থাপিত অভিযোগটি সম্পূর্ণ একপেশে, পক্ষপাতদুষ্ট এবং ন্যূনতম তথ্য-প্রমাণ ও সাংবাদিকতার নীতিমালা বিবর্জিত। আমরা এ ধরনের কর্মকাণ্ডকে দায়িত্বজ্ঞানহীন, অনৈতিক এবং আইনবিরোধী বলে মনে করি।
আমরা এ ধরনের গর্হিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য-প্রমাণ ছাড়া মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালিয়ে ব্যক্তিগত বা সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা সম্পূর্ণ নিন্দনীয় এবং প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।
যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বোপরি, আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি—গুজবে কান না দিয়ে সত্য, বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখুন এবং দায়িত্বশীল আচরণ করুন।
প্রতিবাদকারী
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক