Arif Tech Teach DPE

Arif Tech Teach DPE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arif Tech Teach DPE, Digital creator, Bandarban.

• Tech & Tricks - An Educational Page
• Technical tips & tutorials
• ICT updates of the DPE
• Urgent notices & official circulars
• Digital teaching & learning videos
☞ Stay connected & supported the page.

15/02/2026

মাধ্যমিকের ন্যায় আগামীকাল রমজানে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে ঘোষণা আসতে পারে.......

28/12/2025

আজ স্কুল খুলেছে—শীতকালীন অবকাশ শেষে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান আবার শুরু হয়েছে।

২৮ ডিসেম্বরের এই সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাসি, আনন্দ আর উচ্ছ্বাস দেখে মন ভরে গেছে। দীর্ঘ বিরতির পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দ যেন পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে।

আজ থেকেই শুরু হলো ২০২৬ সালের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম। শিক্ষা হোক আলোর পথ, প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সোপান।

#স্কুলখুলেছে #শীতকালীনঅবকাশশেষ #প্রাথমিকশিক্ষা #শিক্ষার্থীদেরউচ্ছ্বাস #শিক্ষারআলো
#২০২৬এরপ্রস্তুতি

মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজ মহান বিজয় দিবস উপলক্ষে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পরিব...
16/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
আজ মহান বিজয় দিবস উপলক্ষে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পরিবারের গুণী শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে কিছু সুন্দর ও স্মরণীয় মুহূর্ত কাটানোর সৌভাগ্য হয়েছে।
বিজয়ের এই দিনে আলীকদম উপজেলার কৃতি শিক্ষক-শিক্ষিকাদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও বর্ণিল ও অর্থবহ।

দেশপ্রেম ও জাতি গঠনে শিক্ষকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রাথমিক শিক্ষা পরিবারের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে জানাই সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা।
সকলকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।।

​ #মহানবিজয়দিবস #বিজয়দিবস #প্রাথমিকশিক্ষা #শিক্ষক_সম্মাননা #আলীকদম #শিক্ষাগুরু #বিজয় #বিজয়_পতাকা

18/11/2025

প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ:
​চারপাশে সবুজ পাহাড় বেষ্টিত হওয়ায় বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত শান্ত ও স্নিগ্ধ।
​পরিষ্কার-পরিচ্ছন্ন মাঠ ও ফুলের বাগান এর নান্দনিক সৌন্দর্য শিক্ষার্থীদের মনকে সতেজ রাখে।

​শিক্ষার মান ও কার্যক্রম:
​এখানে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে মানসম্মত প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।
​লেখাপড়ার পাশাপাশি মিনা দিবস সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেয়।
​বিদ্যালয়টি নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগাতে বদ্ধপরিকর।

​জ্ঞানের আলোয় উদ্ভাসিত এই বিদ্যালয় আমাদের এলাকার গর্ব। আসুন, এর অগ্রগতিতে আমরা সকলে পাশে থাকি।
​ #নজিরমেম্বারপাড়া #প্রাথমিকশিক্ষা #আলীকদম #বান্দরবান #শিক্ষাইশক্তি

16/11/2025

"Arif Tech & Teach DPE ICT "
hello, I am Arifur Rahman. welcome to my channel, This channel about primary educational information and technology. thank you all.

16/11/2025

আজকের পাঠ: নিজের মতো লিখি (পাঠ–২৪)
প্রিয় শিক্ষার্থীরা,
আজ আমরা ক্লাসে একটি মজার ছড়া পড়েছি— “নীল ঘুড়ি লাল ঘুড়ি, উড়ে যায় আকাশে…”

ছোট্ট ছড়াটির লাইনগুলো পড়ে শিশুরা যেমন আনন্দ পেয়েছে, তেমনি শব্দ বসাই অংশটিতে নিজেদের মতো করে উত্তর লিখে দারুণভাবে অংশগ্রহণ করেছে।

শিশুরা যখন বইয়ের রঙিন ঘুড়ির ছবি দেখে কল্পনার আকাশে উড়ে বেড়ায়, তখন শিক্ষক হিসেবে আমার আনন্দও আরও বেড়ে যায়। শেখার এই আনন্দই তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

✏আজকের ক্লাসের লক্ষ্য ছিল:
✔️ পাঠ্য ছড়া পড়া ও বোঝা
✔️ শব্দ বসাই করে বাক্য তৈরি
✔️ স্বাধীনভাবে লেখার প্রতি উৎসাহ
✔️ কল্পনাশক্তি ও সৃজনশীলতা বাড়ানো

শিশুরা আজ খুব সুন্দরভাবে কাজ করেছে।
শিক্ষার প্রতিটি মুহূর্তই হোক আনন্দময় ও সৃজনশীল — এই প্রত্যাশা রেখে…

শ্রদ্ধেয় প্রধান শিক্ষকদের জন্য আনন্দের খবর! প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আজ ৪৫ জন সম্মানিত প্রধান শিক্ষকের ১০ম গ্...
27/10/2025

শ্রদ্ধেয় প্রধান শিক্ষকদের জন্য আনন্দের খবর!
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আজ ৪৫ জন সম্মানিত প্রধান শিক্ষকের ১০ম গ্রেড প্রাপ্তির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও সংগ্রামের ফসল হিসেবে আজ তাঁরা এ অর্জনে সফল হয়েছেন। আমাদের সহকারী শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকল প্রাপ্ত প্রধান শিক্ষককে।

এই আদেশ প্রধান শিক্ষকদের জন্য নিঃসন্দেহে একটি আনন্দময় খবর। দোয়া করি আপনারা নিজ নিজ বিদ্যালয়কে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্রিয় ভূমিকা পালন করবেন, শিক্ষার্থীদের মানোন্নয়নে নিবেদিত থাকবেন।

তবে একই সঙ্গে মন খারাপ হয় তাঁদের কথা ভেবে, যারা এখনো এ গ্রেডের বাইরে রয়ে গেছেন।
একই দেশ, একই পদ, একই নিয়মে চাকরি করেও অনেক প্রধান শিক্ষক আজ বৈষম্যের শিকার হয়েছেন—এটাই বাস্তবতা! তাঁদের মধ্যে কেউ কেউ হয়তো কষ্ট নিয়েই অবসরে যাবেন!

তবুও আমরা আশাবাদী
নিয়তি সবার জন্য এক নয়, কিন্তু চেষ্টা থেমে থাকা উচিত নয়। আল্লাহর হুকুম ছাড়া কিছুই ঘটে না।

মহান আল্লাহর কাছে দোয়া করি...
যাঁরা এখনো ১০ম গ্রেড পাননি, তাঁদের পথ যেন সহজ করে দেন এবং শিগগিরই তাঁদের প্রাপ্য সম্মান প্রদান করা হয়।

#প্রধান_শিক্ষক ্রেড #প্রাথমিক_শিক্ষা #শুভেচ্ছা #সম্মান #দোয়া

ATEO (AUEO) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ: উত্তীর্ণদের অভিনন্দন!​প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রা...
21/09/2025

ATEO (AUEO) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ: উত্তীর্ণদের অভিনন্দন!

​প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের "সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড)" পদে বিভাগীয় কোটায় MCQ ধরনের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১২.০৯.২০২৫ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।

​এই সফলতার মাধ্যমে আপনারা লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন। মনে রাখতে হবে, এটি কেবল প্রথম ধাপ। সামনে রয়েছে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও মানসিক দক্ষতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আপনাদের প্রস্তুতিকে আরও শাণিত করতে হবে।
​উত্তীর্ণদের প্রতি শুভকামনা, লিখিত পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি আরও ভালো হোক।

​আপনারা অবশ্যই পারবেন! এই সময়ে প্রস্তুতিতে কোনো ঢিল দেবেন না। মন দিয়ে পড়ুন এবং সামনের ধাপের জন্য নিজেকে প্রস্তুত করুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা!

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তিতে যেসকল শিক্ষার্থীদের ডাটা  #ট্রান্সফার করা প্রয়োজন সেগুলোর জন্মনিবন্ধন নাম্ব...
21/09/2025

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তিতে যেসকল শিক্ষার্থীদের ডাটা #ট্রান্সফার করা প্রয়োজন সেগুলোর জন্মনিবন্ধন নাম্বার ইংরেজি টাইপ করে গুগল ফর্ম পূরণ করে সাবমিট করে দিন। কর্তৃপক্ষের পক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। অভিভাবকের এনআইডি না দিলেও হবে। একই শিক্ষার্থীর তথ্য একাধিকবার প্রেরণ করবেন না।

যেসব ডেটা ট্রান্সফার করা যায়নি উক্ত ফর্মে ইংরেজিতে শুধু BRN লিখে সাবমিট করতে হবে।

https://bit.ly/BRN-PESP

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছ।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৮০টি সহকারী শিক্...
17/09/2025

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৮০টি সহকারী শিক্ষক পদে নিয়োগ দিচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

☞ আবেদন করতে হবে অনলাইনে:
🔗 https://recruiting.esheba-bhdc.org
➤ আবেদন শুরুর তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫
➤ শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৫ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
✔ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্তাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
✔ আবেদন শেষে প্রাপ্ত Application ID সংরক্ষণ করতে হবে।
যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার অনুরোধ জানানো যাচ্ছে।
#বান্দরবান_পার্বত্য_জেলা_পরিষদ #চাকরির_খবর #সহকারী_শিক্ষক_নিয়োগ

☞ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য: পিইডিপি এমআইএস (PEDP MIS) সিস্টেমে এখন খুব সহজেই নতুন শিক্ষা...
25/08/2025

☞ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য: পিইডিপি এমআইএস (PEDP MIS) সিস্টেমে এখন খুব সহজেই নতুন শিক্ষার্থী এন্ট্রি ও নতুন শিক্ষার্থী (বিশেষ) যুক্ত করা যায়।

➤ উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে সঠিক তথ্য এন্ট্রি করা অত্যন্ত জরুরি।
➤ ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হতে পারে।
➤ তাই শিক্ষকদের দায়িত্ব হলো সঠিকভাবে শিক্ষার্থীদের তথ্য সংযোজন ও আপডেট করা।

“নতুন শিক্ষার্থী এন্ট্রি” এবং “নতুন শিক্ষার্থী (বিশেষ)” অপশন ব্যবহার করে শিক্ষার্থীদের ডাটাবেজে অন্তর্ভুক্ত করলে তারা উপবৃত্তির আওতায় আসবে।

আসুন, সবাই মিলে সঠিক তথ্য দিয়ে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে উপবৃত্তির সুবিধা নিশ্চিত করি।

#উপবৃত্তি #প্রাথমিক_শিক্ষা #শিক্ষার্থী_এন্ট্রি

Address

Bandarban

Telephone

+8801828843420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Tech Teach DPE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Tech Teach DPE:

Share