05/07/2026
🌿 ভাটি বাংলার উন্নয়নের অগ্রযাত্রায় আশার বার্তা 🌿
রেলপথ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব ভাই, ভাটি বাংলার রাখাল রাজা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও যুবনেতা, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাই নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল—মদন, কালিয়াজুড়ী, ঘাগলা, জোরমোহনগঞ্জ, বারহাট্টা ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় সরকারের চলমান ও পরিকল্পিত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন যে, দীর্ঘদিনের প্রত্যাশিত নেত্রকোনা-মোহনগঞ্জ রেল ব্রিজ, ময়মনসিংহ-মোহনগঞ্জ ফোর-লেন সড়ক ও সেতু নির্মাণ, এবং প্রাইভেট ট্রেন সার্ভিস চালু করার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এই সফর ভাটি বাংলার মানুষের মাঝে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উন্নয়ন ও অগ্রগতির এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।
পরিশেষে, জননেতা হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।
🤲 আল্লাহ তাআলা তাঁকে সুস্থ, নিরাপদ ও সফল রাখুন এবং দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার তাওফিক দান করুন। আমিন। #ভাটিবাংলা #উন্নয়ন