BBN Investigative & Local Journalist | Truth & Justice Not much to say about myself. As a professional journalist, I always try to be with the common people.
(2)

Thank You So Much ❤️❤️❤️

24/05/2026

বান্ধাঘাটা–কৈখালী সড়কের এই ব্রিজের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রয়োজনীয় সংস্কার না করা হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

#গ্রামবাংলা

আমি সাধারণ একজন ক্ষুদ্র মানুষ। আমার সামান্য প্রচেষ্টা যদি কোনো মানুষের জীবনে সামান্য উপকার বয়ে আনতে পারে, সেটাই আমার সবচ...
23/05/2026

আমি সাধারণ একজন ক্ষুদ্র মানুষ। আমার সামান্য প্রচেষ্টা যদি কোনো মানুষের জীবনে সামান্য উপকার বয়ে আনতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

#গ্রামবাংলা

23/05/2026

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনি পদক্ষেপ নেবার পরে যেই ঘটনা ঘটলো, সার্বিক পরিস্থিতির সর্বশেষ আপডেট। ঘটনার বিস্তারিত এবং বর্তমান পরিস্থিতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

#রাজনীতি #ঝিনাইদহ #হামলা

21/05/2026

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একটি ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনার পর প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত ভিডিওতে।

20/05/2026

নিজেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থানে দেখতে চাই: নারী সংসদ সদস্য ডাঃ মাহমুদা আলম মিতু

আজ নবনির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্য ডাঃ মাহমুদা আলম মিতু মহোদয়ের সাথে কাঠালিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

#রাজনীতি

20/05/2026

এই ঘরটি কি সত্যিই মানুষের বসবাসের উপযুক্ত?

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সালমা বেগম স্বামী-সন্তান নিয়ে এই ঝুপড়ি ঘরে দিন কাটাচ্ছেন। নিরাপদ আশ্রয় যেখানে মানুষের মৌলিক অধিকার, সেখানে জীবনের প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়। সমাজের সামর্থ্যবান মানুষের একটু সহযোগিতা হয়তো এই পরিবারের জীবনে আনতে পারে নতুন আশার আলো।

#গ্রামবাংলা #মানবিকতা

19/05/2026

এক প্রবাসী ভাইয়ের মানবিক সহযোগিতা পৌঁছে দিলাম শাহজালালের কাছে। ❤️

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চেঁচরী গ্রামের আলমগীর খানের ছেলে শাহজালাল দীর্ঘ প্রায় ১২ বছর ধরে মানসিক সমস্যার কারণে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন পার করছেন।

মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই এক প্রবাসী ভাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ছোট একটি সহযোগিতাও কারো জীবনে স্বস্তি ও আশার আলো হয়ে উঠতে পারে।

আসুন, আমরা সবাই মানবিক হই। কারো কষ্টকে অবহেলা না করে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। একটি সহানুভূতির হাত হয়তো বদলে দিতে পারে একটি পরিবারের গল্প।

#গ্রামবাংলা #মানবিকতা

18/05/2026

নতুন রাস্তা… কিন্তু কয়েকদিন যেতেই রাস্তার বুক চিরে বের হলো ঘাস! 😳

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এই সড়কটির এখন এই অবস্থা।
সবার কাছে প্রশ্ন একটাই এভাবেই কি হচ্ছে উন্নয়নের কাজ?
ভিডিওটি দেখুন, আর আপনিই বিচার করুন!

#গ্রামবাংলা #দুর্নীতি

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when BBN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BBN:

Share