BN News

Directions Contact the business

BN News বরিশালের সকল আপডেট সংবাদ পেতে Barishal News এর সাথে থাকুন

29/08/2026

বিকাশ প্রতারক চক্রের-১ সদস্য আটক বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সফল অভিযান।

বরিশাল এয়ারপোর্ট থানা এলাকায় গোয়েন্দা বিভাগের মাদকবিরোধী অভিযানে ১৪০০ পিস ইয়াবাসহ ০১ জন আটক।বরিশাল মেট্রোপলিটন পুলিশে...
29/08/2026

বরিশাল এয়ারপোর্ট থানা এলাকায় গোয়েন্দা বিভাগের মাদকবিরোধী অভিযানে ১৪০০ পিস ইয়াবাসহ ০১ জন আটক।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা, গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এসআই/মোঃ জাহিদ হাসান এর নেতৃত্বে, এএসআই/মো: খবির হোসেন, এএসআই/মো: মনির হোসাইন'সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে ২৯/০৮/২০২৬ খ্রি. তারিখ ১৩.৩০ ঘটিকায় বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নস্থ কলসগ্রাম এলাকা হইতে আসামী মনু ইসলাম@মনির(৩৮), পিতা- মৃত বাচ্চু মন্ডল, মাতা- হামেদা বেগম, সাং- শ্রীচন্দ্রবাড়ি, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর’কে ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি ঢাকা-চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে গোপনে মাদক ক্রয় করে বরিশাল এসে বিক্রয় করে থাকে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত বরিশাল মহানগরী গড়ে তোলার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

29/08/2026

ওয়ার্ডের টিবি হাসপাতাল মাঠ এলাকায় শিশু-কিশোরদের নির্ধারিত খেলার মাঠের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন বরিশাল সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

পরিদর্শনকালে এলাকার শিশু-কিশোরদের জন্য একটি উপযুক্ত বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে ভূমির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা।
এছাড়াও সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

29/08/2026

আমানতগঞ্জ এলাকায় অবস্থিত সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে যান বরিশাল সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

29/08/2026

৩০ গোডাউন এলাকায় শিশু-কিশোরদের জন্য নির্ধারিত খেলার মাঠের স্থান পরিদর্শন করেছেন বরিশাল সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

29/08/2026

ময়মনসিংহ সদরে মাদক ব্যবসায়ীর বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলা, ভাঙচুর।

কাতারপ্রবাসী এক যুবক কে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে টানা ছয় দিন অনশন করার পর রাহেনা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার।লক্...
29/08/2026

কাতারপ্রবাসী এক যুবক কে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে টানা ছয় দিন অনশন করার পর রাহেনা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার।

লক্ষ্মীপুরের রামগঞ্জে নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, ওই নারী এর আগে নিজের নাম ‘ফাতেমা আক্তার’ ও ঠিকানা সম্পর্কে পুলিশকে ভুল তথ্য দিয়েছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রাহেনা আক্তারের ইতিপূর্বে আরও দুটি বিয়ে হয়েছে। তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গত শনিবার থেকে রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদ্য পাটোয়ারী বাড়িতে কাতারপ্রবাসী ইমন হোসেনের বাড়ির সামনে অনশন শুরু করেন তিনি। তার দাবি ছিল, ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং ইমনের দেওয়া বিয়ের প্রতিশ্রুতি পূরণের দাবিতে তিনি সেখানে অবস্থান নিয়েছেন।

পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পুকুরে ৯ বস্তা গাঁজা উদ্ধার।​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ৯ বস্তা গাঁ...
29/08/2026

পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পুকুরে ৯ বস্তা গাঁজা উদ্ধার।
​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ৯ বস্তা গাঁজাসহ একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় ঘটনাটি ঘটে।
​পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালালে একটি কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০) সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু নিলে খিদিরপুর গ্রামে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
​চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে গেলেও পরে ক্রেন দিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি এবং পানি থেকে ভেসে ওঠা ৯ বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান,এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশাল সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা...
29/08/2026

বরিশাল সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণ ও মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও জন্য সাক্ষাৎ করেন।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মনোতোষ রায়কে গ্রেপ...
29/08/2026

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মনোতোষ রায়কে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

Address

Barishal
Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when BN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BN News:

Shortcuts

Share