24/06/2023
: একদাম দশলাখ।
: কম হবে না, ভাই? 'দশলাখ' দামটা একটু বেশি বেশি হয়ে যায় না?
: কী যে বলেন আপনি, মেয়ের চেহারা দেখছেন কত সুন্দর!! আপনারা কত হলে নিবেন?
: একদাম পাঁচলাখ, এর বেশি দেব না।
: কী যে বলেন ভাই, আজকাল তো রিকশা ওয়ালার মেয়রেও পাঁচলাখ কাবিন দিয়ে নেয়, সেখানে আমার সুন্দরী, শিক্ষিত (মোটাতাজা) মেয়েরে পাঁচলাখ?
: পাঁচলাখে মেয়ে দিলে দেন, না দিলে আমরা অন্য মেয়ে দেখি।
এই কথা বলে ছেলেপক্ষ উঠে গেল।
মেয়ের বাবা পিছন থেকে বলতে লাগল, "আটলাখ হইলে আইসেন ভাই, কথা ফাইনাল করব।"
( গতকাল হাটে গরু কিনতে গিয়েছিলাম, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দরদাম করতে দেখে হঠাৎ ঘটনাটা মনে পড়ে গেল।)
pic for attention 🙂