BCC News

BCC News রটনায় নেই, ঘটনায় আছি

17/04/2025

কর্ম দক্ষতায় পটু

17/04/2025
17/04/2025

স্বল্প পুঁজিতে ব্যাবসা
এতেই চলছে সংসার

17/04/2025

ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা...

বিস্তারিত কমেন্টে...

16/04/2025
16/04/2025
16/04/2025

একটা পুরোনো সাইকেল দিয়ে মাসে ইনকাম ২০-২৫ হাজার টাকা

16/04/2025

সততার বাজার। সারাদেশটা এভাবে হলে কেমন হতো?

বরিশাল জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিহারীপুর হোসাই‌নিয়া ফাজিল মাদ্রাসানিউজ ডেস্কজাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ জেলা পর্যায়ে শ...
11/05/2024

বরিশাল জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিহারীপুর হোসাই‌নিয়া ফাজিল মাদ্রাসা

নিউজ ডেস্ক
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপ‌জেলার ঐতিহ্যধন্য বিহারীপুর হোসাইনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিলো। মাননীয় জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের যৌথ মূল্যায়নে এটি শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে। প্রতিষ্ঠানটির ফলাফল, মানসম্মত পাঠদান, শিক্ষাবান্ধব পরিবেশে রেখে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে ছাত্রদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ব্যপক সুনাম অর্জন করেছে। শ্রেষ্ঠত্বের পেছনে যাদের মূখ্য অবদান, সেই শিক্ষক, অভিভাবক, গভার্ণিংবডি এবং সংশ্লিষ্ট সকলকে অধ্যক্ষ মহোদয় ধন্যবাদ ঞ্জাপণ করেছেন।বিজ্ঞ বিচারক মান্যবর জেলা প্রশাসক মহোদয় এবং জেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জাম হোসাইন আনছারি বলেন, উপ‌জেলোর তিনটি ইউনিয়নের সীমানায় মাদ্রাসাটি অবস্থিত হওয়ার কারণে যোগাযোগ ব্যাবস্থা একেবারেই অনুন্নত তথা সব দিক থেকেই কাঁচা রাস্তা। বর্ষা মৌসূমে পানি- কাদা পেরিয়েই শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে আসতে হয়। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বার্থক রূপকথার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১, এসডিজি-৪ বাস্তবায়নের অংশ হিসেবে জেলার এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানটির ভৌত-অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা সময় ও বাস্তবতার নিরংকুশ দাবী। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, এম.পি মহোদয় এবং সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।

বাকেরগঞ্জ শ্যামপুর কারিমিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে মুসল্লির ঢল বিসিসি নিউজ ||বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শ্যামপুর কা...
03/01/2024

বাকেরগঞ্জ শ্যামপুর কারিমিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে মুসল্লির ঢল

বিসিসি নিউজ ||
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া ক্বিরাআতুল কুরআন কওমী মাদ্রাসা (লিল্লাহ বোডিং ও এতিমখানা) এর উদ্দ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জানুয়ারি) আসর বাদ মাদ্রাসা ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, জামিয়া তালীমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি (কুয়াকাটা)। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী বাইতুল আকসা জামে মসজিদের খতিব, হযরত মাওলানা আবুল হাসান বোখারী। এছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে সভাপতিত্ব করেন, পীর সাহেব কাঠীপাড়া, খলিফা চরমোনাই, হযরত মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী। মাহফিলে বক্তারা বলেন, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারব। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারেনা। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ মুজাহিদ কমিটি ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন শাখা। পরিচালনায় অত্র মাদ্রাসার মুহতামিম, হাফেজ মাওলানা কাওছার আহমাদ। ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিঃদ্রঃ মাদ্রাসার বিভিন্ন বিভাগে ভর্তি চলছে।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when BCC News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCC News:

Share

Category