26/04/2024
এ যেন এক টুকরো বলিউড ♥
শাবনূরের পর ঢালিউড ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল
নক্ষত্র সাদিকা পারভিন পপি।নব্বই দশকের শেষ দিকে
"কুলি" সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার।সিনেমাটি
সুপারহিট ব্যবসা করে।আলোচনা - সমালোচনা নিয়েই
তার বাকি ক্যারিয়ার।বাংলা সিনেপ্রেমী দর্শকদের মতে
৯০ দশকে অভিষেক হওয়া নায়িকাদের মধ্যে শাবনূরের
পরেই সবচেয়ে শক্তিশালী অভিনেত্রী হচ্ছে পপি।পপির
ক্যারিয়ারের অন্যতম আলোচিত কিছু কাজ হচ্ছে :
♦️কুলি, বস্তির রানি সুরিয়া, গঙ্গাযাত্রা, মেঘের কোলে
রোদ,রানি কুঠির বাকি ইতিহাস,হীরা চুনি পান্না ইত্যাদি।
পপির শারীরিক উচ্চতা,ফিটনেস,সৌন্দর্য এবং ফ্যাশন
সেন্স দেখলে মনে হয় এ যেন আমাদের ক্ষুদ্র ঢালিউডে
এক টুকরো বলিউড।
বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা
পপির কোন কাজটি আপনাদের বেশি পছন্দের?
©️Reveiw of Film