17/06/2026
আমি অনেক বড়লোক হতে চাই।
বিরাট বাড়ির জন্য না। দামি গাড়ির জন্যও না।
আমি বড়লোক হতে চাই, যাতে আমার মা কোনোদিন বাজারের ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে হিসাব না মেলান।
কোনো জিনিসের দামটা শুনে চুপ করে যেন ফিরে না আসেন।
আমি বড়লোক হতে চাই, যাতে আমার বাবার ক্লান্ত মুখটা একটু হালকা হয়।
যেন তিনি প্রতিটা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারেন।
আমি বড়লোক হতে চাই, যাত আমার পাশের বাড়ির মানুষটাকে রাতে খালি পেটে বিছানায় যেতে না হয়।
ক্ষুধা জিনিসটা বড় নিষ্ঠুর।
আপনি কখনো খালি পেটে ঘুমিয়েছেন?
ওই রাতগুলো অনেক দীর্ঘ হয়।
আমি বড়লোক হতে চাই, যাতে পুরো পৃথিবীটা একবার নিজের চোখে ঘুরে দেখতে পারি।
নতুন নতুন শহর, নতুন মুখ, নতুন আকাশ।
আমি একটা বিএমডব্লিউ বা মার্সিডিজ কিনতে চাই।
নিজে চড়ার জন্য না।
যাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে বলতে পারি,
"উঠে আসুন, আজ আমি নামিয়ে দিচ্ছি।"
আমি বড়লোক হতে চাই, যাতে ভোরের সূর্যটা দেখতে পারি। আর সন্ধ্যার সূর্যডোবাটাও।
কারণ যে মানুষটা সারাজীবন শুধু টাকার পেছনে দৌড়ায়, সে কোনোদিন আকাশের দিকে তাকানোর সময়টুকু পায় না।
আমি আসলে টাকার জন্য বড়লোক হতে চাই না।
আমি বড়লোক হতে চাই, যাতে আমার চারপাশের মানুষগুলোর মুখে হাসি দেখতে পারি।
কারণ দিনশেষে,টাকা দিয়ে সব কেনা না গেলেও,
অনেকগুলো সমস্যার সমাধান করে ফেলা যায়!...